Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
তামিম-শাহজাদের পর মাহমুদউল্লাহর খুনে ব্যাটিং

খেলা

টিবিএস রিপোর্ট
21 January, 2022, 08:30 pm
Last modified: 21 January, 2022, 09:40 pm

Related News

  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান
  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান
  • সন্ধ্যার পর পুলিশ প্রটোকলে এভার কেয়ারে আনা হবে তামিমকে

তামিম-শাহজাদের পর মাহমুদউল্লাহর খুনে ব্যাটিং

দারুণ শুরুর পর রান আউটে কাটা পড়েন শাহজাদ। হাফ সেঞ্চুরি করা তামিমের ব্যাটে এগিয়ে যায় দল। আর শেষে ব্যাট হাতে ঝড় তুলে রান বাড়িয়ে নেন মাহমুদউল্লাহ। 
টিবিএস রিপোর্ট
21 January, 2022, 08:30 pm
Last modified: 21 January, 2022, 09:40 pm

একই উইকেটে ব্যাটিংয়ের কতোটা পার্থক্য! বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে আগে ব্যাটিং করে ১২৫ রান তোলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পরে এই রান তুলতে বেগ পেতে হয় ফরচুন বরিশালকেও। দ্বিতীয় ম্যাচে একই উইকেটে রানের ফোয়ারা বইয়ে দিল মিনিস্টার ঢাকা। 

তামিম ইকবাল, মোহাম্মদ শাহজাদ ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে খুলনা টাইগার্সের বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে ঢাকা। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৮৩ রান তুলেছে দলটি। দারুণ শুরুর পর রান আউটে কাটা পড়েন শাহজাদ। হাফ সেঞ্চুরি করা তামিমের ব্যাটে এগিয়ে যায় দল। আর শেষে ব্যাট হাতে ঝড় তুলে রান বাড়িয়ে নেন মাহমুদউল্লাহ। 

ঢাকার শুরুটা হয় দাপুটে। তামিমকে এক পাশে রেখে মারকুটে মেজাজে খেলে যেতে থাকেন দলটির আফগান ওপেনার শাহজাদ। তামিম এ সময় কেবল সঙ্গ দিয়ে যাচ্ছিলেন। শাহজাদের দাপুটে ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৮.১ ওভারে ৬৯ রান পায় ঢাকা। এ সময় রান আউট হয়ে থামতে হয় শাহজাদকে। ফেরার আগে ২৭ বলে ৮টি চারে ৪২ রান করেন শাহজাদ। 

এরপর শাহজাদের ভূমিকায় নাম লেখান তামিম। নাঈম শেখকে এক পাশে রেখে ব্যাট চালিয়ে যেতে থাকেন অভিজ্ঞ এই ওপেনার। দ্বিতীয় উইকেট জুটিতে ৪০ রান যোগ করেন তামিম-নাঈম। এর মাঝে হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম। দলীয় ১০০ পেরিয়ে আউট হওয়ার আগে ৪২ বলে ৭টি চারে ৫০ রান করেন তিনি। 

নাঈম বেশি সময় টিকতে পারেননি, ৯ রান করে সাজঘরে ফেরেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ৭ রান করা আন্দ্রে রাসেল অদ্ভুত রান আউটের শিকার হয়ে ফিরে যান। জহুরুল ইসলাম অমিকে নিয়ে কিছুটা পথ পাড়ি দেন মাহমুদউল্লাহ। জহুরুল ১২ রান করে ফেরার পর শুভাগত হোমকে নিয়ে তাণ্ডব চালান মাহমুদউল্লাহ। 

ঢাকার অধিনায়ক ২০ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৩৯ রানের খুনে ইনিংস খেলেন। শুভাগত ৪ বলে ৯ রানে এবং ইসুরু উদানা ২ বলে ৬ রানে অপরাজিত থাকেন। খুলনা টাইগার্সের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন পেসার কামরুল ইসলাম রাব্বি। একটি উইকেট নেন থিসারা পেরেরা।     

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / মাহমুদউল্লাহ রিয়াদ / মিনিস্টার ঢাকা / খুলনা টাইগার্স / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান
  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান
  • সন্ধ্যার পর পুলিশ প্রটোকলে এভার কেয়ারে আনা হবে তামিমকে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net