Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 26, 2026
সাকিবের এক বছরের পরিকল্পনা জানতে চায় বিসিবি

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
28 February, 2022, 04:00 pm
Last modified: 28 February, 2022, 04:06 pm

Related News

  • গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় মামলা, শনাক্ত হয়নি শ্যুটার
  • আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন
  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর

সাকিবের এক বছরের পরিকল্পনা জানতে চায় বিসিবি

বাংলাদেশের সর্বশেষ ৯ টেস্টের ৬টিতেই খেলেননি সাকিব। আইপিএলে খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলবেন না বলে জানান তিনি, নেন ছুটিও। কিন্তু আইপিএলে দল পাওয়ায় সাকিবের খেলা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
28 February, 2022, 04:00 pm
Last modified: 28 February, 2022, 04:06 pm
জাতীয় দলের অনুশীলনে সাকিব আল হাসান। ছবি: বিসিবি

'এমন তো না যে আমি আর ক্রিকেটই খেলব না। অবশ্যই খেলব, কেন খেলব না! আমার ইচ্ছা সবার পরে টেস্ট থেকে অবসর নেওয়ার। আগে টি-টোয়েন্টি আর ওয়ানডে থেকে অবসর নেব, সবার শেষে টেস্ট থেকে।' ২০১৭ সালে টেস্ট ক্রিকেট থেকে ছয় মাসের ছুটি চাওয়ার পর কথাগুলো বলেছিলেন সাকিব আল হাসান। সাকিব বুঝিয়েছিলেন, টেস্ট ক্রিকেটের প্রতি তার নিবেদন সবচেয়ে বেশি।

২০২১ সালে এসে সেই সাকিবই টেস্ট ক্রিকেটকে পাশ কাটিয়ে যান। কলকতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি নেন তিনি। দলের দুঃসময়ে সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার ছুটি নেওয়ায় রীতিমতো হতভম্ব হয়ে যান বিসিবি সভাপতি। নাজমুল হাসান পাপন দাবি করেন, টেস্টের প্রতি তেমন আগ্রহ নেই সাকিবের।

বিসিবি সভাপতি বলেছিলেন, 'সাকিব তো আরও তিন বছর আগেই খেলতে চায়নি টেস্ট। ও তো এমনিতেই টেস্টের প্রতি অতো আগ্রহ দেখায়নি, চাচ্ছিল না খেলতে। তখন ওকে টেস্ট অধিনায়ক করে দেওয়া হলো।' সাকিবের টেস্ট খেলতে না চাওয়ার খবর নতুন কিছু নয়। বাংলাদেশের সর্বশেষ ৯ টেস্টের ৬টিতেই খেলেননি তিনি। এবারের আইপিএলে খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলবেন না বলে জানান সাকিব, নেন ছুটিও। কিন্তু আইপিএলে দল পাওয়ায় তার খেলা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। এমন অবস্থায় বিসিবির পরিকল্পনা সাকিবের কাছে তার এক বছরের পরিকল্পনা জানতে চাওয়া।

সোমবার চট্টগ্রামের জুহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এমনই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তিনি বলেন, 'আপনারা নিউজ করেছেন যে টেস্ট ম্যাচ সে খেলতে চাচ্ছে না। আবার আমরা জানি টেস্ট ম্যাচ সে খেলতে চায়। সে কতগুলো টেস্ট ম্যাচ খেলবে, পরিকল্পনা কী, সেটা আমরা জানতে চাচ্ছি। সেটা পরিষ্কার করুক আমাদের কাছে, ওয়ানডে সিরিজের পর আমরা জানতে পারব। শুধু দক্ষিণ আফ্রিকা সিরিজ নয়। সব মিলিয়ে আমরা তার কাছে এক বছরের পরিকল্পনা চাইব।'

আইপিএলের নিলামের আগে টেস্ট থেকে ৬ মাসের ছুটি চেয়ে আবেদন করেছিলেন সাকিব। তবে সেটা আগের ব্যাপার জানিয়ে জালাল ইউনুস বলেন, 'সাকিব একটা চিঠি দিয়েছিল যে, ৬ মাসের জন্য খেলবে না। টেস্ট থেকে অব্যাহতি চেয়েছে। কিন্তু সেটা আইপিএল নিলামের আগে।'

'এরপরে আলোচনার মাধ্যমে ঠিক করা হয়েছিল, সে শ্রীলঙ্কা সিরিজে খেলবে, দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট খেলার কথা ছিল না। তো এটা ছিল অবস্থা। এরপরে এখন আইপিএলে যেহেতু যাচ্ছে না, তো অবস্থা পরিবর্তন হয়েছে, সে বলেছে কাল বা এই সিরিজের পরই এখানকার প্রেসিডেন্ট স্যারের সঙ্গে বসবে, কথা বলবে। তো আমাদের ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে।' যোগ করেন জালাল ইউনুস। 

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ২০২১ সালে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে প্রত্যাবর্তন হয় সাকিবের। ওয়ানডে সিরিজ খেললেও ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ইনজুরির কারণে খেলা হয়নি তার। এপ্রিলে আইপিএলের কারণে শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট খেলতে যাননি সাকিব। জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেললেও পাকিস্তানের বিপক্ষে নভেম্বরে প্রথম টেস্ট খেলেননি বাংলাদেশ অলরাউন্ডার। এরপর পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলেননি তিনি। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / টেস্ট / বিসিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
    জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
  • সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
    সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 
  • ছবি: এএফপি
    নাটকীয় প্রত্যাবর্তনে ইতিহাস: ট্রাম্পের মিত্রকে হারিয়ে ফের ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কর্মজীবী শ্রেণির আইকন লুলা
  • ফাইল ছবি
    দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩
  • বিদেশে সিকদার গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে ‘আগাম’ ১২৫ মিলিয়ন ডলার চায় রিকভারি ফার্ম
    বিদেশে সিকদার গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে ‘আগাম’ ১২৫ মিলিয়ন ডলার চায় রিকভারি ফার্ম

Related News

  • গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় মামলা, শনাক্ত হয়নি শ্যুটার
  • আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন
  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর

Most Read

1
জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
বাংলাদেশ

জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা

2
সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

নাটকীয় প্রত্যাবর্তনে ইতিহাস: ট্রাম্পের মিত্রকে হারিয়ে ফের ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কর্মজীবী শ্রেণির আইকন লুলা

4
ফাইল ছবি
বাংলাদেশ

দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩

6
বিদেশে সিকদার গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে ‘আগাম’ ১২৫ মিলিয়ন ডলার চায় রিকভারি ফার্ম
অর্থনীতি

বিদেশে সিকদার গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে ‘আগাম’ ১২৫ মিলিয়ন ডলার চায় রিকভারি ফার্ম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net