Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
পুষ্পার আল্লু অর্জুনকে দেখে বদলে গেল নাজমুল অপুর উদযাপন

খেলা

টিবিএস রিপোর্ট
25 January, 2022, 05:50 pm
Last modified: 25 January, 2022, 05:58 pm

Related News

  • ভারতে সিনেমার প্রিমিয়ারে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যু, ৮ দিন পর গ্রেপ্তার নায়ক আল্লু অর্জুন
  • ব্যস্ত শিডিউল, শাহরুখের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া আল্লু অর্জুনের! 
  • ছবির জন্য মুখিয়ে দর্শক, প্রকাশ্যে আসছে 'পুষ্পা: দ্য রুল' এর প্রথম ঝলক!   
  • ‘পুষ্পা ২’-এর শুটিং শুরু হতেই আয়কর কর্মকর্তাদের তলব, অভিযোগ কর ফাঁকির
  • কেউ কিনেছেন সিনেমা হল, কেউবা বিমান সংস্থার মালিক! দক্ষিণের তারকারা ব্যবসাতেও ‘সুপারস্টার’ 

পুষ্পার আল্লু অর্জুনকে দেখে বদলে গেল নাজমুল অপুর উদযাপন

ব্যতিক্রমী উদযাপনের কারণে আগে থেকেই আলোচিত নাজমুল ইসলাম অপু। জাতীয় দলে অভিষেকের আগেই হাত দিয়ে ফনা বানিয়ে ‘নাগিন’ উদযাপনে নজর কাড়েন তিনি। যা পরবর্তীতে নাগিন ডান্সে পরিণত হয়।
টিবিএস রিপোর্ট
25 January, 2022, 05:50 pm
Last modified: 25 January, 2022, 05:58 pm

ডান পাশে আল্লু অর্জুন নাচছেন। একই ভিডিওতে কোলাজ করা বামের অংশে তেলুগু সুপার স্টারের মতো করে নেচে যাচ্ছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। নাচ শেষে বাম হাত দিয়ে নিজের দাঁড়িতে হাত বুলাচ্ছেন তিনি। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন ওয়ার্নার। একই এই গানে নাচতে দেখা গেছে ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়নাকেও। 

বক্স অফিস কাঁপানো পুষ্পা: দ্য রাইজ চলচ্চিত্রের 'শ্রীভালি' গানে একইভাবে নেচেছেন আল্লু অর্জুন। ইতোমধ্যে তুমুল জনপ্রিয় হওয়া গানটিতে আল্লু অর্জুনের ট্রেডমার্ক ভঙ্গি ছড়িয়ে পড়েছে সবখানে। যা ক্রিকেট মাঠে নিয়ে এসেছেন নাজমুল ইসলাম অপু। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সানরাজার্সের হয়ে খেলা বাঁহাতি এই স্পিনার উইকেট পাওয়ার পর প্রতিবার দাঁড়িতে হাত বুলিয়ে উদযাপন করছেন। 

আল্লু অর্জুনের ট্রেডমার্ক ভঙ্গি দিয়ে বিপিএলে উইকেট উদযাপন করে যাওয়া নাজমুল অপু বল হাতেও দারুণ সময় কাটাচ্ছেন। দুই ম্যাচে ৭ উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারির তালিকার শীর্ষে আছেন বাংলাদেশের এই স্পিনার। তবে উইকেট প্রাপ্তির চেয়ে তার উদযাপন নিয়েই বেশি আলোচনা। 

মঙ্গলবার মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন নাজমুল অপু। ম্যাচ শেষে উদযাপন নিয়ে প্রশ্ন করা হলে আল্লু অর্জুনের 'পুষ্পা' চরিত্র দ্বারা অনুপ্রাণিত হওয়ার কথা জানান তিনি। সিলেট স্পিনার বলেন, 'আসলে পুষ্পা ছবিটা দেখেছি। ওখানে নায়কটা সব সময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। খুব ভালো লাগছে ওই বিষয়টা। এ জন্য চিন্তা করলাম চ্যালেঞ্জ নেওয়া উচিত।'

পুষ্পা: দ্য রাইজ চলচ্চিত্রে ধ্বংসস্তূপ থেকে উঠে এসে রাজত্ব কায়েম করেন আল্লু অর্জুন। নাজমুল অপুর ক্যারিয়ারও এখন অন্ধকারে। দারুণ শুরুর পর ২০১৮ সালে জাতীয় ডাক মেলে তার। কিন্তু একটি টেস্ট, ৫টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলার পর আর ডাক পড়েনি, ২০১৮ সালেই খেলেছেন সর্বশেষ ম্যাচ। 

যদিও আপাতত মন ভালো নাজমুল অপুর, বিপিএলের পারফরম্যান্স নিয়ে খুশি তিনি। বাঁহাতি এই স্পিনার বলেন, 'আমি প্রথম ম্যাচ থেকে চেষ্টা করেছি উইকেট টু উইকেট বল করার। উইকেট যথেষ্ট সহায়ক ছিল। তা ছাড়া আমার অধিনায়ক সব সময় বলছিল এটা-ওটা করা উচিৎ। খুব ভালো হচ্ছে।'

ব্যতিক্রমী উদযাপনের কারণে আগে থেকেই আলোচিত নাজমুল অপু। জাতীয় দলে অভিষেকের আগেই হাত দিয়ে ফনা বানিয়ে 'নাগিন' উদযাপনে নজর কাড়েন তিনি। যা পরবর্তীতে নাগিন ডান্সে পরিণত হয়। ২০১৮ নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কাকে হারিয়ে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নাগিন ডান্স করে পুরো বাংলাদেশ দল। এবার বিপিএলে অন্য উদযাপনে হাজির হলেন তিনি।

Related Topics

টপ নিউজ

নাজমুল ইসলাম অপু / আল্লু অর্জুন / পুষ্পা: দ্য রাইজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • ভারতে সিনেমার প্রিমিয়ারে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যু, ৮ দিন পর গ্রেপ্তার নায়ক আল্লু অর্জুন
  • ব্যস্ত শিডিউল, শাহরুখের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া আল্লু অর্জুনের! 
  • ছবির জন্য মুখিয়ে দর্শক, প্রকাশ্যে আসছে 'পুষ্পা: দ্য রুল' এর প্রথম ঝলক!   
  • ‘পুষ্পা ২’-এর শুটিং শুরু হতেই আয়কর কর্মকর্তাদের তলব, অভিযোগ কর ফাঁকির
  • কেউ কিনেছেন সিনেমা হল, কেউবা বিমান সংস্থার মালিক! দক্ষিণের তারকারা ব্যবসাতেও ‘সুপারস্টার’ 

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ

সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?

2
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net