Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের গায়ে আছড়ে পড়ছে স্পেসএক্সের রকেট 

আন্তর্জাতিক

26 January, 2022, 07:00 pm
Last modified: 26 January, 2022, 07:35 pm

Related News

  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রথম ট্রিলিয়নিয়ার মাস্ক—কিন্তু বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন?
  • শেয়ারবাজারের ইতিহাসে সবচেয়ে বড় অভিষেক স্পেসএক্সের; বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন মাস্ক
  • স্টারলিঙ্ক গ্রাউন্ড স্টেশনসহ মধ্যপ্রাচ্যে মাস্কের কোম্পানিগুলোকে সামরিক লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের গায়ে আছড়ে পড়ছে স্পেসএক্সের রকেট 

ইলন মাস্ক পরিচালিত স্পেসএক্স-এর এই রকেট গত সাত বছর ধরে মহাশূন্যে নিয়ন্ত্রণহীনভাবে ঘুরছিল।
26 January, 2022, 07:00 pm
Last modified: 26 January, 2022, 07:35 pm

প্রায় সাত বছর মহাশূন্যে নিয়ন্ত্রণহীনভাবে ঘোরার পর এবার চাঁদের বুকে আছড়ে পড়তে যাচ্ছে ইলন মাস্ক পরিচালিত স্পেসএক্স-এর একটি রকেট।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে একটি আবহাওয়া স্যাটেলাইট নিয়ে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেয় ফ্যালকন নাইন নামের এই রকেট।

কিন্তু স্যাটেলাইটটিকে তার কক্ষপথে পাঠানোর পর এর ইঞ্জিনে গোলযোগ দেখা দেয়। ইঞ্জিন ধীরে ধীরে পুড়ে গিয়ে রকেটটির একাংশ পরিত্যক্ত হয়ে যায়। 

যথেষ্ট উচ্চতায় চলে যাওয়ায় পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসার মতো সক্ষমতা হারিয়ে ফেলে রকেটটি। এটি এমন এক জায়গায় গিয়ে ঠেকে যেখানে পৃথিবী ও চাঁদের মাধ্যাকর্ষণ বল আবার বিদ্যমান রয়েছে। সুতরাং ২০১৫'র ফেব্রুয়ারি থেকে রকেটটি একটা বিশৃঙ্খল কক্ষপথ ধরে পৃথিবী ও চাঁদের আশেপাশে ঘুরতে থাকে। 

মহাকাশ পর্যবেক্ষকরা বলছেন, প্রায় চার মেট্রিক টনের এই রকেট আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেকেন্ডে ২ দশমিক ৫৮ কিলোমিটার গতিতে চাঁদের গায়ে আছড়ে পড়বে। 

সফটওয়্যার দিয়ে পৃথিবীর আশেপাশের বস্তু, গ্রহাণু, ক্ষুদ্র গ্রহ এবং ধূমকেতুর গতিবিধি নির্ণয় করা বিল গ্রে জানান, ফ্যালকন নাইন আগামী ৪ঠা মার্চ চাঁদের নিরক্ষরেখার কাছাকাছি একটি অঞ্চলে গিয়ে আঘাত হানবে।

'চাঁদের গায়ে এমন স্পেস জাংক আছড়ে পড়ার নজির আর আছে বলে জানা নেই আমার,' বলেন গ্রে। 

সংঘর্ষটি পৃথিবী থেকে দেখা যেতে পারে কি না, এ ব্যাপারে গ্রে বলেন, এই সম্ভাবনা খুবই কম। 

তিনি বলেন, পৃথিবী থেকে চাঁদের যে অংশ দেখা যাচ্ছে তার অপর পাশে ঘটনাটি ঘটবে। আর এপাশে ঘটলেও আমরা দেখতে পেতাম কি না তা নিয়ে সন্দেহ আছে। কারণ অমাবস্যার কয়েক দিন পরই ঘটনাটি ঘটবে। 

সূত্র: দ্য গার্ডিয়ান। 

Related Topics

টপ নিউজ

রকেট / স্পেসএক্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রথম ট্রিলিয়নিয়ার মাস্ক—কিন্তু বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন?
  • শেয়ারবাজারের ইতিহাসে সবচেয়ে বড় অভিষেক স্পেসএক্সের; বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন মাস্ক
  • স্টারলিঙ্ক গ্রাউন্ড স্টেশনসহ মধ্যপ্রাচ্যে মাস্কের কোম্পানিগুলোকে সামরিক লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net