Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 20, 2026
যানবাহন পরীক্ষায় প্রতারণার জন্য ক্ষমা চাইল টয়োটা; ফিল্ডার, অ্যাক্সিও ও ইয়ারিস ক্রসের উৎপাদন বন্ধ 

আন্তর্জাতিক

এপি ও রয়টার্স
04 June, 2024, 01:15 pm
Last modified: 05 June, 2024, 10:27 am

Related News

  • অপরাধ, অপরাধী, সত্য-মিথ্যা
  • দেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপানি বিনিয়োগকারীরা
  • পরিবহন, প্রযুক্তি, জ্বালানি: প্রধানমন্ত্রীর সফরে জাপানের কাছে ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগ চাইবে বাংলাদেশ
  • মেকআপ করা ও ঘরের কাজের কারণে পুরুষদের চেয়ে বেশি সময় কাজ করি আমি: জাপানের প্রধানমন্ত্রী
  • আদমশুমারিতে জালিয়াতি: জনসংখ্যা ২ হাজার বাসিন্দা বাড়িয়ে দেখানোর অভিযোগ জাপানের শহরের বিরুদ্ধে

যানবাহন পরীক্ষায় প্রতারণার জন্য ক্ষমা চাইল টয়োটা; ফিল্ডার, অ্যাক্সিও ও ইয়ারিস ক্রসের উৎপাদন বন্ধ 

প্রতারণামূলক পরীক্ষা চালানোর প্রমাণ পাওয়ায় জাপানে টয়োটা মোটর কর্পোরেশনের করোলা ফিল্ডার, করোলা অ্যাক্সিও এবং ইয়ারিস ক্রসের উৎপাদন ও বিক্রি স্থগিত করা হয়৷
এপি ও রয়টার্স
04 June, 2024, 01:15 pm
Last modified: 05 June, 2024, 10:27 am
আজ (৪ জুন) টয়োটার কেন্দ্রীয় আইচি প্রিফেকচার সদর দপ্তরে পরিদর্শনে গিয়েছে জাপানের পরিবহণ মন্ত্রণালয়ের সদস্যরা। ছবি: কিয়োডো/রয়টার্স

টয়োটার সাতটি গাড়ির মডেলের সার্টিফিকেশন পরীক্ষায় প্রতারণার জন্য সোমবার (৩ জুন) ক্ষমা চেয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আকিও টয়োডা।

গত বছর টয়োটার ডাইহাতসু কমপ্যাক্ট কার ইউনিটে একটি নিরাপত্তা পরীক্ষার কেলেঙ্কারির পরে জাপানের পরিবহণ মন্ত্রণালয় জানুয়ারিতে অটোমেকারদের সার্টিফিকেশন অ্যাপ্লিকেশনগুলো পর্যালোচনা করতে বলেছিল। এতে টয়োটা এবং মাজদার পরিবহণ সার্টিফিকেশন অ্যাপ্লিকেশনে সমস্যা ধরা পরে।

হোন্ডা, সুজুকি এবং ইয়ামাহা মোটরও তাদের আবেদনে অনিয়ম করেছে বলে জানা গেছে।

মন্ত্রণালয় টয়োটা, মাজদা এবং ইয়ামাহাকে কিছু গাড়ির চালান স্থগিত করার নির্দেশ দিয়েছে। আজ মঙ্গলবার (৪ জুন) টয়োটার কেন্দ্রীয় আইচি প্রিফেকচার সদর দপ্তরে পরিদর্শনে গিয়েছে মন্ত্রণালয়ের সদস্যরা।

জাপানের শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টয়োটার প্রতারণামূলক পরীক্ষার মধ্যে রয়েছে ক্র্যাশ পরীক্ষায় পুরোনো বা অপর্যাপ্ত ডেটা (তথ্য) ব্যবহার করা, ভুলভাবে এয়ারব্যাগ ও পিছনের-সিটের পরীক্ষা করা এবং ইঞ্জিন এর ক্ষমতা নির্ধারণে মিথ্যা পরীক্ষা করা।

প্রতারণামূলক পরীক্ষা চালানোর প্রমাণ পাওয়ায় জাপানে টয়োটা মোটর কর্পোরেশনের করোলা ফিল্ডার, করোলা অ্যাক্সিও এবং ইয়ারিস ক্রসের উৎপাদন ও বিক্রি স্থগিত করা হয়৷

টয়োটা ২০১৪, ২০১৫ এবং ২০২০ সালের মধ্যে পরিচালিত ছয়টি পরীক্ষায় ভুল থাকার কথা স্বীকার করেছে।  উদাহরণস্বরূপ, সংঘর্ষের ক্ষয়ক্ষতি উভয় দিকে পরীক্ষা করার পরিবর্তে একটি বনেটের শুধু এক পাশে পরীক্ষা করা হয়েছিল।  কিছু পরীক্ষা নির্ধারিত সরকারি মান পূরণ করেনি।

টয়োটা এখনও নির্দিষ্ট মডেলের জ্বালানি দক্ষতা এবং নির্গমন সমস্যা তদন্ত করে দেখছে যার ফলাফল জুনের শেষে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই জানিয়েছে, রাস্তায় ব্যবহৃত করোলা সাবকমপ্যাক্ট এবং লেক্সাস এর মতো বিলাসবহুল গাড়ির নিরাপত্তাকে এরকম ভুল পরীক্ষা কোন প্রভাবিত করবে না। 

গাড়ির মডেলের সার্টিফিকেশন পরীক্ষায় প্রতারণার অভিযোগ আসার পর টয়োটার শেয়ার ১.৮ শতাংশ কমেছে। অন্যদিকে মাজদার শেয়ার কমেছে ৩.৩ শতাংশ।

এ ঘটনায় টয়োটার বার্ষিক সাধারণ সভায় উপদেষ্টা সংস্থাগুলো অংশীজনদের টয়োডাকে চেয়ারম্যান হিসাবে পুনরায় নির্বাচিত না করার পরামর্শ দিয়েছে।

 

Related Topics

টপ নিউজ

টয়োটা / প্রতারণা / ক্ষমা / জাপান / গাড়ি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
    পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ছবি: সংগৃহীত
    দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • অপরাধ, অপরাধী, সত্য-মিথ্যা
  • দেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপানি বিনিয়োগকারীরা
  • পরিবহন, প্রযুক্তি, জ্বালানি: প্রধানমন্ত্রীর সফরে জাপানের কাছে ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগ চাইবে বাংলাদেশ
  • মেকআপ করা ও ঘরের কাজের কারণে পুরুষদের চেয়ে বেশি সময় কাজ করি আমি: জাপানের প্রধানমন্ত্রী
  • আদমশুমারিতে জালিয়াতি: জনসংখ্যা ২ হাজার বাসিন্দা বাড়িয়ে দেখানোর অভিযোগ জাপানের শহরের বিরুদ্ধে

Most Read

1
বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক

পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net