Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
নদী ক্ষয় হয়ে ‘ঠেলছে’ এভারেস্টকে, বাড়ছে উচ্চতা! 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 October, 2024, 11:25 am
Last modified: 01 October, 2024, 11:43 am

Related News

  • বৃষ্টি ও বন্যা নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হচ্ছে
  • সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা, তিন নদীর ৪ পয়েন্টে বিপৎসীমার ওপরে পানি
  • জলবায়ু পরিবর্তনে এভারেস্টের আরও উঁচুতে উঠে যাচ্ছে সাপ, বাড়ছে দংশন; অ্যান্টিভেনমের সংকট
  • এভারেস্টে ৬ দিন নিখোঁজ, মৃত ভেবেছিলেন সবাই; হামাগুড়ি দিয়ে ফিরলেন পর্বতারোহী গাইড
  • ‘পানি নেই তো জীবনও নেই’; হারিয়ে যাওয়ার পথে ইরাকের টাইগ্রিস নদী

নদী ক্ষয় হয়ে ‘ঠেলছে’ এভারেস্টকে, বাড়ছে উচ্চতা! 

অরুণ নদীর অববাহিকা থেকে ৭৫ কিলোমিটার দূরে ভূত্বকের ক্ষয়ের ফলে মাউন্ট এভারেস্ট প্রতি বছর প্রায় ২ মিলিমিটার করে উঁচু হচ্ছে। 
টিবিএস ডেস্ক
01 October, 2024, 11:25 am
Last modified: 01 October, 2024, 11:43 am
ছবি: রয়টার্স

হিমালয় অঞ্চলের অরুণ নদী ও এর শাখা-প্রশাখার প্রবাহে মাটি ও পাথরের ক্ষয়ের কারণে মাউন্ট এভারেস্টের উচ্চতা আরও ১৫ থেকে ৫০ মিটার বাড়তে পারে। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্যই জানিয়েছেন বিজ্ঞানীরা। খবর বিবিসি'র। 

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) গবেষকরা জানিয়েছেন, অরুণ নদীর অববাহিকা থেকে ৭৫ কিলোমিটার দূরে ভূত্বকের ক্ষয়ের ফলে মাউন্ট এভারেস্ট প্রতি বছর প্রায় ২ মিলিমিটার করে উঁচু হচ্ছে। 

গবেষণার সহ-লেখক অ্যাডাম স্মিথ বলেন, "এটা অনেকটা জাহাজ থেকে মালপত্র ফেলে দেওয়ার মতো, যা জাহাজকে হালকা করে এবং এতে জাহাজ একটু উপরে ভাসে। তেমনি, যখন ভূত্বক হালকা হয়, তখন এটিও কিছুটা উপরে ওঠে আসে।"

গবেষক দলের মতে, ৪০ থেকে ৫০ মিলিয়ন বছর পূর্বে ভারত ও ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে হিমালয় পর্বতমালা তৈরি হয়েছে। এর উত্থানের অন্যতম কারণ টেকটনিক প্লেট। তবে অরুণ নদীর ক্ষয়ও পর্বতমালার এই উত্থানে অবদান রাখছে।

নেচার জিওসায়েন্স-এ প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, অরুণ নদী হিমালয়ের মধ্য দিয়ে বয়ে যাওয়ার সময় নদীর তলদেশ থেকে পাথর ও মাটি সরিয়ে নিচ্ছে, যার ফলে ভূত্বক পাতলা হয়ে ম্যান্টলের চাপ কমাচ্ছে এবং ভূত্বক উপরে ওঠে আসছে। এই প্রক্রিয়াকে আইসোস্ট্যাটিক রিবাউন্ড বলা হয়। এই উত্থানমূলক চাপ এভারেস্ট এবং এর প্রতিবেশী শৃঙ্গ লোৎসে ও মাকালুর উচ্চতা বৃদ্ধি করছে। 

