Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
চট্টগ্রামের স্ট্রিট ফুড: রাস্তায় মুখরোচক খাবারের পসরা 

ফিচার

জোবায়ের চৌধুরী
28 January, 2022, 03:20 pm
Last modified: 28 January, 2022, 03:51 pm

Related News

  • চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ৫ ব্যাংকের আমানতকারীদের রোডমার্চ
  • মশা নিধনে ব্যয় শুধু বেড়েছেই, কিন্তু চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব
  • চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

চট্টগ্রামের স্ট্রিট ফুড: রাস্তায় মুখরোচক খাবারের পসরা 

ষ্ট্রিট ফুডের অন্যতম বৈশিষ্ট্য হলো ওপেন কিচেন। গ্রাহকদের আকর্ষণ করতে ঝটপট খাবার তৈরির পর গরম গরম পরিবেশন করা হয়। এই বৈশিষ্ট্যের কারণে গ্রাহকদের দ্রুত টানতে পারে ফুডকোর্টগুলো। এই ধারণা এখন বড় বড় হোটেল-রেস্তোরাঁগুলো অনুসরণ করছে।
জোবায়ের চৌধুরী
28 January, 2022, 03:20 pm
Last modified: 28 January, 2022, 03:51 pm
চট্টগ্রামের ঝাউতলা এলাকায় ৪০-৯০ টাকার মধ্যেই পাওয়া যাবে গ্রিল চিকেন, চিকেন চাপ, ঝালফ্রাই ও বিফ স্টিকের মতো আইটেমগুলো। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন

এক সময় চিকেন ফ্রাই, চিকেন স্টিক, চাপ, গ্রীল চিকেন, বার্গারসহ বিভিন্ন ধরনের রিচ ফুড নামিদামি রেস্তোরাঁর বাইরে চিন্তা করা যেত না। এক দশকের ব্যবধানে এখন এসব খাবার স্ট্রিট ফুডে পরিণত হয়েছে। এসব স্ট্রিট ফুডকে কেন্দ্র করে বাণিজ্যিক নগরী চট্টগ্রামের ফুটপাতের পাশে গড়ে উঠেছে কাস্টমাইজড ফুডকোর্ট। রোজ বিকালের পর থেকে সেখানে বসে বাহারি পদের খাবারের মেলা।

মূলত প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে এসেছে খাবারের এই ধারা। দেশটির বিভিন্ন অঞ্চলে বড় বড় স্ট্রিটফুড মার্কেট গড়ে উঠেছে। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলকে কেন্দ্র করে আড়াই শতাধিক ফুডকোর্ট নিয়ে বিশাল স্ট্রিট ফুডের মার্কেট গড়ে উঠেছে। এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, শিলিগুড়ি শপিং মলসহ বেশ কয়েকটি বড় বড় স্ট্রিট ফুড মার্কেট গড়ে উঠেছে। আর মুম্বাইয়ের পথেঘাটে, অলি-গলিতে নানারকম ভাজাপোড়ার দোকান তো রয়েছেই।

খাবার বিক্রির এই সংস্কৃতি ঢাকা হয়ে চট্টগ্রামেও এসেছে। ইন্টারনেট-প্রযুক্তির সহজলভ্যতা এবং ভারতীয় সিনেমা দেখতে দেখতে দেশে খুব দ্রুত বিকাশ ঘটে স্ট্রিট ফুড সংস্কৃতির। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফুড ব্লগিংয়ের প্রভাবও এখানে রয়েছে।

শহরের আগ্রাবাদ এলাকা স্ট্রিট ফুডের অন্যতম কেন্দ্র, যেখানে ৫০-৬০ টাকার মধ্যেই পাওয়া যাবে চিকেন চাপ, ঝালফ্রাই ও চিকেন ফ্রাই। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন

চট্টগ্রামে স্ট্রিট ফুডের বিকাশে ভূমিকা রয়েছে নগরীর ঝাউতলা এলাকার বিহারি সম্প্রদায়ের। সেখানে অল্প টাকায় বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়। ৪০-৯০ টাকায় চিকেন চাপ, গ্রীল চিকেন, ঝাল ফ্রাই, বিফ স্টিক, গরুর বট বিক্রি হয়। ৭০-১০০ টাকায় গরুর নলার হালিম, বিফ হালিম পাওয়া যায়। অল্প টাকায় এসব মুখরোচক খাবারের ধারণা এখান থেকেই এসেছে।

গত কয়েক বছরে নগরীর বিভিন্ন এলাকায় স্ট্রিট ফুডের অঘোষিত জংশন তৈরি হয়েছে। নগরীর ২ নং গেট এলাকায় ফিনলে শপিং মল স্কয়ারকে কেন্দ্র করে অর্ধশতাধিক কাস্টমাইজ ফুডকোর্ট গড়ে উঠেছে। পাশেই বিপ্লব উদ্যোনেও গড়ে ওঠে ছোট ছোট রেস্তোরাঁ। এখানে বিরিয়ানি, বার্গার, কাবাব, পাস্তা, চিকেন-বিফ আইটেম থেকে শুরু করে জুস, স্যুপ, মিক্স ফ্রুটস, কফিও পাওয়া যায়। বিকাল থেকে রাত অবধি মানুষের আড্ডায় জমজমাট থাকে স্থানটি।

