Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
চিপ সংকটের কারণে উৎপাদন কমিয়ে মুনাফা পতন টয়োটার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 February, 2022, 09:20 pm
Last modified: 12 February, 2022, 10:56 am

Related News

  • বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • টয়োটার এমডিসহ ৩ কর্মকর্তাকে আদালতে হাজিরের নির্দেশ
  • ট্রাম্পের শুল্কের ধাক্কায় টয়োটার মুনাফা কমার পূর্বাভাস, ৯.৫ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা
  • ২০২৬ সালের মধ্যে ৫৮ বিলিয়ন ডলারে একীভূত হওয়ার পরিকল্পনার ঘোষণা নিসান ও হোন্ডার
  • যানবাহন পরীক্ষায় প্রতারণার জন্য ক্ষমা চাইল টয়োটা; ফিল্ডার, অ্যাক্সিও ও ইয়ারিস ক্রসের উৎপাদন বন্ধ 

চিপ সংকটের কারণে উৎপাদন কমিয়ে মুনাফা পতন টয়োটার

বিশ্বের অন্যতম সেরা গাড়ি প্রস্তুতকারক এ কোম্পানিটি তাদের বার্ষিক উৎপাদনের লক্ষ্যমাত্রাও কমিয়ে এনেছে। বর্তমানে আগের চেয়ে প্রতি বছরে ৫ লাখ গাড়ি কম বানাবে টয়োটা, ৯০ লাখের বদলে প্রতি বছর উৎপাদন হবে ৮৫ লাখ গাড়ি।  
টিবিএস ডেস্ক
11 February, 2022, 09:20 pm
Last modified: 12 February, 2022, 10:56 am

চিপ সংকটের মুখে উৎপাদন কমিয়ে আনায় ২০২১ সালের শেষ তিন মাসে জাপানি কোম্পানি টয়োটার মুনাফা কমেছে ২১ শতাংশ।

কোম্পানিটি জানিয়েছে, তাদের তৃতীয় প্রান্তিকের পরিচালন মুনাফা ছিল ৭৮৪.৪ বিলিয়ন ইয়েন (৬.৮ বিলিয়ন ডলার)। 

বিশ্বের অন্যতম সেরা গাড়ি প্রস্তুতকারক এ কোম্পানিটি তাদের বার্ষিক উৎপাদনের লক্ষ্যমাত্রাও কমিয়ে এনেছে। বর্তমানে আগের চেয়ে প্রতি বছরে ৫ লাখ গাড়ি কম বানাবে টয়োটা, ৯০ লাখের বদলে প্রতি বছর উৎপাদন হবে ৮৫ লাখ গাড়ি।  

নিজেদের পণ্যের জন্য সারা বিশ্বের উৎপাদনকারীরা যখন হন্যে হয়ে পর্যাপ্ত মাইক্রোপ্রসেসর খুঁজছে, এমন সময়ে এ খবর এলো। 

"গত গ্রীষ্ম থেকে আমাদের উৎপাদনের পরিমাণ কমে আসায় গ্রাহকরা যে সব সমস্যার মুখোমুখি হচ্ছেন তার জন্য আমরা দুঃখিত। যতো তাড়াতাড়ি সম্ভব আমরা আগের পর্যায়ে উৎপাদন শুরুর চেষ্টা করছি,"

গত সেপ্টেম্বরে চিপ ঘাটতির কারণে কোম্পানিটি বিশ্বজুড়ে তাদের গাড়ির উৎপাদন ৪০ শতাংশ কমিয়ে আনে।  

মহামারির কারণে সাপ্লাই চেন ক্ষতিগ্রস্থ হওয়ায় যন্ত্রাংশে সংকটের মুখে সাম্প্রতিক মাসগুলোতে বেশ কিছু উৎপাদন স্থগিতের ঘোষণাও দেয় টয়োটা। 

ভক্সওয়াগেন, জেনারেল মোটরস, ফোর্ড, নিসান, ডেমলার, বিএমডব্লিউ এবং রেনল্টসহ টয়োটার প্রতিদ্বন্দ্বী গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলোও সাম্প্রতিক মাসগুলোতে উৎপাদন কমিয়ে এনেছে। 

সাইনো অটো ইনসাইটসের ব্যবস্থাপনা পরিচালক টু লে বিবিসিকে বলেন, "২০২২ সালেও চিপ সংকটের প্রভাব পড়েছে টয়োটার ওপর, তবে কোম্পানিটি অন্যান্যদের চেয়ে ভালোভাবেই যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করবে"। 

"আমি মনে করি কোম্পানিটি সংকটের মধ্যে সুযোগ খুঁজে নেয়, কারণ চিপ সংকট সামলানোর কাজে জেনারেল মোটরস আর ভোক্স ওয়াগনের চেয়ে তাদের আত্মবিশ্বাস বেশি ছিল। তাই তুলনামূলকভাবে অন্যান্যদের চেয়ে টয়োটার এ বছর ভালো যাচ্ছে," যোগ করেন তিনি।  

গত মাসেই কোম্পানিটি তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোক্স ওয়াগনকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বড় গাড়ি প্রস্তুতকারক কোম্পানি হিসেবে নাম লিখিয়েছে। 

অন্যদিকে, চলতি মাসেই কোম্পানিটি জাপানের গ্রাহকদের সতর্ক করে জানিয়েছে, নতুন ল্যান্ড ক্রুজার এসইউভি ডেলিভারি পেতে চার বছর পর্যন্ত সময় লাগতে পারে। কিন্তু, এর কারণ চিপ সংকট বা সাপ্লাই চেইন সংকট না বলে জানায় কোম্পানিটি। 

তবে, ডেলিভারির সময় বাড়ানোর কারণ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কোম্পানিটি।

সূত্র: বিবিসি 

Related Topics

টপ নিউজ

টয়োটা / চিপ সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
    ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • ফাইল ছবি: রয়টার্স
    জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

Related News

  • বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • টয়োটার এমডিসহ ৩ কর্মকর্তাকে আদালতে হাজিরের নির্দেশ
  • ট্রাম্পের শুল্কের ধাক্কায় টয়োটার মুনাফা কমার পূর্বাভাস, ৯.৫ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা
  • ২০২৬ সালের মধ্যে ৫৮ বিলিয়ন ডলারে একীভূত হওয়ার পরিকল্পনার ঘোষণা নিসান ও হোন্ডার
  • যানবাহন পরীক্ষায় প্রতারণার জন্য ক্ষমা চাইল টয়োটা; ফিল্ডার, অ্যাক্সিও ও ইয়ারিস ক্রসের উৎপাদন বন্ধ 

Most Read

1
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর

4
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

5
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net