Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
মশা কেন কিছু মানুষকে বেশি কামড়ায়

ফিচার

টিবিএস ডেস্ক 
03 January, 2022, 09:50 pm
Last modified: 03 January, 2022, 10:05 pm

Related News

  • মশার বিরুদ্ধে যুদ্ধ: বাংলাদেশের ব্যয় বাড়ছে, কিন্তু ডেঙ্গুর প্রকোপ কমছে না 
  • যুক্তরাজ্যের ইতিহাসে এই প্রথম বংশবিস্তার করল ডেঙ্গু ও জিকা ভাইরাসের বাহক মশা
  • উড়োজাহাজে চড়ে আসা মশার কামড়ে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে ম্যালেরিয়া আক্রান্ত ২ কর্মীর মৃত্যু
  • আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ
  • মশা কবে থেকে মানুষের রক্ত পানে অভ্যস্ত হলো?

মশা কেন কিছু মানুষকে বেশি কামড়ায়

কারা বেশি মশার কামড় খায়? ছেলেরা নাকি মেয়েরা? বিজ্ঞানীরা বলছেন, সাধারণত পুরুষদের ত্বকে মশাদের আকৃষ্ট করা উদ্বায়ী রাসায়নিক বেশি থাকে। তবে সেটা সব নারী-পুরুষের ক্ষেত্রে খাটে না।
টিবিএস ডেস্ক 
03 January, 2022, 09:50 pm
Last modified: 03 January, 2022, 10:05 pm

আমাদের সবার আশেপাশেই এমন কেউ না কেউ আছেন যিনি মশার অত্যাচারে বাকিদের চেয়ে বেশি অতিষ্ঠ। কোনো আড্ডা বা জমায়েতে এক-দুজনকে পাওয়াই যায় যাদের কাজ হচ্ছে একটু পর পর শরীরের বিভিন্ন অংশে চপেটাঘাত করে মশা মারা। আপনার মনে তাই প্রশ্ন জাগতেই পারে, তাহলে কী মশা কিছু মানুষকে বাকিদের চেয়ে বেশি 'পছন্দ' করে? 

এ ব্যাপারে অসংখ্য গবেষণা চালিয়েছেন বিজ্ঞানীরা। কিন্তু এখনও মশার বেশি কামড়ানোর নির্দিষ্ট কোনো কারণ খুঁজে বের করতে পারেননি তারা। তবে তাদের গবেষণা থেকে মশার মনস্তত্ত্ব নিয়ে কিছু ধারণা তো পাওয়াই যায়। সেসব মনস্তত্ত্বের ভিত্তিতে কামড়ানোর বেলায় মশার পক্ষপাতের কিছু কারণ খুঁজে বের করা হয়েছে এই প্রতিবেদনে- 

ময়লা মোজা 

অনেক আগেই বিজ্ঞানীরা আবিষ্কার করেন লিমবার্গার পনিরের গন্ধ পছন্দ করে মশারা। আর কী কী পদার্থের গন্ধ আকর্ষণ করে মশাদের, সেটি বের করতে গিয়ে অদ্ভুত এক আবিষ্কার করে বসেন মার্কিন কীটতত্ত্ববিদ ড্যান ক্লাইন। 

গবেষণাগারে মশার সামনে একদিন বিভিন্ন পদার্থ রেখে পরীক্ষা চালানোর চেষ্টা করলেও কোনো কিছুর গন্ধই কাছে টানতে পারছিল না মশাদের। বিরক্ত হয়ে ড. ক্লাইন নিজের পায়ের মোজা খোলে রাখেন ল্যাবের টেবিলে, যে মোজা বিগত চারদিন ধরে পরছিলেন তিনি। 

"এটা সবচেয়ে সেরা প্রতিক্রিয়া ছিল। আর কোনো কিছুর গন্ধই মশাকে এতো আকর্ষিত করেনি," বলেন ড. ক্লাইন।

পরবর্তীতে জানা যায়, আমাদের পায়ের আঙ্গুলের মধ্যে যেসব ব্যাকটেরিয়া থাকে, সেগুলো লিমবার্গার পনিরের মধ্যেও পাওয়া যায়। এই বিশেষ পনিরের কারিগররা পা ব্যবহার করেই বানাতেন এই খাবার। 

গায়ের 'গন্ধ' 