গবেষণার সহ-লেখক ড. ম্যাথিউ ফক্স বলেছেন, "এভারেস্ট এবং এর প্রতিবেশী শৃঙ্গগুলো প্রতি বছর প্রায় ২ মিলিমিটার করে বাড়ছে। আমরা জিপিএস যন্ত্র ব্যবহার করে এই বৃদ্ধি দেখতে পেয়েছি এবং এখন বুঝতে পারছি এর পেছনের কারণ কী।"

অরুণ নদী তিব্বত থেকে নেমে নেপালে প্রবাহিত হয়ে দুইটি অন্য নদীর সঙ্গে মিলে কৌশী নদীতে রূপান্তরিত হয়, যা পরে ভারতের গঙ্গায় মিশে যায়। ছবি: গেটি ইমেজেস

গবেষকরা বলেছেন, অরুণ নদী সম্ভবত ৮৯ হাজার বছর আগে তিব্বতের আরেকটি নদীকে 'গ্রহণ বা ক্যাপচার' করে তার শক্তি বৃদ্ধি করেছে, যা ভূতাত্ত্বিক সময়ের হিসেবে সাম্প্রতিক ঘটনা।

ইউসিএলে স্কলারশিপের সময় গবেষণার প্রধান লেখক হিসেবে কাজ করা চায়না ইউনিভার্সিটি অব জিওসায়েন্সেস-এর ড. শু হান বলেন, "এভারেস্টের উচ্চতার পরিবর্তন পৃথিবীর পৃষ্ঠের গতিশীল প্রকৃতিকে নির্দেশ করে।"

তবে গবেষণায় অংশ নেননি এমন কিছু ভূতাত্ত্বিক বলেছেন, তত্ত্বটি যুক্তিসংগত হলেও গবেষণার অনেক কিছু এখনও অনিশ্চিত। 

এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিউ সিনক্লেয়ারের মতে, ইউসিএল দলের শনাক্ত করা প্রক্রিয়াটি যুক্তিসংগত। তবে নদীর ক্ষয় ও পার্শ্ববর্তী শৃঙ্গের উত্থানের সঠিক পরিমাণ ও সময়কাল নির্ধারণ করা কঠিন।

তিনি বলেন, "বৃহৎ অববাহিকাগুলোর ক্ষেত্রে নদীর গভীরতা অনুমান করাটা চ্যালেঞ্জিং। তবুও, এসব সীমাবদ্ধতা সত্ত্বেও, এভারেস্টের উচ্চতার সঙ্গে নদীর সম্পর্ক থাকা একটি রোমাঞ্চকর ধারণা।"

এভারেস্ট চীন ও নেপালের সীমানায় অবস্থিত, যার উত্তরের অংশ চীনে। অরুণ নদী তিব্বত থেকে নেমে নেপালে প্রবাহিত হয়ে দুইটি অন্য নদীর সঙ্গে মিলে কৌশী নদীতে রূপান্তরিত হয়, যা পরে ভারতের গঙ্গায় মিশে যায়।


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

হিমালয় পর্বতমালা / মাউন্ট এভারেস্ট / অরুণ নদী / নদী / উচ্চতা বৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
    সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • ফাইল ছবি: রয়টার্স
    শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ছবি: এপিএম টার্মিনালস
    ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ
  • ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
    আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
    আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন
  • ছবি: সংগৃহীত
    ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

Related News

  • বৃষ্টি ও বন্যা নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হচ্ছে
  • সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা, তিন নদীর ৪ পয়েন্টে বিপৎসীমার ওপরে পানি
  • জলবায়ু পরিবর্তনে এভারেস্টের আরও উঁচুতে উঠে যাচ্ছে সাপ, বাড়ছে দংশন; অ্যান্টিভেনমের সংকট
  • এভারেস্টে ৬ দিন নিখোঁজ, মৃত ভেবেছিলেন সবাই; হামাগুড়ি দিয়ে ফিরলেন পর্বতারোহী গাইড
  • ‘পানি নেই তো জীবনও নেই’; হারিয়ে যাওয়ার পথে ইরাকের টাইগ্রিস নদী

Most Read

1
ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি

2
ফাইল ছবি: রয়টার্স
খেলা

শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

3
ছবি: এপিএম টার্মিনালস
বাংলাদেশ

৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

4
ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু

5
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net