Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
ইংল্যান্ড থেকে ফিরলেন হাসান মাহমুদ, যাচ্ছেন সাইফউদ্দিন

খেলা

টিবিএস রিপোর্ট
03 February, 2022, 06:35 pm
Last modified: 03 February, 2022, 06:38 pm

Related News

  • উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আসছে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • চট্টগ্রামে অন্য রোগের চিকিৎসায় হাসপাতালে গিয়ে হামে আক্রান্ত ৫৯ শতাংশের বেশি শিশু: গবেষণা
  • চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
  • ‘আমরা কোথায় যাব?’: মিটফোর্ডের হরিজন পরিবারগুলোর কাছে উচ্ছেদ মানে ঘর হারানোর চেয়েও বেশি কিছু
  • চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

ইংল্যান্ড থেকে ফিরলেন হাসান মাহমুদ, যাচ্ছেন সাইফউদ্দিন

কদিন আগেই লন্ডনের ফর্টিয়াস ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক ড্যামিয়েন ফাইকে দেখান হাসান মাহমুদ। এই চিকিৎসকের শরণাপন্ন হবেন সাইফউদ্দিনও।
টিবিএস রিপোর্ট
03 February, 2022, 06:35 pm
Last modified: 03 February, 2022, 06:38 pm
মোহাম্মদ সাইফউদ্দিন ও হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত

পিঠে ব্যথা, কিন্তু ব্যথার উৎপত্তিস্থল খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফিজিওথেরাপি নিয়ে ৮০ শতাংশ ইনটেনসিটিতে বোলিং শুরু করেন হাসান মাহমুদ। এভাবে যে দীর্ঘ পথ পাড়ি দেওয়া যাবে না, সেটা জানা ছিল ডানহাতি এই পেসারের। স্থায়ী সমাধানে উন্নত চিকিৎসা নিতে গত ২৫ জানুয়ারি ইংল্যান্ডে যান হাসান। চিকিৎসককে দেখিয়ে আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন তিনি। একই চিকিৎসককে দেখাতে আজ রাতে ইংল্যান্ড যাচ্ছেন আরেক পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

হাসানের মতো সাইফউদ্দিনেরও পিঠের চোট। এই চোটের কারণে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলা হয়নি বাংলাদেশের এই অলরাউন্ডারের। বিপিএলেও খেলা হচ্ছে না তার। শুধু ব্যাটসম্যান হিসেবে বিপিএল খেলার ইচ্ছার কথা জানালেও বিসিবির কাছ থেকে অনুমতি মেলেনি সাইফউদ্দিনের। এবার আর অপেক্ষা না করে উন্নত চিকিৎসা নিতে ইংল্যান্ডে যাচ্ছেন তিনি। 

চোটে পড়ার পর দেশে চিকিৎসা চলছিল সাইফউদ্দিনের, তাতে তেমন  ফল মেলেনি। এ কারণে বাধ্য হয়েই ইংল্যান্ডে যেতে হচ্ছে তাকে। বৃহস্পতিবার রাত ১০টার ফ্লাইটে লন্ডনের উদ্দেশে বিমানে চড়ার কথা সাইফউদ্দিনের। চিকিৎসা শেষে আগামী ৭ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা তার। সাইফউদ্দিন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনার নমুনা দিয়ে ফলের জন্য অপেক্ষা করছেন সাইফউদ্দিন। অপেক্ষা আছে ভ্রমণ সংক্রান্ত অন্য সব বিষয়েরও সবুজ সঙ্কেত মেলার। তিনি বলেন, 'আমি করোনার পরীক্ষা করিয়েছি। নেগেটিভ ফল এলে এবং সবকিছু ঠিকঠাক থাকলে লন্ডন যাচ্ছি চিকিৎসা নিতে। সব ঠিক থাকলে আজ রাত ১০টার ফ্লাইট রওনা দিব।'

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীও এমন তথ্য দিয়েছেন। তিনি বলেন, 'ভ্রমণের জন্য যে ফরমালিটিজ আছে, সেগুলো যদি এর মধ্যে ঠিকঠাক হয়ে যায় তাহলে সে বৃহস্পতিবার রাতেই রওনা দিচ্ছে।'

কদিন আগেই লন্ডনের ফর্টিয়াস ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক ড্যামিয়েন ফাইকে দেখান হাসান মাহমুদ। এই চিকিৎসকের শরণাপন্ন হবেন সাইফউদ্দিন। হাসান মাহমুদের সঙ্গে লন্ডনে যাওয়া বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী সেখানেই আছেন। সাইফউদ্দিনের চিকিৎসা শেষে তাকে নিয়ে দেশে ফিরবেন দেবাশিষ চৌধুরী। 

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পিঠে চোট পান সাইফউদ্দিন। চোটে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া এই পেসার দেশে ফিরে আসেন। বেশ কয়েকদিন বিশ্রামে থাকার পর পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয় তার। গত ২০ জানুয়ারি মাঠে ফেরার কথা ছিল সাইফউদ্দিনের। কিন্তু প্রত্যাশা অনুযায়ী চোটের উন্নতি না হওয়ায় সেটা হয়নি। সে সময় বিসিবির মেডিকেল বিভাগ চোট পর্যবেক্ষণ করে জানায়, সাইফউদ্দিনের মাঠে ফিরতে আরও সময় লাগবে। 

Related Topics

টপ নিউজ

হাসান মাহমুদ / মোহাম্মদ সাইফউদ্দিন / চিকিৎসা / ইনজুরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আসছে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • চট্টগ্রামে অন্য রোগের চিকিৎসায় হাসপাতালে গিয়ে হামে আক্রান্ত ৫৯ শতাংশের বেশি শিশু: গবেষণা
  • চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
  • ‘আমরা কোথায় যাব?’: মিটফোর্ডের হরিজন পরিবারগুলোর কাছে উচ্ছেদ মানে ঘর হারানোর চেয়েও বেশি কিছু
  • চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net