Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
চীনে ৫০ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহে বিশাল পাইপলাইন নির্মাণ করছে রাশিয়া

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 March, 2022, 01:15 pm
Last modified: 10 March, 2022, 03:30 pm

Related News

  • পাইপলাইনে আরও বেশি ডিজেল দিতে বলেছি ভারতকে: জ্বালানিমন্ত্রী
  • ১৫০ কোটি ডলারের বিনিয়োগ পাইপলাইন থেকে ৪০ কোটি ডলার বাস্তবায়নের পর্যায়ে আনল বিডা
  • রাশিয়া ও চীনের যৌথ পরিকল্পনায় থাকা ‘পাওয়ার অব সাইবেরিয়া-২’ পাইপলাইন কী?
  • রাশিয়ার জন্য নিষিদ্ধ প্রযুক্তির ৯০ শতাংশই আসছে চীন থেকে
  • ভারত থেকে পাইপলাইনে এল আরও ৫ হাজার টন ডিজেল

চীনে ৫০ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহে বিশাল পাইপলাইন নির্মাণ করছে রাশিয়া

প্রতিবেদন অনুযায়ী, পাইপলাইনটি মঙ্গোলিয়ান অঞ্চলের মধ্য দিয়ে ৫৯৮ মাইল প্রসারিত হবে। এ প্রকল্পে ব্যবহৃত পাইপের ব্যাস হবে ১.৪২ মিটার বা প্রায় ৫৬ ইঞ্চি।
টিবিএস ডেস্ক
10 March, 2022, 01:15 pm
Last modified: 10 March, 2022, 03:30 pm
প্রতীকী ছবি- আইস্টক

বিজনেস ইনসাইডারের প্রতিবেদন থেকে জানা গেছে, পশ্চিমা দেশগুলোর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়ান গ্যাস ইন্ডাস্ট্রি কোম্পানি গ্যাজপ্রম চীনে ৫০ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহের জন্য পাইপলাইন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।

রাশিয়ার অর্থনীতির একটি বড় অংশ জুড়ে আছে গ্যাস এবং তেল রপ্তানি। এর প্রধান গ্রাহক ইউরোপীয় দেশগুলো।

বিজনেস ইনসাইডারের প্রতিবেদন থেকে আরও জানা গেছে, ইউক্রেনে আগ্রাসনের প্রতিবাদে ইউরোপীয় দেশগুলো রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করলেও রাশিয়ান জ্বালানি আমদানি বন্ধ করেনি।

গ্যাস সরবরাহ করে চলেছে রাশিয়ান পাইপলাইন

যুদ্ধ চলাকালীন এই সময়ে নর্ড স্ট্রিম ২ পাইপলাইনের পরিকল্পনা স্থগিত করেছে জার্মানি। ইউরোপের মূল ভূখণ্ডে গ্যাস বহন করার জন্য ডিজাইন করা হয়েছে এই লাইন। তবে, ইউরোপে গ্যাস সরবরাহকারী নর্ড স্ট্রিম ১ এখনও কার্যকর রয়েছে।

শেল এবং বিপি-এর মতো জ্বালানির প্রধান সংস্থাগুলো রাশিয়ান জ্বালানি ব্যবসা থেকে সংযোগ ছিন্ন করার ইঙ্গিত দেওয়ায় এখন গ্যাজপ্রম তাদের গ্যাস সরবরাহ বিস্তৃত করার উপায় খুঁজছে।

বিশ্বের দ্রুত বর্ধনশীল গ্যাসের বাজার হিসেবে চীন তাদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। এছাড়া, চীন রাশিয়ার সাম্প্রতিক সামরিক পদক্ষেপকে 'আগ্রাসন' বলা থেকে বিরত থাকাও এর কারণ হতে পারে।

২০১৪ সালে ৩৮ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহের জন্য চীনের সাথে ৩০ বছরের চুক্তি করে গ্যাজপ্রম।

ব্লুমবার্গের প্রতিবেদন থেকে জানা গেছে, সেই চুক্তির অংশ হিসেবে ২০১৯ সালে পাওয়ার অব সাইবেরিয়া পাইপলাইনের কাজ শেষ হলে সেবছরই সরবরাহ শুরু হয়।

