Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
'প্রমাণ করুন আপনারা আমাদের পক্ষে’- ইইউকে জেলেনস্কি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
01 March, 2022, 08:25 pm
Last modified: 01 March, 2022, 10:14 pm

Related News

  • ‘কিং অভ ইনজাস্টিস’: ইউরোপীয় পার্লামেন্টে বসল ট্রাম্পের নগ্ন সোনালি ভাস্কর্য
  • কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা
  • এলডিসি উত্তরণের আগেই ইইউর সঙ্গে এফটিএ নিয়ে সমঝোতা হবে: বাণিজ্যমন্ত্রী
  • এয়ারবাসের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ চায় ইইউ

'প্রমাণ করুন আপনারা আমাদের পক্ষে’- ইইউকে জেলেনস্কি

বক্তৃতার পর জেলেনস্কিকে দাঁড়িয়ে অভিবাদনও জানিয়েছেন ইইউর আইনপ্রণেতারা।
টিবিএস ডেস্ক 
01 March, 2022, 08:25 pm
Last modified: 01 March, 2022, 10:14 pm

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে ইউক্রেন। আবেদনপত্রে সই করার একদিন পর ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইইউ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন এই যুদ্ধে তারা ইউক্রেনের পক্ষ নিয়ে থাকলে সেটি প্রমাণ করার জন্য। 

জেলেনস্কি ভিডিওকলের মাধ্যমে ইউরোপীয় পার্লামেন্টের জরুরি অধিবেশনে যোগ দেন। সেখানে তিনি বলেন, "আমরা ইউরোপের (বাকি দেশগুলোর মতো) সমান সদস্য হওয়ার জন্য লড়াই করছি।" 

"প্রমাণ করুন যে, আপনারা আমাদের সঙ্গে আছেন। প্রমাণ করুন, আমাদের হেরে যেতে দেবেন না আপনারা। প্রমাণ করুন, আপনারা সত্যিই ইউরোপীয়- তবেই কেবল মৃত্যুর উপর জীবনজয়ী হবে এবং অন্ধকারের উপর আলো জয়ী হবে।" 

জেলেনস্কি ইউক্রেনীয় ভাষায় এই বক্তৃতা দিলেও ইইউ পার্লামেন্টের শ্রোতাদের জন্য তা অনুবাদ করে দেন একজন দোভাষী। দোভাষীর ইংরেজি অনুবাদটি ছিল কান্নায় জর্জরিত। তার এই বক্তৃতার পর পুরো পার্লামেন্টই আবেগ ভারাক্রান্ত হয়ে পড়ে। 

বক্তৃতার পর জেলেনস্কিকে দাঁড়িয়ে অভিবাদনও জানিয়েছেন ইইউর আইনপ্রণেতারা।

ধারণা করা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রণেতারা রাশিয়াকে একটি "দুর্বৃত্ত রাষ্ট্র" বলে অভিহিত করবেন এবং দেশটির উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবেন। মঙ্গলবার (১ মার্চ) এই মর্মে একটি খসড়া প্রস্তাবে ভোট দেবে ইইউ।

গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিবেশী ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করলে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনে অস্ত্র সরবরাহ করাসহ অভূতপূর্ব কিছু পদক্ষেপ নিয়েছে। 

অ্যাসেম্বলির প্রধান পক্ষগুলো দ্বারা সমর্থিত সংশোধনী অনুসারে, রাশিয়ার অর্থনীতি এবং শিল্প, বিশেষ করে দেশটির সামরিক খাতকে কৌশলগতভাবে দুর্বল করার লক্ষ্যে ইইউ আইনপ্রণেতারা নিষেধাজ্ঞাকে আরও প্রসারিত করার আহ্বান জানাবেন। 

খসড়ায় রাশিয়াকে একটি দুর্বৃত্ত রাষ্ট্রের তকমা দেওয়ার পাশাপাশি পুতিনের সম্বন্ধে বলা হবে, তিনি "২০ শতকের স্বৈরশাসকদের কথাই স্মরণ করিয়ে দিচ্ছেন"। অপরদিকে জেলেনস্কিকে "বীরত্বসূচক" নেতৃত্বের সাধুবাদ জানানো হবে এই খসড়ায়। 

সূত্র: রয়টার্স। 

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব / ইইউ / জেলেনস্কি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • ‘কিং অভ ইনজাস্টিস’: ইউরোপীয় পার্লামেন্টে বসল ট্রাম্পের নগ্ন সোনালি ভাস্কর্য
  • কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা
  • এলডিসি উত্তরণের আগেই ইইউর সঙ্গে এফটিএ নিয়ে সমঝোতা হবে: বাণিজ্যমন্ত্রী
  • এয়ারবাসের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ চায় ইইউ

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net