Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
সংবিধানের ৭০ অনুচ্ছেদের তীব্র সমালোচনা বিরোধীদলীয় সাংসদদের

বাংলাদেশ

ইউএনবি
05 April, 2022, 05:55 pm
Last modified: 05 April, 2022, 05:59 pm

Related News

  • টেবিলে প্রশ্ন উত্থাপনে জবাবদিহিতা এড়ানোর সুযোগ তৈরি হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ
  • বিকল্প শ্রমবাজারের খোঁজে ইউরোপের ৭ দেশের সঙ্গে চুক্তির উদ্যোগ সরকারের: সংসদে প্রধানমন্ত্রী
  • সংসদে ‘জুলাই যোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন বিল’ পাশ: সর্বসম্মত সমর্থন বিরোধী দলের
  • চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

সংবিধানের ৭০ অনুচ্ছেদের তীব্র সমালোচনা বিরোধীদলীয় সাংসদদের

এ বিষয়ে কথা বলতে গিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু প্রশ্ন তোলেন সংসদের এত ক্ষমতা আছে কি না?
ইউএনবি
05 April, 2022, 05:55 pm
Last modified: 05 April, 2022, 05:59 pm

সংবিধানের ৭০ অনুচ্ছেদের তীব্র সমালোচনা করে বিরোধী দলের সদস্যরা জাতীয় সংসদে বলেন, এই আইনের কারণে তারা স্বাধীনভাবে কথা বলতে পারছেন না।

মঙ্গলবার 'চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিল-২০২২' শীর্ষক আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টি ও বিএনপির তিন সংসদ সদস্য বিষয়টি তুলে ধরেন।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়ে নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত কোনো ব্যক্তি যদি (ক) সেই দল থেকে পদত্যাগ করেন অথবা (খ) সংসদে সেই দলের বিরুদ্ধে ভোট দেন তাহলে তার আসন শূণ্য হবে। কিন্তু সংসদ সদস্য হিসেবে পরবর্তী নির্বাচনের জন্য তিনি অযোগ্য ঘোষিত হবেন না।

এ বিষয়ে কথা বলতে গিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু প্রশ্ন তোলেন সংসদের এত ক্ষমতা আছে কি না?

তিনি বলেন, "সব ক্ষমতা সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাদের হাতে। সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে দলের সিদ্ধান্তের বাইরে কিছু বলার ক্ষমতা কি কারো আছে?"

কেউ কি তার দলের বিরুদ্ধে কথা বলে এমপি হিসেবে থাকতে পারবেন কিনা এমন প্রশ্ন তোলেন তিনি।

জাতীয় পার্টির মহাসচিব চুন্নু বলেন, "যতদিন সংবিধানের ৭০ অনুচ্ছেদ থাকবে ততদিন সংসদ সদস্যদের স্বাধীনতা থাকবে না।"

তিনি আরও বলেন, "বাজেট আলোচনায় সংসদ সদস্যদের অংশগ্রহণ নেই। স্বাধীনভাবে কথা বলার সুযোগ নেই।"

বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যদের ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।

জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেনের কাছ থেকে তিনি জানতে পেরেছেন যে পাকিস্তানের অভিজ্ঞতার আলোকে সংবিধানে ৭০ অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করা হয়েছে।

শামীম বলেন, "পাকিস্তান সৃষ্টির পর এমপিরা বিক্রি হয়ে গেছে। এই অভিজ্ঞতা থেকেই বাংলাদেশের সংবিধানে ৭০ অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করা হয়।"

তিনি আরও বলেন, "এখন বাস্তবতা হচ্ছে দলের বিরুদ্ধে কিছু বলা যায় না, দলের বিরুদ্ধে ভোট দেয়া যায় না। ফলে সংসদে জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটছে না।"
 
Related Topics

টপ নিউজ

সংবিধান / জাতীয় পার্টি / সংসদ অধিবেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • টেবিলে প্রশ্ন উত্থাপনে জবাবদিহিতা এড়ানোর সুযোগ তৈরি হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ
  • বিকল্প শ্রমবাজারের খোঁজে ইউরোপের ৭ দেশের সঙ্গে চুক্তির উদ্যোগ সরকারের: সংসদে প্রধানমন্ত্রী
  • সংসদে ‘জুলাই যোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন বিল’ পাশ: সর্বসম্মত সমর্থন বিরোধী দলের
  • চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net