সয়ুজ ভস্টক পাইপলাইন

সয়ুজ ভস্টক নামে পরিচিত পাওয়ার অফ সাইবেরিয়া ২ গ্যাস পাইপলাইন নির্মাণের মাধ্যমে এখন চীনের সাথে তার সম্পর্ক আরও জোরদার করতে চাইছে গ্যাজপ্রম।

একটি প্রেস বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানায়, চেয়ারম্যান অ্যালেক্সি মিলার সম্প্রতি মঙ্গোলিয়া দিয়ে পাইপলাইনটি সম্প্রসারণের বিষয়ে আলোচনা করতে মঙ্গোলিয়ার উপ-প্রধানমন্ত্রী সাইনবুয়ান আমরসাইখানের সাথে বৈঠক করেছেন।

বৈঠকের সময় পাইপলাইন নির্মাণের জন্য একটি নকশা এবং জরিপের চুক্তি স্বাক্ষরিত হয়। মঙ্গোলিয়ান কোম্পানিগুলোকে ভূমি ও প্রত্নতাত্ত্বিক জরিপ চালাতে এবং পরিবেশের উপর এই প্রকল্পের প্রভাব মূল্যায়ন করার জন্য এই চুক্তি সাক্ষরিত হয় বলে উল্লেখ করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।

গত মাসে প্রকল্পের সম্ভাব্যতা প্রতিবেদনটি অনুমোদিত হয়। প্রতিবেদন অনুযায়ী, পাইপলাইনটি মঙ্গোলিয়ান অঞ্চলের মধ্য দিয়ে ৫৯৮ মাইল প্রসারিত হবে। এ প্রকল্পে ব্যবহৃত পাইপের ব্যাস হবে ১.৪২ মিটার বা প্রায় ৫৬ ইঞ্চি। এছাড়া, চীনে ৫০ বিলিয়ন ঘনমিটার বা ১.৮ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পাঠানোর জন্য রুট বরাবর পাঁচটি কম্প্রেসার স্টেশন স্থাপন করা হবে এ প্রকল্পের আওতায়।

চুক্তিটি কার্যকর হলে, চীনে গ্যাস সরবরাহের জন্য রাশিয়া তার পশ্চিম এবং পূর্বগামী পাইপলাইনগুলোর মধ্যে একটি আন্তঃসংযোগকারী পথ তৈরি করবে বলেও উল্লেখ করা হয়। এতে করে ইউরোপীয় আমদানির উপর রাশিয়ার নির্ভরতা কমে আসবে।

প্রেস রিলিজে অ্যালেক্সি মিলার বলেন, "সয়ুজ ভস্টক গ্যাস পাইপলাইন প্রকল্পের কাজ সক্রিয়ভাবে এবং সফলভাবে এগিয়ে চলেছে। এক মাস আগে সম্ভাব্যতা স্টাডির ফলাফল অনুমোদিত হয় এবং আজ এর একটি নকশা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্থাৎ, প্রকল্পটি এখন বাস্তব পর্যায়ে আছে।"

  • সূত্র: বিজনেস ইনসাইডার (ভারত)

Related Topics

টপ নিউজ

রাশিয়া-চীন / রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব / পাইপলাইন / স্নায়ুযুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
    ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
  • বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
    ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Related News

  • পাইপলাইনে আরও বেশি ডিজেল দিতে বলেছি ভারতকে: জ্বালানিমন্ত্রী
  • ১৫০ কোটি ডলারের বিনিয়োগ পাইপলাইন থেকে ৪০ কোটি ডলার বাস্তবায়নের পর্যায়ে আনল বিডা
  • রাশিয়া ও চীনের যৌথ পরিকল্পনায় থাকা ‘পাওয়ার অব সাইবেরিয়া-২’ পাইপলাইন কী?
  • রাশিয়ার জন্য নিষিদ্ধ প্রযুক্তির ৯০ শতাংশই আসছে চীন থেকে
  • ভারত থেকে পাইপলাইনে এল আরও ৫ হাজার টন ডিজেল

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
অর্থনীতি

ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 

6
বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net