Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
ইউক্রেনে বাইডেনের ‘প্রতিরোধ কৌশল’ ব্যর্থ হয়েছে: মার্কিন কমান্ডার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
31 March, 2022, 11:00 am
Last modified: 31 March, 2022, 11:26 am

Related News

  • জর্ডানে ইরানের মিসাইল হামলায় অন্তত ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১
  • রাশিয়ার অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের গুদামে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, নিহত ৮
  • ইরানে হামলা আরও তীব্র করতে চান ট্রাম্প, ইসরায়েলে পাঠাচ্ছেন কয়েক ডজন মার্কিন রিফুয়েলিং বিমান
  • বাহরাইন, কাতার, কুয়েত, জর্ডানের মার্কিন স্থাপনায় হামলা ইরানের
  • দাবানলের 'নোংরা' ধোঁয়া আসার অভিযোগে কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ইউক্রেনে বাইডেনের ‘প্রতিরোধ কৌশল’ ব্যর্থ হয়েছে: মার্কিন কমান্ডার

বুধবার হাউস আর্মড সার্ভিসেস কমিটির সামনে এ স্বীকারোক্তি দেন মার্কিন জেনারেল টড ওল্টার্স।
টিবিএস ডেস্ক
31 March, 2022, 11:00 am
Last modified: 31 March, 2022, 11:26 am
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত

রাশিয়াকে ইউক্রেন আক্রমণ থেকে বিরত রাখতে যে 'প্রতিরোধ কৌশল' মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিয়েছিলেন, তা ব্যর্থ হয়েছে। বুধবার হাউস আর্মড সার্ভিসেস কমিটির মিটিংয়ে সাক্ষ্য দেওয়ার সময় রিপাবলিকান সদস্য মাইক গ্যালাঘারের প্রশ্নের জবাবে মার্কিন জেনারেল টড ওল্টার্স এ স্বীকারোক্তি দিয়েছেন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্রের 'অ-সামরিক' প্রচেষ্টার কার্যকারিতা সম্পর্কে ওল্টার্সকে প্রশ্ন করেছিলেন গ্যালাঘার। তবে এ সময় তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্তকে সরাসরি কটাক্ষ করেননি। 

তিনি জিজ্ঞাসা করেন, "একজন সামরিক কমান্ডার হিসেবে আপনার কি মনে হয়েছিল, আপনি ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন আক্রমণ থেকে বিরত রাখার প্রচেষ্টার অংশ হিসেবে কাজ করতে পেরেছেন?" 

 "এটি বলা ঠিক হবে কী, ইউক্রেনে প্রতিরোধ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে?", যোগ করেন গ্যালাঘার। 

জবাবে ওল্টার্স বলেন, "আমি আপনার মন্তব্যের সঙ্গে তর্ক করবো না।" 

রাশিয়া-ইউক্রেন সংকটের শুরুতে আক্রমণ ঠেকাতে রাশিয়ার ওপর কেবল অর্থনৈতিক নিষেধাজ্ঞাই যথেষ্ট হবে বলে ধারণা করেছিল বাইডেন প্রশাসন। তবে, এই অনুমান সঠিক প্রমাণিত না হওয়ায় বাইডেনের নিবারণ বা প্রতিরোধ কৌশলের ব্যর্থতার বিষয়টি সামনে এসেছে। 

গেলো বৃহস্পতিবার এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাইডেন বলেন, "আসুন, কিছু বিষয় স্পষ্ট করা যাক; যদি প্রথম থেকেই আপনি আমার বক্তব্য শুনে থাকেন তাহলে আপনার মনে থাকার কথা, আমি কখনও বলিনি নিষেধাজ্ঞা তাকে (ভ্লাদিমির পুতিন) বাধা দেবে। নিষেধাজ্ঞা কখনও বাধা দেয় না। আপনি এ নিয়ে কথা বলতে পারেন, আলোচনার জায়গা তৈরি করে এটি। কিন্তু নিষেধাজ্ঞা কখনও বাধা দেয় না।"

অন্যদিকে, ফেব্রুয়ারিতে যখন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে একই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি ইঙ্গিত দিয়েছিলেন, তিনি বিশ্বাস করেন নিষেধাজ্ঞা পুতিনকে বাধা দেবে।

তিনি বলেছিলেন, "অবশ্যই; আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং এটিও মনে রাখবেন, এই নিষেধাজ্ঞাগুলো কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিপ্রসূত কোনো পণ্য নয়, আমাদের মিত্ররাও একই নীতিতে বিশ্বাসী।" 

ফেব্রুয়ারিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও সিএনএন-এর এক সাক্ষাত্কারে বলেছিলেন, "প্রথম পদক্ষেপ হিসেবে নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল, রাশিয়াকে যুদ্ধে যাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করা।"

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকিও এ ব্যাপারে নিশ্চিত করেছেন, বাইডেন প্রশাসনের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার উদ্দেশ্যে ছিল ইউক্রেনের ওপর আক্রমণ রোধ করা। তিনি বলেছিলেন, "নিষেধাজ্ঞা এক্ষেত্রে একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে।"

তবে মার্কিন এই কৌশল শেষ পর্যন্ত ফলপ্রসূ হয়নি বলেই প্রমাণিত হল। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু হওয়া রুশ সামরিক অভিযান একমাসেরও বেশি সময় ধরে চলছে। 


 

  • সূত্র: ফক্স নিউজ 

Related Topics

টপ নিউজ

ইউক্রেন সংকট / ইউক্রেন / রাশিয়া / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত
  • হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস
  • মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
    বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • জর্ডানে ইরানের মিসাইল হামলায় অন্তত ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১
  • রাশিয়ার অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের গুদামে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, নিহত ৮
  • ইরানে হামলা আরও তীব্র করতে চান ট্রাম্প, ইসরায়েলে পাঠাচ্ছেন কয়েক ডজন মার্কিন রিফুয়েলিং বিমান
  • বাহরাইন, কাতার, কুয়েত, জর্ডানের মার্কিন স্থাপনায় হামলা ইরানের
  • দাবানলের 'নোংরা' ধোঁয়া আসার অভিযোগে কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত

4
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস

5
মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
বাংলাদেশ

বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net