চট্টগ্রামের সিআরবি এলাকায়ও সন্ধ্যার পর ফুডকোর্ট বসে। সেখানে ফুচকা-চটপটি, ভাজাপোড়ার পাশাপাশি ঝটপট তৈরি নুডলসও পাওয়া যায়। চীন থেকে নুডলসের খাদ্যাভাস ভারত হয়ে বাংলাদেশে আসে। এই নুডলস ভারতে চাউমিন নামে খুব জনপ্রিয়। দেশটির কর্পোরেট অফিসগুলোতে খুবই কম সময়ের ব্রেক দেয়া হয়। তখন চাকরিজীবীরা দ্রুত ও ঝামেলাবিহীন খাবার হিসেবে চাউমিন খেয়ে থাকে।

নগরীর জিইসি এলাকার সানমার ওসান সিটিকে কেন্দ্র করেও রয়েছে অর্ধ শতাধিক স্ট্রিট ফুডের দোকান। এখানের ছোলা-মুড়ির সঙ্গে ভাজাপোড়া পেয়াজিুর মিক্সার জনপ্রিয় আইটেম। এছাড়া এখানে আলুপুরি, আলুর দম, ভেলপুড়ি, হালিম ও বিরিয়ানিও পাওয়া যায়।

আগ্রাবাদ এলাকার কর্পোরেট অফিসগুলোর আশেপাশেও স্ট্রিট ফুডের আসর বসে। এখানে ৫০-৮০ টাকায় চিকেন চাপ, ঝাল ফ্রাই, চিকেন ফ্রাই পাওয়া যায়। এছাড়া দুপুরে বিরিয়ানি বিক্রি হয় ভ্যানে। বনরুটির ভেতর ভাজা ডিম পুরে মরিচের চাটনি দিয়ে পরিবেশন করা হয় ডিম বন। এমন নতুন নতুন স্ট্রিট ফুডের আইটেম সম্বলিত ফুডকোর্টগুলো সন্ধ্যার পর জমে উঠে। এছাড়া নগরীর হালিশহর, অলংকার, নিউ মার্কেট, আন্দরকিল্লা শিল্পকলা, পতেঙ্গা, ইপিজেড, চকবাজার, বহাদ্দারহাট, নতুন ব্রিজ, জামালখানসহ পাড়া-মহল্লায় ষ্ট্রিট ফুডের বিকাশ ঘটেছে।

শুধু সন্ধ্যায় নয়, রাত থেকে ভোর পর্যন্ত ভ্যানে অস্থায়ী বিরিয়ানির দোকান বসে শহরের বিভিন্ন সড়কের পাশে। রাতে যানবাহনের চালকেরাই এর মূল ভোক্তা। ছোট প্লেটে ২০ টাকা থেকে শুরু করে প্রতি প্লেট ৭০ টাকায় বিক্রি হয়।

ওপেন কিচেন

ষ্ট্রিট ফুডের অন্যতম বৈশিষ্ট্য হলো ওপেন কিচেন। গ্রাহকদের আকর্ষণ করতে ঝটপট খাবার তৈরির পর গরম গরম পরিবেশন করা হয়। এই বৈশিষ্ট্যের কারণে গ্রাহকদের দ্রুত টানতে পারে ফুডকোর্টগুলো। এই ধারণা এখন বড় বড় হোটেল-রেস্তোরাঁগুলো অনুসরণ করছে। হোটেল রেস্তোরাঁগুলোর রান্নাঘর এক সময় লোকচক্ষুর অন্তরালে রাখা হতো। গত এক দশকে তা পরিবর্তন হয়ে ষ্ট্রিট ফুডের বৈশিষ্ট্যকে গ্রহণ করেছে। গ্রীল চিকেন-কাবাবের স্ট্যান্ড, রুটি-পরটার স্ট্যান্ড, বিরিয়ানির বড় পাতিল এখন রেস্তারাঁগুলোর বাইরেই পরিবেশন করা হয়। থাইল্যান্ড, ইস্তাম্বুল, ভারতেও এই ওপেন কিচেন দেখা যায়। তবে আমাদের দেশের ওপেন কিচেনের পরিবেশ পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন রয়েছে।
        

Related Topics

টপ নিউজ

স্ট্রিট ফুড / চট্টগ্রাম / ওপেন কিচেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ৫ ব্যাংকের আমানতকারীদের রোডমার্চ
  • মশা নিধনে ব্যয় শুধু বেড়েছেই, কিন্তু চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব
  • চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net