Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 23, 2026
বাড়ছে পাকিস্তানের টেক্সটাইল রপ্তানি, পিছিয়ে পড়েছে বাংলাদেশ-ভারত 

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
31 January, 2022, 11:15 am
Last modified: 31 January, 2022, 02:47 pm

Related News

  • প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে সই করেছে তুরস্ক, কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়া
  • মার্কিন অবরোধের মধ্যেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করেছে ইরান
  • পাকিস্তানের পেশোয়ারে স্কুল ভবনের ছাদ ধসে ১ শিক্ষকসহ অন্তত ২৮ শিক্ষার্থীর মৃত্যু 
  • বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা
  • দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

বাড়ছে পাকিস্তানের টেক্সটাইল রপ্তানি, পিছিয়ে পড়েছে বাংলাদেশ-ভারত 

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা আবদুল রাজাক দাউদ জানিয়েছেন, চলতি বছরের জুনে দেশটির টেক্সটাইল রপ্তানি ৪০ শতাংশ বেড়ে রেকর্ড ২১ বিলিয়নে পৌঁছাবে।
টিবিএস রিপোর্ট
31 January, 2022, 11:15 am
Last modified: 31 January, 2022, 02:47 pm
ছবি- সংগৃহীত

কোভিড-১৯ মহামারির মধ্যে রেকর্ড পরিমাণ রপ্তানির কারণে দ্রুত অগ্রসর হচ্ছে পাকিস্তানের টেক্সটাইল সেক্টর।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা আবদুল রাজাক দাউদ জানিয়েছেন, চলতি বছরের জুনে দেশটির টেক্সটাইল রপ্তানি ৪০ শতাংশ বেড়ে রেকর্ড ২১ বিলিয়নে পৌঁছাবে।

সংবাদ সংস্থা ব্লুমবার্গকে দাউদ বলেন, আগামী অর্থবছরে এই খাতে রপ্তানির পরিমাণ বেড়ে ২৬ বিলিয়ন ডলারে পৌঁছাবে। ২০২১ সালে পাকিস্তানের সমগ্র রপ্তানি আয়ের চেয়েও এটি বেশি।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের টেক্সটাইল খাতের ৬০ শতাংশই রপ্তানি হয় যুক্তরাষ্ট্র ও ইউরোপে। এরমধ্যে রয়েছে ডেনিম জিন্স থেকে শুরু করে তোয়ালে পর্যন্ত সবকিছুই।

২০২০ এ করোনা মহামারি শুরু হলে ভারত ও বাংলাদেশের আগে পাকিস্তানই তাদের কারখানাগুলো খোলার অনুমতি দেয়।

ফলে এসময় টার্গেট কর্পোরেশন এবং হ্যানেসব্র্যান্ডস ইনকর্পোরেটেডসহ গ্লোবাল ব্র্যান্ডগুলোর কাছ থেকে অর্ডার পেয়েছে তারা।

পাকিস্তানি বাণিজ্য উপদেষ্টা বলেন, "বাংলাদেশ এবং ভারত থেকে অনেক অর্ডারই পাকিস্তানে স্থানান্তরিত হয়।"

"তাছাড়া এখন আমরা বাংলাদেশের প্রতিযোগী হয়ে উঠেছি। তিন চার বছর আগেও বাংলাদেশ এই খাতে এগিয়ে ছিল," যোগ করেন তিনি।

তাছাড়া আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং মধ্য এশিয়ার মতো নতুন বাজারে রপ্তানির জন্য প্রণোদনা দিতে আগামী মাসে একটি প্রস্তাব ঘোষণার পরিকল্পনা করছে সরকার, জানান তিনি।

দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বেশি ট্যাক্স বিরতি, সস্তা ঋণ এবং বিদ্যুৎ সরবরাহের মতো পদক্ষেপের মাধ্যমে পাকিস্তান তার রপ্তানির হার বাড়াচ্ছে।

২০১৮ সাল থেকে ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রায় ৬০ শতাংশ পতনেও এটি সম্ভব হয়েছে।

