Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
শ্রম অধিকার রোডম্যাপ বাস্তবায়ন নিয়ে ইইউ’র উদ্বেগ প্রকাশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 March, 2022, 11:25 am
Last modified: 16 March, 2022, 01:44 pm

Related News

  • ট্রাম্পের হুমকির মুখে স্পেনের পাশে ইউরোপীয় ইউনিয়ন, পূর্ণ সংহতি প্রকাশ
  • ইইউকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর  
  • ঈদের আগে বেতন-বোনাস পরিশোধে চাপ: ১৪,০০০ কোটি টাকার ‘সফট লোন’ চাইল বিজিএমইএ
  • রুবিওর সম্পর্ক মেরামতের চেষ্টার মধ্যেই ইউরোপকে কাছে টানতে চাইছে চীন
  • প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হয়েছে, নারী অংশগ্রহণ কম: ইইউ পর্যবেক্ষক দল

শ্রম অধিকার রোডম্যাপ বাস্তবায়ন নিয়ে ইইউ’র উদ্বেগ প্রকাশ

তৈরি পোশাক খাতে শ্রমিকদের নিরাপত্তা, কর্মপরিবেশ উন্নয়ন ও কারখানা সংস্কারের ব্যর্থতা চিহ্নিত করেছে ইইউ। 
টিবিএস রিপোর্ট
16 March, 2022, 11:25 am
Last modified: 16 March, 2022, 01:44 pm
ছবি- টিবিএস

বাংলাদেশের তৈরি পোশাক খাতে শ্রম অধিকার ও নিরাপত্তা সংক্রান্ত সমস্যা সমাধানে প্রস্তাবিত রোডম্যাপ বাস্তবায়নে ব্যর্থ হওয়ায়  শ্রম ও মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে দেশে সফররত ইউরোপীয় ইউনিয়ন মিশন হতাশা প্রকাশ করেছে। 

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সঙ্গে বৈঠকে এ প্রতিক্রিয়া জানায় প্রতিনিধি দলটি।

তৈরি পোশাক খাতে শ্রমিকদের নিরাপত্তা, কর্মপরিবেশ উন্নয়ন ও কারখানা সংস্কারের ব্যর্থতা চিহ্নিত করেছে ইইউ। 

এছাড়াও, অকার্যকর রেমেডিয়েশন কো-অর্ডিনেশন সেল (আরসিসি) নিয়েও হতাশা প্রকাশ করেছে প্রতিনিধি দল। ভবন সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা, অ্যাসেসমেন্ট সম্পন্নকৃত ভবনগুলোর সংস্কারের ফলোআপ, ভবন/কারখানা মালিকদের সংস্কার কার্যক্রমে টেকনিক্যাল ও প্রয়োগিক সহায়তা, স্ট্রাকচারাল, ফায়ার এবং ইলেকট্রিক্যাল সেইফটি নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তৈরি পোশাক শিল্প মালিকদের সংস্কার কাজে আর্থিক সহায়তাসহ সামগ্রিক সহায়তা প্রদানের লক্ষ্যে এই সেল গঠন করা হয়েছিল।

আজ বুধবার সরকারি সংস্থাগুলোর সঙ্গে ইইউ মিশনের বৈঠকেও এসব বিষয় নিয়ে আলোচনা করা হবে।  

শ্রমিক অধিকার বাস্তবায়ন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণসহ মানবাধিকার রক্ষা ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা পরিস্থিতি পরিদর্শন করতে গত ১৩ মার্চ বাংলাদেশে আসে ইউরোপীয় ইউনিয়নের ইবিএ (এভরিথিং বাট আর্মস) মিশন।

ইইউর ডিরেক্টরেট-জেনারেল ফর এমপ্লয়মেন্ট, সোশ্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড ইনক্লুশন (ডিজিইএমপিএল) এর আন্তর্জাতিক বিষয়ক পরিচালক জর্ডি কুরেল গোটর এবং ইইউ ডিরেক্টরেট-জেনারেল ফর ট্রেড অ্যান্ড ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের চারজন কর্মকর্তাও এতে অংশ নেন।

বিকেএমইএ'এ ভাইস প্রেসিডেন্ট ফজলে শামিম এহসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমরা আমাদের অগ্রগতির চিত্র প্রতিনিধিদলের কাছে তুলে ধরেছি। যে সব জায়গায় প্রত্যাশিত অগ্রগতি হয়নি, তা তুলে ধরার পাশাপাাশি কেন হয়নি, তাও ব্যাখ্যা করেছি।"

কোভিড-১৯ এর কারণে অগ্রগতি বাধাপ্রাপ্ত হওয়ার বিষয়ে প্রতিনিধিদল একমত হয়েছে বলে জানান তিনি। 

বিকেএমইএ'র নির্বাহী প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম টিবিএসকে বলেন, মহামারি তাদের কাজ থামাতে বাধ্য করেছে। 

"আমরা আশা করি এ বছরের মধ্যেই শ্রম আইন তৈরির কাজ শেষ হবে, আইনের সংশোধনীও শিগগিরই শুরু হবে। পাশাপাশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সম্পর্কির আইন সংশোধনীর কাজ চলছে," 

ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশে অস্ত্রবাদে সকল পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে বাংলাদেশ। ইইউ ঘোষিত চলমান জিএসপি স্কিমের মেয়াদ ২০২৩ সালেই শেষ হয়ে যাচ্ছে। ২০২৪ সালের প্রথম দিন থেকে নতুন জিএসপি স্কিম চালু হতে যাচ্ছে। 

একই দিনে তৈরি পোশাক খাতের শ্রমিকদের সঙ্গেও দেখা করেন প্রতিনিধিদল। বৈঠকে শ্রমিক নেতারা জানান, কারখানাভিত্তিক ট্রেড ইউনিয়ন গঠনে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। ট্রেড ইউনিয়নের মধ্যে অনেকগুলোই ছিল হলুদ ট্রেড ইউনিয়ন ছিল। অর্থাৎ এসব ইউনিয়ন শ্রমিকদের পরিবর্তে কারখানার মালিকরা পরিচালনা করেন। 

তৈরি পোশাক খাতে জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশকে জিএসপি সুবিধা পুনরুদ্ধারে সহায়তা করার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান শ্রমিক প্রতিনিধিরা। 
 

Related Topics

টপ নিউজ

ইইউ / তৈরি পোশাক খাত / শ্রম অধিকার / শ্রম অধিকার আইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • ট্রাম্পের হুমকির মুখে স্পেনের পাশে ইউরোপীয় ইউনিয়ন, পূর্ণ সংহতি প্রকাশ
  • ইইউকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর  
  • ঈদের আগে বেতন-বোনাস পরিশোধে চাপ: ১৪,০০০ কোটি টাকার ‘সফট লোন’ চাইল বিজিএমইএ
  • রুবিওর সম্পর্ক মেরামতের চেষ্টার মধ্যেই ইউরোপকে কাছে টানতে চাইছে চীন
  • প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হয়েছে, নারী অংশগ্রহণ কম: ইইউ পর্যবেক্ষক দল

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net