মশা কার্বন ডাই-অক্সাইড ভালোবাসে। আমাদের শ্বাস-প্রশ্বাস থেকে বের হওয়া এই উদ্বায়ী রাসায়নিকের পাশাপাশি ঘামের কারণে ত্বকে জন্ম নেওয়া ব্যাকটেরিয়াগুলোও আকর্ষণ করে মশাদের। 

আবার কিছু মানুষের ত্বক থেকে আলাদা কিছু উদ্বায়ী রাসায়নিক বের হয়, যা মশারা অপছন্দ করে। 

ড. ক্লাইনের একজন সহকর্মী একদিন জানান, বাকিদের চেয়ে তিনি মশার কামড় খান। এরপর তার ত্বকের গন্ধ বিশ্লেষণ করে ক্লাইন আবিষ্কার করেন, সেই সহকর্মীর ত্বক থেকে বাকিদের তুলনায় কিছু প্রাকৃতিক রাসায়নিক বেশি নির্গত হয়।

কার্বন ডাই-অক্সাইড ও শরীরের তাপমাত্রা 

কার্বন ডাই-অক্সাইডের প্রতি মশাদের আকর্ষণ প্রবল। মশারা ১০ মিটার দূর থেকেই আমাদের শ্বাস-প্রশ্বাসের গন্ধ টের পেয়ে যায়। 

আর আমাদের শরীরের তাপমাত্রাও মশাকে আকর্ষিত করে। তাই শরীরের উষ্ণতা যত বেশি, মশার কামড় খাওয়ার সম্ভাবনাও তত বেশি। 

এছাড়া, আমাদের বংশগত জিন, গায়ে মাখা প্রসাধনী; এসবও মশা আকর্ষণের মাত্রা নির্ধারণ করে। যে কারণে নির্দিষ্ট কোনো কারণকে আলাদা করাটা কঠিন। 

সবশেষে,  মশার  কামড়ের একেকজনের প্রতিক্রিয়াও কিন্তু একেকরকম। মশার কামড়ে সবাই সমান ব্যথা অনুভব করে না। কেউ হয়তো মশার কামড় টেরই পায় না, আবার কেউ মশার কামড় সহ্যই করতে পারে না।  

প্রতিরোধের কি কোনো উপায় আছে? 

কলা বা বিয়ার খেলে মশা বেশি কামড়ায়, আর রসুন ও ভিটামিন সি মশাকে দূরে ঠেলে দেয়; এরকম কথা হয়তো শুনে থাকবেন। কিন্তু এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। 

বিজ্ঞানীরা বলছেন, কিছু খাবার বা পানীয় মশার আকর্ষণকে সূক্ষ্মভাবে পরিবর্তন করতে পারলেও খাবারের ডায়েট পরিবর্তন কখনোই আপনার মশা নিরোধক হিসেবে কাজ করবে না। 

আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারা বেশি মশার কামড় খায়? ছেলেরা নাকি মেয়েরা? 

ড. ক্লাইন বলেন, "সাধারণত পুরুষদের ত্বকে উদ্বায়ী রাসায়নিক বেশি থাকে, যা মশাদের আকৃষ্ট করে। তবে সেটা সব নারী-পুরুষের ক্ষেত্রে খাটে না।" 

তবে গর্ভবতী নারীরা বেশি মশার কামড় খান। কেননা, গর্ভাবস্থায় নারীরা বেশি পরিমাণে কার্বন ডাই-অক্সাইড ছাড়েন। যার ফলে মশারা তাদের প্রতি বেশি আকৃষ্ট হয়। 


সূত্র: এবিসি। 

Related Topics

টপ নিউজ

মশা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • মশার বিরুদ্ধে যুদ্ধ: বাংলাদেশের ব্যয় বাড়ছে, কিন্তু ডেঙ্গুর প্রকোপ কমছে না 
  • যুক্তরাজ্যের ইতিহাসে এই প্রথম বংশবিস্তার করল ডেঙ্গু ও জিকা ভাইরাসের বাহক মশা
  • উড়োজাহাজে চড়ে আসা মশার কামড়ে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে ম্যালেরিয়া আক্রান্ত ২ কর্মীর মৃত্যু
  • আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ
  • মশা কবে থেকে মানুষের রক্ত পানে অভ্যস্ত হলো?

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net