দেশের অন্যতম শীর্ষ ব্রোকারেজ কোম্পানি ইসমাইল ইকবাল সিকিউরিটিজের সিইও আহফাজ মুস্তাফা বলেন, "গত কয়েক বছরে পাকিস্তানের রপ্তানি প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। আঞ্চলিক দামের কথা মাথায় রেখে একটি নির্দিষ্ট শুল্ক ব্যবস্থা রয়েছে।"

"সরকার কম সময়ের মধ্যেই রপ্তানিকারকদের পাওনা টাকা ফেরত দিয়ে দিচ্ছে," যোগ করেন তিনি।

১৯৮০-র দশকের শেষ থেকে এখন পর্যন্ত ১৩ বার আইএমএফের কাছে সাহায্য চেয়েছে পাকিস্তান। দেশটি বর্তমানে তাদের রপ্তানি আয় বাড়াতে কাজ করে যাচ্ছে।

রেকর্ড পরিমাণ বাণিজ্য ঘাটতির মধ্যে থাকা পাকিস্তান এখন অর্থায়নের প্রয়োজনীয়তা মেটাতে ৬ বিলিয়ন ডলারের বেলআউট প্রোগ্রাম পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে।

এদিকে, দেশের উচ্চ আমদানি সম্পর্কে কথা বলতে যেয়ে পাকিস্তানের বাণিজ্য উপদেষ্টা জানান যে, এক্ষেত্রে করার মতো খুব কমই কিছু রয়েছে।

তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারে পৌঁছালে দেশ 'চাপের মধ্যে' পড়বে বলে উল্লেখ করেন তিনি। তবে, দাউদ আশা করছেন, চলতি বছর ভাল অভ্যন্তরীণ ফসল ফলানোর মাধ্যমে খাদ্য-সম্পর্কিত আমদানি হ্রাস পাবে।

এছাড়া, চুক্তি স্বাক্ষর করে এবং ট্রাক চলাচলের অবাধ অনুমতি দিয়ে মধ্য এশিয়ার দেশগুলোর সাথে বাণিজ্য জোরদার করার চেষ্টাও চালাচ্ছে পাকিস্তান।

আব্দুল রাজাক দাউদ আরও বলেন, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে দেশটিতে বাণিজ্যের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১২০ মিলিয়ন ডলার। গত অর্থবছরে ১২ মাসে তা ছিল ১৪ মিলিয়ন ডলার।

Related Topics

টপ নিউজ

পাকিস্তানের রপ্তানি / পাকিস্তান / রপ্তানি আয়ে রেকর্ড / রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
    অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
  • সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
    ‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের ব্যবস্থা করবে জাপান: নিক্কেই এশিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টঙ্গীতে ৭ বছর বয়সী শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
  • আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক
  • বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও আত্রাই নদীতে সাকার ফিশ প্রাকৃতিকভাবে বংশবিস্তার করে স্থায়ী অবস্থান তৈরি করেছে। ছবি: মেহেদি হাসান
    যে মাছ কেউ চায় না, সেটাই এখন দখল করে নিচ্ছে ঢাকার নদীগুলো; হুমকিতে দেশীয় মাছ

Related News

  • প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে সই করেছে তুরস্ক, কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়া
  • মার্কিন অবরোধের মধ্যেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করেছে ইরান
  • পাকিস্তানের পেশোয়ারে স্কুল ভবনের ছাদ ধসে ১ শিক্ষকসহ অন্তত ২৮ শিক্ষার্থীর মৃত্যু 
  • বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা
  • দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

Most Read

1
বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

2
সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
আন্তর্জাতিক

‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী

3
প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের ব্যবস্থা করবে জাপান: নিক্কেই এশিয়া

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টঙ্গীতে ৭ বছর বয়সী শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার

5
আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক

6
বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও আত্রাই নদীতে সাকার ফিশ প্রাকৃতিকভাবে বংশবিস্তার করে স্থায়ী অবস্থান তৈরি করেছে। ছবি: মেহেদি হাসান
ফিচার

যে মাছ কেউ চায় না, সেটাই এখন দখল করে নিচ্ছে ঢাকার নদীগুলো; হুমকিতে দেশীয় মাছ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net