Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 29, 2026
খাবার নিয়ে তীব্র অনীহা শাহরুখের, শ্যুটিং সেটে খান না কিছুই    

বিনোদন

হিন্দুস্তান টাইমস
12 March, 2022, 12:30 pm
Last modified: 12 March, 2022, 12:42 pm

Related News

  • সম্পদ কমেছে ২,৪৯০ কোটি রুপি, তবু এ বছর ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান
  • সংলাপ সংকটে বলিউড, ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন একমাত্র শাহরুখ খান
  • ৩ বছর বড় পর্দায় নেই, তবুও ১৭০০ কোটি রুপির ব্র্যান্ড ভ্যালু নিয়ে ভারতের সবচেয়ে দামি তারকা শাহরুখ
  • শাহরুখের প্রথম ছবি ছেড়েছিলেন বিজয়ের বাবা, মাঝপথে চলে যান নায়ক: যেভাবে ‘দিওয়ানা’ পেয়েছিলেন এসআরকে
  • ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

খাবার নিয়ে তীব্র অনীহা শাহরুখের, শ্যুটিং সেটে খান না কিছুই    

"একবার শাহরুখের খুব কাছে দাঁড়িয়ে শট দিচ্ছি, এমন সময় ওর পেটের মধ্য থেকে গুড়গুড় শব্দ ভেসে এল। স্পষ্ট শুনতে পেলাম। বুঝলাম সারাদিন কোন খাবারই ওর পেটে যায়নি। সঙ্গে সঙ্গে বিস্কুট খাইয়ে দিলাম। "
হিন্দুস্তান টাইমস
12 March, 2022, 12:30 pm
Last modified: 12 March, 2022, 12:42 pm

খাবার নিয়ে বড্ড অনীহা শাহরুখ খানের- একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন 'ডিয়ার জিন্দেগি' ছবিতে 'কিং খান' -এর সহশিল্পী বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। আরও জানিয়েছিলেন ওই ছবির শ্যুটিং চলাকালীন শাহরুখকে কোনদিন খেতে দেখেননি তিনি। এই খবর প্রকাশ্যে আসার পর প্রিয় তারকার স্বাস্থ্যের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে ওঠেন অনেকেই।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া বলেছিলেন, "শাহরুখের কোনও ব্যাপারই আমার অপছন্দ নয়। কিন্তু হ্যাঁ, ওর একটি ব্যাপার রয়েছে যা দেখে খুব খারাপ লাগে। শাহরুখ বলতে গেলে কিচ্ছু খায় না। একটি ঘটনা বললে বুঝবেন।

ছবির সেটে যেন খুব বেশি শোরগোল না হয়, তেমনই নির্দেশ ছিল। কঠিন সব শট, লম্বা লম্বা সংলাপ ইত্যাদি থাকার কারণে ছিল এই সতর্কতা। সোজা কোথায়, যাতে অভিনেতা কিংবা পরিচালকের কাজে কোনও ব্যাঘাত না ঘটে। একেকবার আমরা একটি আস্ত সিকোয়েন্স এক শটে নিয়ে নিতাম। একবার শাহরুখের খুব কাছে দাঁড়িয়ে শট দিচ্ছি, এমন সময় ওর পেটের মধ্য থেকে গুড়গুড় শব্দ ভেসে এল। স্পষ্ট শুনতে পেলাম। বুঝলাম সারাদিন কোন খাবারই ওর পেটে যায়নি। সঙ্গে সঙ্গে বিস্কুট খাইয়ে দিলাম। এত খারাপ লাগত যে কী বলব! অনেকবার ওকে বলেছি যেন খাওয়াদাওয়াটা ঠিকমতো করে সে।"

এর কারণও পরে শাহরুখ নিজেই ব্যাখ্যা করেছেন এক অনুষ্ঠানে। 'বাদশাহ-র কথায়, "২৫ বছর বয়সে আমার মা মারা গিয়েছিলেন। তার আগ পর্যন্ত উনি নিজের হাতে আমাকে খাইয়ে দিতেন। ডাল, ভাত, পেঁয়াজ, আচার, পাঁপড় সবকিছুই। ওনার হাতেমাখা খাবারই খেতাম আমি। তাই মা চলে যাবার পর বলতে গেলে খাবারের প্রতি একটা অনীহা জন্মে গিয়েছিল আমার। আমি আমার বাড়ির খাবার এত ভালোবাসতাম যে, এরপর থেকে অন্য কোনও খাবার আমার মুখেই রুচত না।  

তার মানে এই নয় যে সেসব খারাপ। খাবার মানেই ভালো, তা সে যে খাবারই হোক। কিন্তু সত্যি এটাই যে, আমার বাবা-মায়ের মৃত্যুর পর তাদের হাতে তৈরি খাবার না পেয়ে আমার খাওয়া নিয়ে প্রবল অনীহা জন্মে। এখন আমার বাড়ির লোক কিংবা আমার টিম যা খাবার দেয়, শুধু তাই খাই। সে যে খাবারই দিক। কিন্তু নিজে থেকে কিছু ইচ্ছে করে না খেতে।"

জানা যায়, শাহরুখের বাবা এবং মা দুজনেই রেস্তরাঁ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। দুজনেই দুর্দান্ত রান্না করতেন। পাঠানি-পেশোয়ার রান্নায় সিদ্ধহস্ত ছিলেন শাহরুখের বাবা। অন্যদিকে, শাহরুখের মা ছিলেন হায়দরাবাদি খাবারের বিভিন্ন পদ রান্নায় ওস্তাদ।
 
 

Related Topics

টপ নিউজ

শাহরুখ খান / আলিয়া ভাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভিলা ভি রেসিডেন্সেস পরিচালিত যুক্তরাষ্ট্রের প্রমোদতরি ‘দ্য ওডিসি’। ছবি: এপি
    প্রমোদতরীতে স্থায়ীভাবে বসবাসের জন্য কিনেছিলেন কেবিন, কিন্তু চড়া জ্বালানি খরচের কারণে কম্বোডিয়ায় নামিয়ে দেওয়া হলো তাদের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই
  • বিকাশের লোগো। সংগৃহীত
    রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর: অভিযুক্ত চিকিৎসকের সদস্যপদ স্থগিত করল ড্যাব

Related News

  • সম্পদ কমেছে ২,৪৯০ কোটি রুপি, তবু এ বছর ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান
  • সংলাপ সংকটে বলিউড, ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন একমাত্র শাহরুখ খান
  • ৩ বছর বড় পর্দায় নেই, তবুও ১৭০০ কোটি রুপির ব্র্যান্ড ভ্যালু নিয়ে ভারতের সবচেয়ে দামি তারকা শাহরুখ
  • শাহরুখের প্রথম ছবি ছেড়েছিলেন বিজয়ের বাবা, মাঝপথে চলে যান নায়ক: যেভাবে ‘দিওয়ানা’ পেয়েছিলেন এসআরকে
  • ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

Most Read

1
ভিলা ভি রেসিডেন্সেস পরিচালিত যুক্তরাষ্ট্রের প্রমোদতরি ‘দ্য ওডিসি’। ছবি: এপি
আন্তর্জাতিক

প্রমোদতরীতে স্থায়ীভাবে বসবাসের জন্য কিনেছিলেন কেবিন, কিন্তু চড়া জ্বালানি খরচের কারণে কম্বোডিয়ায় নামিয়ে দেওয়া হলো তাদের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই

3
বিকাশের লোগো। সংগৃহীত
অর্থনীতি

রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন

6
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর: অভিযুক্ত চিকিৎসকের সদস্যপদ স্থগিত করল ড্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net