Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
ফিরে দেখা ২০২১: আবরার ফাহাদ হত্যার রায়, নৃশংস হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি 

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
28 December, 2021, 12:10 pm
Last modified: 28 December, 2021, 12:24 pm

Related News

  • ১৫ বছরের আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা তৈরির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • বুয়েট শিক্ষার্থী আবরার হত্যামামলা: ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল
  • মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হচ্ছেন আবরার ফাহাদ
  • কাশিমপুর কারাগার থেকে পালানো ১৫১ আসামিকে এখনও ধরা যায়নি
  • আবরার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমি ৬ আগস্ট কারাগারের দেওয়াল ভেঙে পালায়: কারা অধিদপ্তর

ফিরে দেখা ২০২১: আবরার ফাহাদ হত্যার রায়, নৃশংস হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি 

সেরা মেধাবীরাই বাংলাদেশের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে পড়ার সুযোগ পায়। আবরার ছিল তাদেরই একজন। এমনকি তার হত্যাকারীরাও। এই রায়কে ঘিরে তাই পুরো দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়।
টিবিএস ডেস্ক
28 December, 2021, 12:10 pm
Last modified: 28 December, 2021, 12:24 pm

বছরের শেষ দিকে চাঞ্চল্যকর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলার রায় ঘোষণা করা হয়।

আবরারের মৃত্যুর প্রায় দু'বছর পর হত্যাকাণ্ডে জড়িত ২০ বুয়েট শিক্ষার্থীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। আরও পাঁচজনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ।

মেধাবীদের ভেতরেও সেরা মেধাবীরাই বাংলাদেশের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে পড়ার সুযোগ পায়। আবরার ছিল তাদেরই একজন। এমনকি তার হত্যাকারীরাও। এই রায়কে ঘিরে তাই পুরো দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়।


আরও পড়ুন- বিশ্বজিৎ থেকে আবরার: কিছুই বদলায়নি


তাছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে হত্যার ঘটনায় এর আগে দেশে এমন শাস্তির নজির আর দেখা যায়নি। রায়ের পর্যবেক্ষণেও আদালত বলেন,  ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে যেন এমন নিষ্ঠুর হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে সেজন্যই আসামিদের সর্বোচ্চ সাজার ঘোষণা দেওয়া হয়েছে।

আদালত বলেন, "আসামিরা পরস্পর যোগসাজশে একে-অপরের সহায়তায় শিবির সন্দেহে আবরার ফাহাদ রাব্বির বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ এনে নির্মম ও নিষ্ঠুরভাবে পিটিয়ে তাকে হত্যা করেছে।"

"এ ঘটনা বাংলাদেশের সকল মানুষকে ব্যথিত করেছে। এমন নৃশংস হত্যাকাণ্ডের মতো ঘটনা যাতে আর কখনো না ঘটে, তা রোধকল্পে অত্র ট্রাইব্যুনালে সকল আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হলো।"


আরও পড়ুন- যে রাজনীতি খুনি বানিয়েছে জিয়নকে

গ্রাম থেকে এসে জড়ালেন ছাত্রলীগে, এরপর জড়ালেন আবরার হত্যায়

আবরার হত্যাকাণ্ড: ট্রাকচালক বাবার স্বপ্ন ছিল শামীম হবে ইঞ্জিনিয়ার, হয়ে গেল খুনি


রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মেহেদী হাসান রাসেল, অনিক সরকার, মেহেদী হাসান রবিন, ইফতি মোশারফ সকাল, মনিরুজ্জামান মনির, মেফতাহুল ইসলাম জিয়ন, মাজেদুর রহমান, মুজাহিদুর রহমান, তাবাখখারুল ইসলাম তানভীর, হোসেন মোহাম্মদ তোহা, শামীম বিল্লাহ, নাজমুস সাদাত, মুনতাসির আল জেমি, মিজানুর রহমান, মাহমুদ সেতু, শামসুল আরিফিন রাফাত, মোরশেদ অমর্ত্য ইসলাম, এহতেশামুল রাব্বি, মোর্শেদুজ্জামান জিসান ও মোস্তবা রাফিদ।

এছাড়াও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পাঁচজন- মুহতাসিম ফুয়াদ, আকাশ হোসেন, মোয়াজ আবু হোরায়রা, অমিত সাহা ও ইসতিয়াক হাসান মুন্না।

মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মোস্তবা রাফিদ- এই তিন আসামি শুরু থেকেই পলাতক রয়েছেন।


আরও পড়ুন- বুয়েট: নির্যাতনের শিকার হয়ে স্বপভঙ্গের গল্পগুলো


 

নিহত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।

ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জের ধরে আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরদিন ৭ অক্টোবর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আবরারের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরদিন আবরারের বাবা চকবাজার থানায় বাদী হয়ে মামলা করেন। গত ৩ নভেম্বর এ মামলায় আদালতে চার্জশিট দেয় গোয়েন্দা পুলিশ। 
 
 

Related Topics

টপ নিউজ

আবরার ফাহাদ হত্যা / আবরার হত্যা মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
    রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
    ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
    সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

Related News

  • ১৫ বছরের আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা তৈরির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • বুয়েট শিক্ষার্থী আবরার হত্যামামলা: ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল
  • মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হচ্ছেন আবরার ফাহাদ
  • কাশিমপুর কারাগার থেকে পালানো ১৫১ আসামিকে এখনও ধরা যায়নি
  • আবরার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমি ৬ আগস্ট কারাগারের দেওয়াল ভেঙে পালায়: কারা অধিদপ্তর

Most Read

1
২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net