Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
জাপানের স্কুলে মেয়েদের পনিটেইল নিষিদ্ধ

অফবিট

টিবিএস ডেস্ক
12 March, 2022, 10:05 pm
Last modified: 12 March, 2022, 10:09 pm

Related News

  • হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • হরমুজ প্রণালী সচল করতে ‘যথাযথ প্রচেষ্টায়’ যোগ দেবে জাপান, যুক্তরাজ্যসহ ৬ দেশ
  • জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • জ্বালানি তেলের বাজার স্থিতিশীল ও পরিবহন পথ সুরক্ষিত করতে এগিয়ে আসছে ইউরোপ-জাপান
  • হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

জাপানের স্কুলে মেয়েদের পনিটেইল নিষিদ্ধ

কারণ হিসেবে বলা হয়েছে, পনিটেইল করে এলে মেয়ে শিক্ষার্থীদের ‘অনাবৃত ঘাড়’ ছেলে শিক্ষার্থীদের ‘যৌন উত্তজেনা’ বাড়িয়ে দিতে পারে!
টিবিএস ডেস্ক
12 March, 2022, 10:05 pm
Last modified: 12 March, 2022, 10:09 pm
ছবি: শাটারস্টক

জাপানের স্কুলগুলোতে মেয়ে শিক্ষার্থীদের পনিটেইল করে, অর্থাৎ ঝুঁটি বেঁধে স্কুলে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। 

কারণ হিসেবে বলা হয়েছে, পনিটেইল করে এলে মেয়ে শিক্ষার্থীদের 'অনাবৃত ঘাড়' ছেলে শিক্ষার্থীদের 'যৌন উত্তজেনা' বাড়িয়ে দিতে পারে!

ভাইস ডটকমকে জাপানের সাবেক মিডল স্কুলশিক্ষক মোতোকি সুগিয়ামা জানিয়েছেন, স্কুল কর্তৃপক্ষ তাকে বলে দিয়েছিল যে মেয়েদের ঘাড় অনাবৃত রাখা যাবে না। 

মেয়ে শিক্ষার্থীদের ঘাড় অনাবৃত থাকলে ছেলেদের নজর সেদিকে যাবে এবং তাতে তাদের 'যৌন উত্তেজনা' বাড়বে বলে আশঙ্কা কর্তৃপক্ষগুলোর। 

সুগিয়ামা বলেন, এরকম উদ্ভট সব নিয়মকানুন জাপানের স্কুলগুলোতে স্বাভাবিক হয়ে গেছে। শিক্ষার্থীরাও বাধ্য হয়ে এরকম নিয়ম মেনে নেয়।

এরপরই মেয়েদের উপর নিষেধাজ্ঞা চাপানো হয়। যা তারা মেনে নিতে বাধ্য হয়েছিল। ২০২০-র একটি সমীক্ষায় দাবি করা হয়েছে, ফুকুয়োকায় প্রতি ১০টি স্কুলের মধ্যে একটিতে ঝুঁটি নিষিদ্ধ করা হয়েছিল।

২০২০ সালের এক প্রতিবেদন অনুসারে, জাপানের প্রতি দশটি স্কুলের একটিতে পনিটেইলের মতো এরকম উদ্ভট নিয়মকানুন জারি করা হয়।

ভাইসের প্রতিবেদনে বলা হয়, অনেকসময় দেখা গেছে কোনো স্কুলে মেয়েদের 'বব হেয়ারকাটে'র অনুমতি দেওয়া হয়। সেক্ষেত্রে ঘাড় দেখা গেলেও নিষিদ্ধ বব কাট নিষিদ্ধ করা হয়নি। আবার কোনো কোনো সময় 'আন্ডারকাট'কে নিষিদ্ধ করা হয়েছে। 

জাপানের স্কুলগুলোতে প্রজন্মের পর প্রজন্ম ধরে এরকম নানা উদ্ভট নিয়ম চলছে। উত্তর কোরিয়াতেও এরকম নানা উদ্ভট বিধিনিষেধ চাপান হয়। গত বছরেই উত্তর কোরিয়ায় আঁটসাঁট জিনস পরার উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন কিম জং উন। চুল ছাঁটার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ভাইসের প্রতিবেদনে জানানো হয়েছে, এ রকম নানা উদ্ভট সব নিষেধাজ্ঞার জন্য কুখ্যাত জাপানের স্কুলগুলো। মোজার আকার কতটা হওয়া উচিত, অন্তর্বাসের রং কী রকম হবে—এমন নানা বিধিনিষেধ চাপিয়ে দেওয়া হয় স্কুলশিক্ষার্থীদের ওপর।


  • সূত্র: নিউ ইয়র্ক পোস্ট
     

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

পনিটেইল / উদ্ভট নিষেধাজ্ঞা / জাপান / অফবিট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • ছবি: টিবিএস
    জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

Related News

  • হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • হরমুজ প্রণালী সচল করতে ‘যথাযথ প্রচেষ্টায়’ যোগ দেবে জাপান, যুক্তরাজ্যসহ ৬ দেশ
  • জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • জ্বালানি তেলের বাজার স্থিতিশীল ও পরিবহন পথ সুরক্ষিত করতে এগিয়ে আসছে ইউরোপ-জাপান
  • হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

4
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net