Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
অফিসগুলোকে ৫০ শতাংশ জনবলে চলতে নির্দেশ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী   

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 January, 2022, 12:35 pm
Last modified: 21 January, 2022, 03:13 pm

Related News

  • গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আইন মন্ত্রণালয়ের আদেশ: সকাল ৯টার মধ্যে কর্মকর্তারা অফিসে না আসলে শাস্তিমূলক ব্যবস্থা
  • ৬ মাসের মধ্যে সব সরকারি অফিস, স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাসপাতালে সোলার প্যানেল স্থাপন করা হবে
  • বিএনপির নাম ব্যবহার করে সরকারি অফিসে ‘কুচক্রী মহল’ বিশৃঙ্খলা করছে: রিজভী
  • কাগজপত্রের সত্যায়ন: এই ঔপনিবেশিক রীতির ভোগান্তি শেষ হবে কবে?

অফিসগুলোকে ৫০ শতাংশ জনবলে চলতে নির্দেশ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী   

শীঘ্রই প্রজ্ঞাপন আকারে এ নির্দেশ প্রকাশ করা হবে।  
টিবিএস রিপোর্ট
21 January, 2022, 12:35 pm
Last modified: 21 January, 2022, 03:13 pm
ফাইল ছবি

দেশে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় একাধিক বিধিনিষেধ তালিকাভুক্ত করেছে সরকার। চলমান পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি এক প্রেস ব্রিফিংয়ে আজ শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ৫০ শতাংশ কর্মী দিয়ে চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

শীঘ্রই প্রজ্ঞাপন আকারে এ নির্দেশ প্রকাশ করা হবে বলে মন্ত্রী জানান।

অর্ধেক কর্মী দিয়ে অফিস-আদালত পরিচালনার সিদ্ধান্তের বিষয়ে জাহিদ মালেক বলেন, "গণপরিবহনে যাতে ভোগান্তি না হয়, সে জন্য অর্ধেক লোক দিয়ে অফিস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" 

এদিকে ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ শুক্রবার (২১ জানুয়ারি) এক গেজেট বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তারা।

এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "সংক্রমণের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে ৩৩ শতাংশ শয্যা ইতিমধ্যে পূর্ণ হয়েছে। পরিস্থিতি আরও অবনতি হতে পারে। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আগামী দুই সপ্তাহ স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

এছাড়াও মন্ত্রিপরিষদের বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, কোনো সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় বা সরকারি অনুষ্ঠানে ১০০ জনের বেশি জমায়েত হতে পারবে না। 

যারা এই ধরনের কোনো ইভেন্টে যোগ দেবেন তাদের কোভিড-১৯ ভ্যাকসিন সার্টিফিকেট এবং সাথে ইভেন্টের ২৪ ঘণ্টার মধ্যে করা টেস্ট থেকে আরটি-পিসিআর নেগেটিভ সার্টিফিকেট বহন করতে হবে।

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সকল কর্মচারীর কোভিড-১৯ সার্টিফিকেট অফিস কর্তৃপক্ষকে সংগ্রহ করতে হবে।

এছাড়াও শপিমল, বাস স্ট্যান্ড, মসজিদ, লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশনসহ সকল পাবলিক স্থানে মাস্ক পরা নিশ্চিত করতে হবে।

সকল স্থানীয় কর্তৃপক্ষ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে এই সমস্ত বিধিনিষেধ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিটিতে।

উল্লেখ্য, বাংলাদেশে বৃহস্পতিবার নতুন করে ১০ হাজার ৮৮৮ করোনার কেস শনাক্ত হয়। গত বছরের ১০ আগস্টের পর থেকে এটি সর্বোচ্চ। সেদিন দেশে ১১ হাজার ১৬৪ জন ভাইরাসে আক্রান্ত হয়।    
 
Related Topics

টপ নিউজ

সরকারি অফিস / বেসরকারি অফিস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • কোলাজ: টিবিএস
    ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার
  • ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  
  • জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
    প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

Related News

  • গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আইন মন্ত্রণালয়ের আদেশ: সকাল ৯টার মধ্যে কর্মকর্তারা অফিসে না আসলে শাস্তিমূলক ব্যবস্থা
  • ৬ মাসের মধ্যে সব সরকারি অফিস, স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাসপাতালে সোলার প্যানেল স্থাপন করা হবে
  • বিএনপির নাম ব্যবহার করে সরকারি অফিসে ‘কুচক্রী মহল’ বিশৃঙ্খলা করছে: রিজভী
  • কাগজপত্রের সত্যায়ন: এই ঔপনিবেশিক রীতির ভোগান্তি শেষ হবে কবে?

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

3
কোলাজ: টিবিএস
অর্থনীতি

ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার

4
ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা

5
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  

6
জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net