Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
তালেবান শাসনের আগে থেকেই অসুখী দেশের তালিকার শীর্ষে আফগানিস্তান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
20 March, 2022, 07:55 pm
Last modified: 20 March, 2022, 08:00 pm

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ

তালেবান শাসনের আগে থেকেই অসুখী দেশের তালিকার শীর্ষে আফগানিস্তান

২০১৮ সালে গ্যালাপের করা জরিপে বলা হয়েছিল, খুব কম আফগান জনগণ উজ্জ্বল ভবিষ্যতের আশা করে। তবে অধিকাংশই জানিয়েছিল যে, ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো আশাই নেই।
টিবিএস ডেস্ক 
20 March, 2022, 07:55 pm
Last modified: 20 March, 2022, 08:00 pm
তালেবান ক্ষমতা দখল করার পর পশ্চিমাদের নিষেধাজ্ঞার মুখে ভেঙে পড়েছে আফগানিস্তানের অর্থনীতি। আন্তর্জাতিক কূটনৈতিক ও আর্থিক খাত থেকেও বিচ্ছিন্ন তালেবান সরকার। ছবি: জোহরা বেনসেমরা/ রয়টার্স

পৃথিবীর সবচেয়ে অসুখী দেশের তালিকার শীর্ষে অবস্থান করছে আফগানিস্তান। গত বছরের আগস্টে দেশটির ক্ষমতায় তালেবান শাসকগোষ্ঠী আসার আগে থেকেই দেশটি নেতিবাচক এ অবস্থানে রয়েছে। রোববার (২০ মার্চ) জাতিসংঘের 'বিশ্ব সুখী দিবস' উপলক্ষে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

১৪৯টি দেশের তথ্য নিয়ে বার্ষিক এই প্রতিবেদন প্রস্তুত করা হয়। মাত্র ২.৫ পয়েন্ট নিয়ে এই সারণীর সর্বনিম্নে অবস্থান করছে আফগানিস্তান। তালিকায় শেষ থেকে দ্বিতীয় অবস্থানে আছে লেবানন। তালিকায় শেষের পাঁচে আরও রয়েছে বোতসোয়ানা, রুয়ান্ডা এবং জিম্বাবুয়ে।

৭.৮ স্কোর নিয়ে চতুর্থ বারের মতো এই তালিকায় শীর্ষ সুখী দেশ হিসাবে আছে ফিনল্যান্ড। শীর্ষ পাঁচ সুখী দেশের তালিকায় আরও রয়েছে যথাক্রমে ডেনমার্ক, সুইজারল্যান্ড, আইসল্যান্ড এবং নেদারল্যান্ড।
গবেষকেরা বিগত তিন বছরের তথ্য-উপাত্ত নিয়ে প্রতিবেদনটি তৈরি করেন। জিডিপি (মোট দেশজ উৎপাদন), সামাজিক সুরক্ষা নীতি, গড় আয়ুষ্কাল, জনসংখ্যা, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা এবং দুর্নীতির নানা সূচকের ওপর নির্ভর করে এই তালিকা তৈরি করা হয়ে থাকে।

উপরোক্ত ছয়টি ক্যাটাগরির কোনোটিতেই আফগানিস্তান সুবিধাজনক অবস্থানে নেই। এমনকি তালেবান শাসন ক্ষমতায় আসার আগেও আফিগানিস্তানের চিত্র এমনই ছিল। দীর্ঘ ২০ বছর যুক্তরাষ্ট্রের দখলে ছিল আফগানিস্তান। আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ ইন্সপেক্টর জেনারেলের তথ্য মতে, এই দীর্ঘ সময়ে আফগানিস্তানের 'উন্নয়ন কর্মকান্ডের' জন্য কেবল ওয়াশিংটন থেকেই ১৪৫ বিলিয়ন ডলার খরচ করা হয়। কিন্তু তাতেও কাঙ্খিত ফলাফল মেলেনি। 

২০১৮ সালে গ্যালাপের করা জরিপে বলা হয়েছিল, খুব কম আফগান জনগণ উজ্জ্বল ভবিষ্যতের আশা করে। তবে অধিকাংশই জানিয়েছিল যে, ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো আশাই নেই। আফগানিস্তান বিগত দিনগুলোতে যুদ্ধ, দুর্নীতি, দারিদ্র্য এবং বেকারত্বের নির্মমতার সম্মুখীন হয়েছে। 

গত বছরের আগস্ট মাসে আফগানিস্তানের শাসনভার গ্রহণ করে তালেবান সরকার। নতুন সরকার আসার পর থেকেই যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের কূটনৈতিক এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে আফগানিস্তানের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানকে পুনর্নিমাণে তাদের সরকার কাজ করছে- এমনটা উল্লেখ করে আন্তর্জাতিক মহলকে নব-গঠিত সরকারকে স্বীকৃতি দিতে আহ্বান জানিয়েছে তালেবান।   


  • সূত্র: আল জাজিরা 

  

 

 

Related Topics

টপ নিউজ

আফগানিস্তান / সবচেয়ে অসুখী দেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 
  • ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
    যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

6
ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net