Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
ভোজ্যতেলের ওপর আগামী ৩০ জুন পর্যন্ত ভ্যাট মওকুফ  

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
10 March, 2022, 03:35 pm
Last modified: 10 March, 2022, 07:38 pm

Related News

  • তেল-চিনির মজুত পর্যাপ্ত, তবু আতঙ্কজনিত কেনাকাটায় খুচরা পর্যায়ে সংকট
  • বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছাড়া ভোজ্যতেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা: বাণিজ্য উপদেষ্টা
  • লিটারে সর্বোচ্চ ১৩ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম
  • ভোজ্যতেল আমদানির ওপর শুল্ক ছাড় আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ
  • ভোজ্য তেলের সংকট: একে অপরের ওপর দায় চাপানোর খেলায় আটকা সংকট

ভোজ্যতেলের ওপর আগামী ৩০ জুন পর্যন্ত ভ্যাট মওকুফ  

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সয়াবিন তেলের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে ১৫% এবং ভোক্তা পর্যায়ে ৫% ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। 
টিবিএস রিপোর্ট
10 March, 2022, 03:35 pm
Last modified: 10 March, 2022, 07:38 pm
প্রতীকি ছবি

সরকার আগামী ৩০ জুন পর্যন্ত সয়াবিন তেলের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) মওকুফের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।  

বৃহস্পতিবার (১০ মার্চ) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অর্থমন্ত্রী বলেন, সয়াবিন তেলের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে ১৫% এবং ভোক্তা পর্যায়ে ৫% ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। 

তবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একজন কর্মকর্তা জানিয়েছেন, এখনো এ সংক্রান্ত কোনো বিধিবিধান বা এসআরও জারি হয়নি; এটা আগামী সপ্তাহে হতে পারে।

বর্তমানে আমদানি পর্যায়ে ১৫%, উৎপাদন পর্যায়ে ১৫% আর সরবরাহ পর্যায়ে ৫% ভ্যাট আছে।

উৎপাদন ও সরবরাহ পর্যায়ে ভ্যাট প্রত্যাহার হতে পারে বলে কর্মকর্তা জানান।

এর আগে এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, ক্রমেই চড়তে থাকা ভোজ্যতেলের দামে লাগাম টানতে আমদানি পর্যায়ে বিদ্যমান ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে তারা।

এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।  

ভোজ্যতেলের উপর ভ্যাট প্রত্যাহারে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এবং বাণিজ্য মন্ত্রণালয় এ পর্যন্ত একাধিকবার অনুরোধ জানিয়েছে এনবিআরকে।  

সর্বশেষ গত সোমবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এক সভায় তিন মাসের জন্য ভ্যাট প্রত্যাহারের দাবি জানায়।

বর্তমানে ভোজ্যতেলের আমদানি মূল্যের উপর আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট রয়েছে। এর পর স্থানীয় পর্যায়ে বিক্রির সময়ও ১৫ শতাংশ ভ্যাট রয়েছে, এ থেকে আমদানিতে দেওয়া ভ্যাট সমন্বয়ের সুযোগ রয়েছে।

তবে আমদানিনির্ভর ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারে বেড়ে যাওয়ায় এর সঙ্গে পাল্লা দিয়ে ভ্যাটের পরিমাণও বাড়তে থাকে, যা ভোক্তা পর্যায়ে আরও চাপ তৈরি করে।

দাম বেড়ে যাওয়ায় গত কয়েক মাস ধরেই ভোজ্যতেলের উপর ভ্যাট কমানোর দাবি আসতে থাকে বিভিন্ন মহল থেকে। 

ভোজ্যতেলের দাম বাড়তে থাকে ২০২০ সালের শেষ দিক থেকে। টিসিবির হিসাব অনুযায়ী, এক বছরে ভোজ্যতেলের দাম বেড়েছে ২৪ শতাংশের বেশি।
 
Related Topics

টপ নিউজ

ভোজ্যতেলের দাম / ভোজ্য তেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
    ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকি ছবি: সংগৃহীত
    বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
    সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

Related News

  • তেল-চিনির মজুত পর্যাপ্ত, তবু আতঙ্কজনিত কেনাকাটায় খুচরা পর্যায়ে সংকট
  • বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছাড়া ভোজ্যতেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা: বাণিজ্য উপদেষ্টা
  • লিটারে সর্বোচ্চ ১৩ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম
  • ভোজ্যতেল আমদানির ওপর শুল্ক ছাড় আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ
  • ভোজ্য তেলের সংকট: একে অপরের ওপর দায় চাপানোর খেলায় আটকা সংকট

Most Read

1
২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের

2
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

3
প্রতীকি ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net