Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

১০০ কোটি বছর আগে পৃথিবীতে ছিল হিমালয়ের তিনগুণ বড় পর্বতমালা!

পৃথিবীর সৃষ্টির ইতিহাসে দুটি পর্বে এই পর্বতমালা গঠিত হয়েছিল বলে গবেষকরা জানিয়েছেন। প্রথমবার গঠিত হয়েছিল ২০০ কোটি থেকে ১৮০ কোটি বছর আগে এবং দ্বিতীয়বার এর গঠন প্রক্রিয়া শুরু হয় ৬৫ থেকে ৫০ কোটি বছর আগে।
১০০ কোটি বছর আগে পৃথিবীতে ছিল হিমালয়ের তিনগুণ বড় পর্বতমালা!

ফিচার

টিবিএস ডেস্ক
09 February, 2022, 02:20 pm
Last modified: 09 February, 2022, 02:44 pm

Related News

  • নেপালের হিমালয়ে তুষারধসে ৭ পর্বতারোহীর মৃত্যু
  • নদী ক্ষয় হয়ে ‘ঠেলছে’ এভারেস্টকে, বাড়ছে উচ্চতা! 
  • বাংলাদেশ-নেপাল যৌথ অভিযানে হিমালয়ের ডোলমা খাং শিখর জয় 
  • কেন ২ কিলোমিটার লম্বা রেলগাড়ি চালু করলো সুইজারল্যান্ড?
  • হিমালয়ের হিমবাহ গলছে, ডুবছে পাকিস্তান, উপমহাদেশ মহাসংকটের মুখে!

বিলিয়ন বছর পুরোনো প্রায় ৪ হাজার ৫০০ মাইল জুড়ে প্রসারিত প্রাগৈতিহাসিক 'সুপারমাউন্টেন' অর্থাৎ মহাপর্বতমালার সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা।

আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স লেটার্স জার্নালে প্রকাশিত প্রতিবেদনে নুনা সুপারমাউন্টেন নামে একটি পর্বতমালার কথা উল্লেখ করা হয়েছে। ১.৮ বিলিয়ন বছর আগে একটি বিশাল প্রাচীন মহাদেশে অবস্থিত ছিল এই সুবিশাল পর্বত।

নুনা সুপারমাউন্টেনের উচ্চতা বর্তমানের হিমালয় পর্বতমালা থেকে তুলনামূলক বেশি হলেও দৈর্ঘ্যের দিক দিয়ে হিমালয় থেকে নুনা অনেক এগিয়ে আছে। হিমালয় পর্বতমালার দৈর্ঘ্য ১ হাজার ৫০০ মাইল।

এই পর্বতমালা কলম্বিয়া বা নুনা নামের একটি পুরোনো মহাদেশে অবস্থিত ছিল। এই সুপারমহাদেশটি আধুনিক যুগের দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ইউরেশিয়া এবং অস্ট্রেলিয়ার স্থলভাগকে একত্রিত করেছিল। ২ থেকে ১.৮ বিলিয়ন বছর আগে বিদ্যমান ছিল এই মহাদেশ।

ছবি- সংগৃহীত

এটি ছাড়াও, ৬৫০ থেকে ৫০০ মিলিয়ন বছর আগে বিদ্যমান ট্রান্সগন্ডোওয়ানান সুপারমাউন্টেন নামে আরেকটি পর্বতের কথাও উল্লেখ করেন তারা।

ট্রান্সগন্ডোয়ানান সুপারমাউন্টেনের সন্ধান পাওয়া গেছে গন্ডোওয়ানায়। অ্যান্টার্কটিকা, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ভারতের স্থলভভাগকে একত্রিত করা এই প্রাচীন মহাদেশ ৬০০ মিলিয়ন থেকে ১৮০ মিলিয়ন বছর আগে পৃথিবীতে ছিল বলে জানা গেছে।
এই মহাদেশটি ভেঙ্গেই পরবর্তীতে বর্তমান পৃথিবীর মহাদেশগুলো সৃষ্টি হয়েছে।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির পিএইচডি প্রার্থী এবং স্টাডির লেখক জিয়ি ঝু নিউজউইককে বলেন, "নুনা সুপারমাউন্টেনের দৈর্ঘ্য হিমালয় পর্বতমালার চেয়ে প্রায় তিনগুণ বেশি।"

গবেষকদের দাবি, পৃথিবীর গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই পর্বতমালা।

ছবি- পিক্সেলটক

পৃথিবীর সৃষ্টির ইতিহাসে দুটি পর্বে এই পর্বতমালা গঠিত হয়েছিল বলে গবেষকরা জানিয়েছেন। প্রথমবার গঠিত হয়েছিল ২০০ কোটি থেকে ১৮০ কোটি বছর আগে এবং দ্বিতীয়বার এর গঠন প্রক্রিয়া শুরু হয় ৬৫ থেকে ৫০ কোটি বছর আগে।

তবে গবেষকরা জানান, এই পর্বতমালার গঠনের সঙ্গে পৃথিবীর বির্বতনের ইতিহাসের যোগসূত্র রয়েছে। গবেষণা থেকে জানা গেছে, এই সুউচ্চ পর্বতমালার শিকড়ে বেশ কিছু বিরল খনিজ উপাদান ছিল যা সাধারণত তীব্র চাপের মধ্যে তৈরি হয়। 
গবেষকদের মতে, জীবের বিবর্তনের ক্ষেত্রেও সুপারমাউন্টেনের ভূমিকা গুরত্বপূর্ণ।

পর্বত ক্ষয়প্রাপ্ত হতে থাকলে তারা সমুদ্রে ফসফরাস এবং লোহার মতো প্রয়োজনীয় পদার্থ সরবরাহ করে। এছাড়া, সুপারমাউন্টেনের অস্তিত্বের কারণে পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা বেড়েছে বলেও জানিয়েছেন তারা। ফলে জীব ও উদ্ভিদ জগতের টিকে থাকা ও বিবর্তন সম্ভব হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

হিমালয় পর্বতমালা / সুপারমাউন্টেন / মহাপর্বতমালা / পর্বতমালা / আল্পস পর্বতমালা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
    সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • ফাইল ছবি: রয়টার্স
    শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ছবি: এপিএম টার্মিনালস
    ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ
  • ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
    আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
    আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন
  • ছবি: সংগৃহীত
    ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

Related News

  • নেপালের হিমালয়ে তুষারধসে ৭ পর্বতারোহীর মৃত্যু
  • নদী ক্ষয় হয়ে ‘ঠেলছে’ এভারেস্টকে, বাড়ছে উচ্চতা! 
  • বাংলাদেশ-নেপাল যৌথ অভিযানে হিমালয়ের ডোলমা খাং শিখর জয় 
  • কেন ২ কিলোমিটার লম্বা রেলগাড়ি চালু করলো সুইজারল্যান্ড?
  • হিমালয়ের হিমবাহ গলছে, ডুবছে পাকিস্তান, উপমহাদেশ মহাসংকটের মুখে!

Most Read

1
ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি

2
ফাইল ছবি: রয়টার্স
খেলা

শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

3
ছবি: এপিএম টার্মিনালস
বাংলাদেশ

৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

4
ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু

5
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab