Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
রেজিস্ট্রেশন ও এসএমএস ছাড়াও পাওয়া যাবে কোভিড ভ্যাকসিন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 January, 2022, 09:30 am
Last modified: 02 January, 2022, 10:25 am

Related News

  • সেপ্টেম্বর নয়, ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি
  • গনোরিয়া প্রতিরোধে বিশ্বের প্রথম টিকা কর্মসূচি চালু হচ্ছে ইংল্যান্ডে
  • করোনার সংক্রমণ বাড়লে আবারও টিকা কর্মসূচির পরিকল্পনা স্বাস্থ্য অধিদপ্তরের
  • ১৯ জুলাইয়ের ক্যাম্পেইনের পর বুস্টার ডোজ পাওয়া অনিশ্চিত    
  • প্রথম দেশ হিসেবে কোভিড টিকাদান কর্মসূচি বন্ধ করল ডেনমার্ক

রেজিস্ট্রেশন ও এসএমএস ছাড়াও পাওয়া যাবে কোভিড ভ্যাকসিন

এই ক্যাম্পেইনের আওতায় আগামী দুই মাসে সাড়ে তিন কোটি মানুষকে ভ্যাকসিনের ফার্স্ট ডোজ দেয়া হবে।
টিবিএস রিপোর্ট
02 January, 2022, 09:30 am
Last modified: 02 January, 2022, 10:25 am
ফাইল ছবি

করোনাভাইরাস প্রতিরোধে সবার ভ্যাকসিন নিশ্চিতে ভ্যাকসিনেশন কর্মসূচি আরও সহজ করছে সরকার। এখন থেকে ভ্যাকসিন পেতে রেজিস্ট্রেশন না করলে কিংবা জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন না থাকলেও ভ্যাকসিন নেয়া যাবে। এছাড়া ভ্যাকসিন পেতে রেজিস্ট্রেশন করার পরও যারা মেসেজ পাননি তারা সেন্টারে গেলে ভ্যাকসিন পাবেন। প্রান্তিক মানুষদের ভ্যাকসিনের আওতায় আনতেও দুই মাসব্যাপী বিশেষ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হয়েছে। 

কোভিড-১৯ ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট প্রগ্রামের সদস্য সচিব ডা. শামসুল হক শনিবার এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

ডা. শামসুল হক বলেন, "প্রান্তিক মানুষদের ভ্যাকসিনের আওতায় আনতে শনিবার থেকে মেগা ক্যাম্পেইনের আওতায় ওয়ার্ড পর্যায়ে ইপিআই কেন্দ্রে ভ্যাকসিন দেয়া হচ্ছে। এই ক্যাম্পেইনের আওতায় আগামী দুই মাসে সাড়ে তিন কোটি মানুষকে ভ্যাকসিনের ফার্স্ট ডোজ দেয়া হবে। পরে আবার বিশেষ ক্যাম্পেইন করে সেকেন্ড ডোজ দেয়া হবে।"

"দেশের ৪ হাজার ৬১১টি ইউনিয়নে মোট ১ লাখ ১০ হাজার ৬৪৬ কেন্দ্রে এই টিকা দেয়া হবে। প্রতিটি কেন্দ্রে ৩০০-৪০০ ডোজ টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে। এই ক্যাম্পেইনে শুধু প্রথম ডোজ দেয়া হচ্ছে। পরবর্তীতে তাদেরকে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে দ্বিতীয় ডোজ দেয়া হবে", বলেন ডা. শামসুল হক।

গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে মেডিকেল কলেজে ভ্যাকসিন দেয়ার মাধ্যমে দেশে ভ্যাকিসিনেশন কার্যক্রম চালু হয়। পরে পর্যায়ক্রমে জেলা, উপজেলা হাসপাতাল থেকে কমিউনিটি ক্লিনিকেও ভ্যাকসিন দেয়া হয়।

ডা. শামসুল হক বলেন, "আমরা দেখেছি একটা ইউনিয়নে একটা কমিউনিটি ক্লিনিক থাকে। তাই সব ওয়ার্ডের মানুষ ভ্যাকসিনের আওতায় আসেনি। যে ওয়ার্ডের মানুষ টিকা কেন্দ্র বাড়ি থেকে দূরের কারণে, টিকা কার্ড না থাকার কারণে টিকা পায়নি তারা এখন ইপিআইয়ের সাব ব্লক টিকা কেন্দ্রে টিকা পাবে। এই সাব ব্লকগুলো সবাই চেনে। এগুলোতে বাচ্চাদের নিয়মিত টিকা দেয়া হয়। সেখানেই সপ্তাহে তিন দিনব্যাপী কোভিডের টিকা দেয়া হবে। ইপিআই সেন্টারে কোভিড ভ্যাকসিন দিতে মসজিদের মাইক ব্যবহার করে মানুষকে জানানো হবে।"

এতোদিন কোভিড ভ্যাকসিন পেতে সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করতে হতো। আর রেজিস্ট্রেশন না করা থাকলে গণটিকা ক্যাম্পেইনে এনআইডি বা বার্থ সার্টিফিকেট নিয়ে গিয়ে ভ্যাকসিন নেয়া যেতো।

ওয়ার্ডে ভ্যাকসিনেশনের এই ক্যাম্পেইনে এনআইডি বা বার্থ সার্টিফিকেট না থাকলেও ভ্যাকসিন পাওয়া যাবে বলে জানিয়েছেন ডা. শামসুল হক। তিনি বলেন, "রেজিস্ট্রেশন না করা থাকলে এনআইডি বা জন্মনিবন্ধন কার্ড দেখিয়ে, সেটি না থাকলে চেয়ারম্যান বা মেম্বারের সার্টিফিকেট দিয়ে টিকা নেয়া যাবে। তাও না থাকলে স্থানীয় কেউ টিকাগ্রহীতাকে চিহ্নিত করে একটি মোবাইল নাম্বার দিয়ে দিলে আমরা ভ্যাকসিন দিয়ে দিবো।"

মেগা ক্যাম্পেইনের আওতায় অক্সফোর্ড-অ্যাস্টাজেনেকা, সিনোফার্ম ও সিনোভ্যাকের ভ্যাকসিন দেয়া হবে। 

ব্রিফিংয়ে শামসুল হক আরও বলেন, রেজিস্ট্রেশন করার পর প্রথম ডোজের জন্য যারা এসএমএস পাননি তারা টিকা কার্ড নিয়ে ক্যাম্পেইন সেন্টার বা রুটিন টিকাদান কেন্দ্রে গেলেও ভ্যাকসিন নিতে পারবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এখনও পর্যন্ত দেশে টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে মোট ৭ কোটি ৩৭ লাখ এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৫ কোটি ১৮ লাখ; পাশাপাশি বুস্টার ডোজ পেয়েছেন ৪৩ হাজার মানুষ।

Related Topics

টপ নিউজ

টিকা কর্মসূচি / কোভিড-১৯ জাতীয় টিকাদান কর্মসূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • সেপ্টেম্বর নয়, ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি
  • গনোরিয়া প্রতিরোধে বিশ্বের প্রথম টিকা কর্মসূচি চালু হচ্ছে ইংল্যান্ডে
  • করোনার সংক্রমণ বাড়লে আবারও টিকা কর্মসূচির পরিকল্পনা স্বাস্থ্য অধিদপ্তরের
  • ১৯ জুলাইয়ের ক্যাম্পেইনের পর বুস্টার ডোজ পাওয়া অনিশ্চিত    
  • প্রথম দেশ হিসেবে কোভিড টিকাদান কর্মসূচি বন্ধ করল ডেনমার্ক

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net