Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
'পিপিপি-তে বেসরকারি খাতের ভূমিকা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 December, 2021, 10:50 am
Last modified: 29 December, 2021, 10:53 am

Related News

  • পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
  • পিপিপি তহবিলে ৫,০৪০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ
  • দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শেহবাজ শরিফ
  • সরকারে যোগ দিতে অনিচ্ছুক পাকিস্তান পিপলস পার্টি আবার বৈঠকে বসেছে

'পিপিপি-তে বেসরকারি খাতের ভূমিকা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে’

বাংলাদেশ এ পর্যন্ত ৭৯টি পিপিপি প্রকল্পে ২৯ দশমিক ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
টিবিএস রিপোর্ট
29 December, 2021, 10:50 am
Last modified: 29 December, 2021, 10:53 am
ফাইল ছবি/ সাদ আবদুল্লাহ

সরকারি বেসরকারি অংশিদারিত্বের (পিপিপি) ভিত্তিতে বেসরকারি খাত এগিয়ে আসলে দেশের উন্নয়ন অগ্রযাত্রার গতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) হোটেল সোনরগাঁওয়ে পিপিপি কর্তৃপক্ষ আয়োজিত 'ইনঅগ্যুরাল সেরেমনি অব কমপ্রিহেনসিভ ট্রেনিং সার্ভিস অন পিপিপি' শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এ সব কথা বলেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেন, "সরকার একটি অত্যন্ত শক্তিশালী সত্ত্বা। সরকারি ও বেসরকারি উভয় খাতের অংশীদারিত্বে উন্নয়ন কাজ সহজে এগিয়ে নেওয়া যেতে পারে।"

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি আরও বলেন, "সরকারের অংশীদারিত্বের কারণে উন্নয়ন কাজের প্রতিবন্ধকতা সহজেই দূর করা যায়। এতে বেসরকারি খাতের দ্রুত এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়।"

তিনি বলেন, বেসরকারি খাতে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আসলে পূঁজি ও প্রযুক্তির অভাব দূর হবে।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশের অগ্রগতি এখন সবার জন্য অনুপ্রেরণা।

তিনি আরও বলেন, "বাংলাদেশের সাফল্য ভারতের জাতীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ। আর ভারতের সাফল্য বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ।"

ফলে, দুই দেশের মধ্যে অংশীদারিত্বের বৈচিত্র্য উন্নয়ন প্রক্রিয়ায় আরও পুঁজি ও প্রযুক্তিকে একত্রিত করতে ভূমিকা রাখতে সক্ষম হবে, বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশে গার্মেন্ট-টু-গার্মেন্ট (জি-টু-জি) খাতে ভারতের বিনিয়োগ রয়েছে।

পিপিপির ভিত্তিতে দুই দেশের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে। পিপিপি মডেল হতে পারে উন্নয়নের চাবিকাঠি। ভারতীয় ও বাংলাদেশি ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে পুঁজির সরবরাহ বাড়বে এবং এইভাবে বিনিয়োগ হবে প্রযুক্তি নির্ভর হবে, যোগ করেন বিক্রম দোরাইস্বামী।

পিপিপির প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা আফরোজ এসময় পিপিপি কর্তৃপক্ষের অর্জন এবং কীভাবে পিপিপি সরকারি ও বেসরকারি খাতের দক্ষতা ও সম্পদ একত্রিত করতে পারে তা তুলে ধরেন।

বক্তারা উল্লেখ করেন, দেশের উন্নয়নে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সরকার বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির পথে বাধা দূর করতে কাজ করছে।

বাংলাদেশ এ পর্যন্ত ৭৯টি পিপিপি প্রকল্পে ২৯ দশমিক ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। প্রকল্পগুলোর মধ্যে একটি অপারেশন পর্যায়ে রয়েছে এবং অন্য ছয়টি কনস্ট্রিকশন পর্যায়ে রয়েছে।

১০টি প্রকল্পের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং অন্য দুটির চুক্তি সাক্ষরিত হতে যাচ্ছে।

১৩টি প্রকল্প সংগ্রহের পর্যায়ে রয়েছে এবং ২৭টি প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা চলছে।

Related Topics

টপ নিউজ

পিপিপি / পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) / বাংলাদেশ পিপিপি কর্তৃপক্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • কোলাজ: টিবিএস
    ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার
  • ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  
  • জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
    প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

Related News

  • পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
  • পিপিপি তহবিলে ৫,০৪০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ
  • দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শেহবাজ শরিফ
  • সরকারে যোগ দিতে অনিচ্ছুক পাকিস্তান পিপলস পার্টি আবার বৈঠকে বসেছে

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

3
কোলাজ: টিবিএস
অর্থনীতি

ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার

4
ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা

5
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  

6
জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net