Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
বঙ্গোপসাগরে লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড় ‘অশনি’তে   

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 March, 2022, 09:45 am
Last modified: 18 March, 2022, 09:51 am

Related News

  • আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • মধ্য-বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ‘মোন্থা’, সারাদেশে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মোন্থা’,  বাংলাদেশে কেমন প্রভাব পড়তে পারে?
  • ২৩-২৮ মে'র মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড় 'শক্তি'
  • চলতি মাসে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

বঙ্গোপসাগরে লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড় ‘অশনি’তে   

বাংলাদেশের আবহাওয়া অফিস ঘূর্ণিঝড়ের কোনো বার্তা এখনো না দিলেও দেশের ও ভারতের একাধিক আবহাওয়াবিদ এমন আশঙ্কার কথা জানিয়েছেন।
টিবিএস রিপোর্ট
18 March, 2022, 09:45 am
Last modified: 18 March, 2022, 09:51 am
ছবি-মুমিত এম/টিবিএস

দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। মার্চ মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের এই পরিস্থিতিকে আবহাওয়াবিদরা বলছেন 'অস্বাভাবিক'। লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে 'অশনি'। শ্রীলঙ্কা এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে।

বাংলাদেশের আবহাওয়া অফিস ঘূর্ণিঝড়ের কোনো বার্তা এখনো না দিলেও দেশের ও ভারতের একাধিক আবহাওয়াবিদ এমন আশঙ্কার কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ নাথ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‍‌"ভারত সাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের লঘুচাপটি ১৭ মার্চ বাংলাদেশ সময় দুপুর ১১টায় গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। ২০ মার্চ এটি আন্দামান দ্বীপের পোর্ট ব্লেয়ার অতিক্রম করে উত্তর দিকে অগ্রসর হতে শুরু করবে। ২২ মার্চ ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে।" 

"স্বাভাবিকভাবে এপ্রিল মাসে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। কিন্তু এবার এই দুই সাগরের আবহাওয়ায় বেশ তারতম্য লক্ষ্য করা যাচ্ছে। মার্চ মাসে ঘূর্ণিঝড়ের এই পরিস্থিতি বঙ্গোপসাগরের ইতিহাসে একটি বিরল ঘটনা। এটি ঘূর্ণিঝড় হবে, তবে তীব্র ঘূর্ণিঝড়ে রূপান্তরের সম্ভাবনা কম", বলেন অধ্যাপক ড. বিশ্বজিৎ নাথ। 

তিনি বলেন, "প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিমমুখী হয়ে এগোবে। এরপর সেটি উত্তর-উত্তরপূর্ব দিকে বাঁক নিতে পারে। আগামী বুধবার (২২ মার্চ) নাগাদ ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও মিয়ানমার উপকূলের স্থলভাগে প্রবেশ করতে পারে। যদিও ঘূর্ণিঝড়ের মূল গতিপথ থাকবে মিয়ানমারমুখী। তবে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় দারুণ ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।"

তিনি জানান, নিম্নচাপের কেন্দ্রে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতি ঘণ্টায় ১৪ দশমিক ৯২ কিমি। ২২ মার্চ উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ থাকবে ৭৪ দশমিক ৮ কিমি। ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের কক্সবাজার উপকূলে ১ দশমিক ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি হতে পারে। মিয়ানমার উপকূলে জলোচ্ছ্বাসের উচ্চতা হবে ২ দশমিক ৬ ফুট পর্যন্ত।

এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ২১ মার্চ নাগাদ এটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরে তা উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে, যাবে মিয়ানমার এবং বাংলাদেশ উপকূলের দিকে।

তবে সম্ভাব্য এই ঘূর্ণিঝড় নিয়ে এখনই মন্তব্য করতে রাজি নন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা।

পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ভারত মহাসাগরে একটা সিস্টেম ফর্ম করছে। আমরা সেটির গতিবিধি পর্যবেক্ষণ করছি। এটি ঘূর্ণিঝড়ে রূপ নিবে কিনা সেটা এখনো বলা যাচ্ছে না।"
 
Related Topics

টপ নিউজ

ঘূর্ণিঝড় / অশনি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • মধ্য-বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ‘মোন্থা’, সারাদেশে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মোন্থা’,  বাংলাদেশে কেমন প্রভাব পড়তে পারে?
  • ২৩-২৮ মে'র মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড় 'শক্তি'
  • চলতি মাসে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net