Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 29, 2026
৮০/২০ নীতি অনুসরণ করে হোন দীর্ঘজীবী

ফিচার

টিবিএস ডেস্ক
07 April, 2022, 12:55 pm
Last modified: 07 April, 2022, 01:23 pm

Related News

  • বয়স বাড়ার সাথে সাথে খাবারের পুষ্টিগুণ ও প্রয়োজনীয়তা যেভাবে বদলে যায়
  • ক্যাফেইন যেভাবে মাথাব্যথা উপশমে কাজ করে
  • ১১৭ বছর বেঁচে থাকা বিশ্বের প্রবীণতম নারীর জিন বিশ্লেষণে দীর্ঘায়ুর রহস্য বের করলেন বিজ্ঞানীরা
  • মাত্রাতিরিক্ত প্রোটিন গ্রহণে শরীরে যা ঘটতে পারে
  • আয়ু বাড়ানোর ওষুধ কি সত্যিই কার্যকর?

৮০/২০ নীতি অনুসরণ করে হোন দীর্ঘজীবী

আমেরিকান জার্নাল অফ লাইফস্টাইল মেডিসিনের মতে, ২০ শতাংশের এই ব্যবধান ব্যক্তির ওজন হ্রাস বা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ব্যবধান গড়ে দিতে পারে। 
টিবিএস ডেস্ক
07 April, 2022, 12:55 pm
Last modified: 07 April, 2022, 01:23 pm
শুধু খাবারই নয়, জীবনদর্শনও দীর্ঘ জীবনের অধিকারী ওকিনাওয়ার মানুষদের কাছে খুব গুরুত্ব বহন করে। ছবি-সংগৃহীত

পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে তুলনা করলে দেখা যাবে, মার্কিন যুক্তরাষ্ট্রে মানুষের প্রত্যাশিত গড় আয়ু অনেক কম। প্রতিনিয়ত মার্কিনিদের মধ্যে হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ রোগের হার বাড়ছে।

অন্যদিকে  বিশ্বের পাঁচটি অঞ্চলের অধিবাসীদের প্রত্যাশিত গড় আয়ু অধিক; এমনকি এখানকার কেউ কেউ শতবর্ষও বেঁচে থাকেন। গবেষকেরা তাই এসব অঞ্চলের মানুষের জীবনযাপন প্রণালী, ফুড কালচার বা খাদ্য সংস্কৃতি ইত্যাদির ওপর দৃষ্টি নিবদ্ধ করেছেন।

এগুলোকে একত্রে ব্লু জোন হিসেবে অভিহিত করা হয়। ব্লু জোন অঞ্চলগুলোর একটি হলো জাপানের  ওকিনাওয়া। তাদের স্বাস্থ্যকর খাদ্যচর্চার ভিত্তি হলো, খাওয়ার সময় ৮০/২০ নীতি মেনে চলা।

মনে পড়ে যাচ্ছে, প্রাচীন চীনের প্রখ্যাত দার্শনিক এবং চিন্তাবিদ কনফুসিয়াসের একটি পরিচিত উক্তি- 'হারা হাচি বু', যার অনুবাদ করলে দাঁড়ায়, পেটের ৮০ শতাংশ পূরণ না হওয়া পর্যন্ত খাও।

আমেরিকান জার্নাল অফ লাইফস্টাইল মেডিসিনে প্রকাশিত গবেষণাও বলছে, ওকিনাওয়ার লোকজন প্রতিবেলায় ততোটুকুই খায়, যতক্ষণ না তাদের পেট ৮০ শতাংশ ভরে ওঠে।

খাবার গ্রহণের এই পদ্ধতিটি আমেরিকানরা যেভাবে খায় তার বিপরীত। হাতের কাছে গড়ে ওঠা ফাস্টফুডের দোকান, মেন্যুতে 'এক্সট্রা লার্জ'-এর অপশন কিংবা কফিশপগুলোর অল্প পয়সায় চিনিযুক্ত পানীয়ের অফার- উদরপূর্তির ব্যবস্থা ভাল মতোই করে রেখেছে মার্কিনীরা।

কিন্তু ওকিনাওয়ার লোকেদের খাবারের প্রতি দৃষ্টিভঙ্গি অনেক আলাদ। দ্য ব্লু জোনসের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ঐতিহ্যগতভাবে জাপানে খাবার পরিবেশনের সময় লক্ষ্য রাখা হয়, খাবার যেন অসুস্থতা এবং রোগ প্রতিরোধের দাওয়াই হিসেবে ভূমিকা রাখতে পারে। তাদের কাছে খাবার শুধু পেট ভরানোর মাধ্যম নয়, রোগ উপশমেরও উপায়।

ওকিনাওয়ানরা ধীরে ধীরে খায় যাতে তাদের পাকস্থলী মস্তিষ্কের সাথে যোগাযোগ করার সময় পায়; মস্তিষ্ককে এই সংকেত পাঠাতে পারে যে, এটি পূর্ণ। এর ফলে ওভারইটিং বা অতিরিক্ত খেয়ে ফেলার প্রবণতা হ্রাস পায়।

তাছাড়া আমেরিকান জার্নাল অফ লাইফস্টাইল মেডিসিনের মতে, ২০ শতাংশের এই ব্যবধান ব্যক্তির ওজন হ্রাস বা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ব্যবধান গড়ে দিতে পারে। 

তাদের খাবার গ্রহণের পরিমাণও দিনভর একই রকম থাকে না।

ব্লু জোনসের প্রতিষ্ঠাতা ড্যান বুয়েটনারের মতে, ওকিনাওয়ার অধিবাসীরা তাদের সবচেয়ে হালকা খাবারটা দুপুরে গ্রহণ করে। ডিনারটা সেরে নেয় আগেভাগেই; এরপর আর কিচ্ছু তাদের পেটে পড়ে না।

শুধু খাবারই নয়, জীবনদর্শনও দীর্ঘ জীবনের অধিকারী এসব মানুষের কাছে খুব গুরুত্ব বহন করে। তাদের কাছে নিজেদের সম্প্রদায়ের আলাদা গুরুত্ব রয়েছে, জীবনের অর্থ ও উদ্দেশ্য নির্দিষ্ট, চাপহীন জীবন তাদের পছন্দ এবং পাশাপাশি অন্যের প্রতি তারা যত্নশীল।

  • সূত্র- ইট দিস ডট কম 
     

Related Topics

টপ নিউজ

খাদ্যাভ্যাস / স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস / দীর্ঘ জীবন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • (বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ
  • বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
    ‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর
  • পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
    মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

Related News

  • বয়স বাড়ার সাথে সাথে খাবারের পুষ্টিগুণ ও প্রয়োজনীয়তা যেভাবে বদলে যায়
  • ক্যাফেইন যেভাবে মাথাব্যথা উপশমে কাজ করে
  • ১১৭ বছর বেঁচে থাকা বিশ্বের প্রবীণতম নারীর জিন বিশ্লেষণে দীর্ঘায়ুর রহস্য বের করলেন বিজ্ঞানীরা
  • মাত্রাতিরিক্ত প্রোটিন গ্রহণে শরীরে যা ঘটতে পারে
  • আয়ু বাড়ানোর ওষুধ কি সত্যিই কার্যকর?

Most Read

1
(বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ

3
বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার

4
প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর

6
পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
খেলা

মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net