Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
‘পুতুলনাচের ইতিকথা’য় কুসুমের চরিত্রে জয়া আহসান

বিনোদন

টিবিএস ডেস্ক
20 January, 2022, 02:50 pm
Last modified: 20 January, 2022, 03:02 pm

Related News

  • জয়ার 'ফেরেশতে' পেল ইরানের জাতীয় পুরস্কার
  • আজ পরমের বিয়ে, কনে পিয়া
  • ওটিটিতে আসছে জয়ার প্রথম বলিউড সিনেমা 'কড়ক সিং' 
  • পঙ্কজ ত্রিপাঠীর বিপরীতে অভিনয় করবেন জয়া আহসান
  • ‘চাঁন রাতে’ হাতে মেহেন্দি, লাল ঢাকাই আর মায়ের হাতের সেমাই-পায়েসে আমার ঈদ শুরু

‘পুতুলনাচের ইতিকথা’য় কুসুমের চরিত্রে জয়া আহসান

ছবিতে ‘শশী’র চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে এবং ‘কুমুদ’ এর চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে।
টিবিএস ডেস্ক
20 January, 2022, 02:50 pm
Last modified: 20 January, 2022, 03:02 pm
ছবি- সংগৃহীত

মানিক বন্দোপাধ্যায়ের 'পুতুলনাচের ইতিকথা' নিয়ে ছবি নির্মাণ করতে চলেছেন ভারতীয় পরিচালক সুমন বন্দোপাধ্যায়। এ ছবিতে 'কুসুম' চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী জয়া আহসান।

জয়ার পাশাপাশি 'শশী'র চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে এবং 'কুমুদ' এর চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। অন্য দুই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ধৃতিমান চট্টোপাধ্যায় এবং অনন্যা চট্টোপাধ্যায়।

২০০৮ সাল থেকেই এ ছবি নিয়ে আলোচনা হলেও উপন্যাসের স্বত্ব এবং বাজেট সংক্রান্ত জটিলতার কারণে তা সেসময় বাস্তবায়িত হয়নি। এত বছর পর অবশেষে ছবির কাজ শুরু করবেন তিনি।

সুমন বলেন, "এই ছবিটার জন্য দুটো জিনিস খুব জরুরি ছিল। দক্ষ অভিনেতা এবং বড় বাজেট। ভাল অভিনেতা নির্বাচনের পাশাপাশি ছবির বিপণনের দিকটাও মাথায় রাখতে হয় এখন। আবীর, জয়া, পরম সেই ব্যালান্সটা করতে পারবে।"

ছবিতে স্বাধীনতার পূর্ববর্তী সময়কে ফ্রেমবন্দি করবেন সুমন। তিরিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত, এ সময়ের গল্প তুলে ধরা হবে ছবিতে। তবে, তিনি চারিত্রিক রসায়নের উপরে বেশি জোর দিয়েছেন বলে জানান সুমন বন্দোপাধ্যায়।

'পুতুলনাচের ইতিকথা' ছবিতে শশীর অংশ বেশি গুরুত্ব পাচ্ছে বলে জানান তিনি। "গত শতাব্দীতে আমাদের একটা ইন্টেলেকচুয়াল ফেইলিয়ার আছে। এর ফলস্বরূপ আমরা এখন এই ভয়ঙ্কর ধর্মীয় উন্মাদনা, স্বৈরতন্ত্রের উত্থান দেখছি," যোগ করেন সুমন।

"শশীর চরিত্রটা এই ইন্টেলেকচুয়াল ফেইলিয়ারের একটা প্রতীক আমার কাছে। মানুষকে কিছু নির্মম সিদ্ধান্ত নিতে হয় জীবনে। অনেকে সেটা পারে না," যোগ করেন তিনি।

এ ছবির আবহসঙ্গীতের দায়িত্বে থাকছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।

সূত্র: আনন্দবাজার পত্রিকা 

Related Topics

টপ নিউজ

জয়া আহসান / পরমব্রত চট্টোপাধ্যায় / পুতুলনাচের ইতিকথা / মানিক বন্দ্যোপাধ্যায় / কোলকাতার ছবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • জয়ার 'ফেরেশতে' পেল ইরানের জাতীয় পুরস্কার
  • আজ পরমের বিয়ে, কনে পিয়া
  • ওটিটিতে আসছে জয়ার প্রথম বলিউড সিনেমা 'কড়ক সিং' 
  • পঙ্কজ ত্রিপাঠীর বিপরীতে অভিনয় করবেন জয়া আহসান
  • ‘চাঁন রাতে’ হাতে মেহেন্দি, লাল ঢাকাই আর মায়ের হাতের সেমাই-পায়েসে আমার ঈদ শুরু

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net