Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক নিরাপদে রোমানিয়ায় পৌঁছেছেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট  
06 March, 2022, 09:40 pm
Last modified: 07 March, 2022, 03:20 pm

Related News

  • ইউক্রেন যুদ্ধে বড় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীদের সেনাবাহিনীতে টানছে রাশিয়া
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • ‘স্নাইপিংয়ের যুগ শেষ’: সস্তা ড্রোনের কাছে যেভাবে কাজ হারাচ্ছেন সামরিক স্নাইপাররা
  • ইউক্রেনের আকাশযুদ্ধ: রাশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি সুইডেনের তৈরি ‘গ্রিপেন’
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন

‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক নিরাপদে রোমানিয়ায় পৌঁছেছেন

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসাইন টিবিএসকে বলেন, "বাংলাদেশ সময় ৯টার পর ইমিগ্রেশনের কাজ শেষ করে মালদোভা সীমান্ত অতিক্রম করেন নাবিকরা। এর পরপরই তাদের রোমানিয়া দূতাবাসের অধীনে নেওয়া হয়। সেখান থেকে দূতাবাসের ভাড়া করা অপর একটি বাসে তারা রোমানিয়ায় রাজধানী বুখারেস্টের উদ্দেশ্যে যাত্রা করেন।"
টিবিএস রিপোর্ট  
06 March, 2022, 09:40 pm
Last modified: 07 March, 2022, 03:20 pm
রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলীর সঙ্গে উদ্ধারকৃত বাংলাদেশি নাবিকরা। ছবি: টিবিএস

ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়া বাংলাদেশি জাহাজ 'বাংলার সমৃদ্ধি'র ২৮ নাবিক ইউক্রেন থেকে নিরাপদে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছেছেন। বাংলাদেশ সময় রোববার (৬ মার্চ) বিকেল সোয়া চারটায় তারা রোমানিয়ায় পৌঁছান। সেখানে স্থানীয় একটি হোটেলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

রোববার বিকেল ৫টার দিকে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এসব তথ্য নিশ্চিত করেছেন রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী।

তিনি জানান, "মলদোভা থেকে দূতাবাসের ভাড়া করা একটি গাড়িতে নাবিকদের বুখারেস্টে নিয়ে আসা হয়। দীর্ঘ যাত্রা করে আসলেও তারা সবাই সুস্থ আছেন।"

"বাংলাদেশে ফেরার আগপর্যন্ত বুখারেস্টের একটি হোটেলে নাবিক ও ক্রুদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে পর্যায়ক্রমে তাঁদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে।"

যেভাবে বুখারেস্ট পৌঁছালেন নাবিকরা : 

রোমানিয়ায় পৌছানোর বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে কথা হয়েছে এমভি বাংলার সমৃদ্ধির নাবিক সালমান সামি'র। তিনি ফেসবুক ম্যাসেঞ্জারে এ বিষয়ে এই প্রতিবেদককে বিস্তারিত জানান।

তার দেওয়া তথ্য অনুযায়ী, ২৯ নাবিক নিয়ে ২৩ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকা পড়েছিল তাদের জাহাজ বাংলার সমৃদ্ধি। এর আটদিনের মাথায় গত বুধবার সন্ধ্যায় এক রকেট হামলায় নিহত হন জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান। পরদিন বৃহস্পতিবার জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে ইউক্রেনপ্রবাসী বাংলাদেশিদের সহায়তায় ২৮ নাবিককে একটি টাগবোটে করে বন্দরের বাইরে একটি বাংকারে নেওয়া হয়।

সালমান বলেন, "একটি অজ্ঞাত সোর্স আমাদের সাহায্য করেছে। তাদের মধ্যে কয়েকজন স্থানীয় বাংলাদেশিও আছেন।"

তিনি জানান, সেই বাংকারে টানা বাংকারে ৩৯ ঘণ্টা কাটানোর পর শনিবার ইউক্রেনের স্থানীয় সময় সোয়া ৮টার দিকে নাবিকেরা বাসে করে প্রতিবেশী দেশ মলদোভা সীমান্তের উদ্দেশে রওনা দেন। ২০০ কিলোমিটার মলদোভার যাত্রাপথে ইউক্রেনের সেনারা একটি সেতু ভেঙে দেওয়ায় তাঁরা যানজটে পড়েন। ফলে তাদের মলদোভা যাত্রা সাময়িক থমকে যায়। পরে বিকল্প পথে তারা মালদোভা হয়ে রোববার রোমানিয়ায় পৌঁছান।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসাইন টিবিএসকে বলেন, "বাংলাদেশ সময় ৯টার পর ইমিগ্রেশনের কাজ শেষ করে মালদোভা সীমান্ত অতিক্রম করেন নাবিকরা। এর পরপরই তাদের রোমানিয়া দূতাবাসের অধীনে নেওয়া হয়। সেখান থেকে দূতাবাসের ভাড়া করা অপর একটি বাসে তারা রোমানিয়ায় রাজধানী বুখারেস্টের উদ্দেশ্যে যাত্রা করেন।"

এভাবে দুদিনের দীর্ঘ যাত্রা শেষে বাংলাদেশ সময় রোববার বিকেল সোয়া চারটার দিকে বুখারেস্টের নির্ধারিত হোটেলটিতে পৌঁছায় নাবিকদের পরিবহনকারী বাসটি। এ সময় তাদের অভ্যর্থনা জানান রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী।

রাষ্ট্রদূত মো. দাউদ আলী জানান, "যেহেতু সেখান থেকে একসঙ্গে সবার ফ্লাইটের টিকিট পাওয়া সম্ভব হচ্ছে না। এ ক্ষেত্রে আলাদা আলাদা গ্রুপে নাবিকদের দেশে পাঠানো হবে। আগামী মঙ্গলবার নাগাদ এ কার্যক্রম শুরু হতে পারে।" 

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত জানান, নিহত নাবিক হাদিসুর রহমানের মরদেহ অলভিয়া বন্দরে ফ্রিজারে সংরক্ষণ করা হয়েছে। সময় সুযোগ বুঝে মরদেহটি দেশে আনার ব্যবস্থা করা হবে।

Related Topics

টপ নিউজ

ইউক্রেন যুদ্ধ / বাংলাদেশি নাবিক / বাংলার সমৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • পুনিল ঘোষ কেবিন।
    পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া
  • ১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
    ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’
  • টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
    কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
  • ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
    ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
  • চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
    বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

Related News

  • ইউক্রেন যুদ্ধে বড় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীদের সেনাবাহিনীতে টানছে রাশিয়া
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • ‘স্নাইপিংয়ের যুগ শেষ’: সস্তা ড্রোনের কাছে যেভাবে কাজ হারাচ্ছেন সামরিক স্নাইপাররা
  • ইউক্রেনের আকাশযুদ্ধ: রাশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি সুইডেনের তৈরি ‘গ্রিপেন’
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
পুনিল ঘোষ কেবিন।
ফিচার

পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া

3
১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
আন্তর্জাতিক

ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’

4
টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
আন্তর্জাতিক

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

5
ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
অর্থনীতি

ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা

6
চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net