Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
সিএমএসএমই ঋণ বিতরণ বেড়েছে ৮.৭৫ শতাংশ

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
19 December, 2021, 10:50 am
Last modified: 19 December, 2021, 12:02 pm

Related News

  • জ্বালানি সংকটে বিপর্যস্ত চট্টগ্রামের শিল্পখাত
  • কৃষি ও এসএমই ঋণ বাড়াতে প্রভিশনিং কমিয়ে ০.৫ শতাংশ নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক 
  • সিএমএসএমই খাতের ঋণ বিতরণ লক্ষ্যমাত্রার চেয়ে অনেক পিছিয়ে কৃষি ব্যাংক
  • শিল্পে গ্যাস সংকট কাটাতে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ কমাবে সরকার
  • গ্যাস সংকট আরও তীব্র—উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে কারখানা, ঝুঁকছে ব্যয়বহুল বিকল্পে

সিএমএসএমই ঋণ বিতরণ বেড়েছে ৮.৭৫ শতাংশ

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরে সিএমএসএমই খাতে ২ লাখ ৩৩ হাজার ২৭৬ জন গ্রহকের অনুকূলে ঋণ বিতরণ হয়েছে ৪২ হাজার ৭৫ কোটি টাকা।
শাখাওয়াত প্রিন্স
19 December, 2021, 10:50 am
Last modified: 19 December, 2021, 12:02 pm

কোভিড-১৯ মহামারির প্রভাব কমে আসায় দেশের সকল খাতে বিনিয়োগ বাড়িয়েছেন ব্যবসায়ীরা। কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে তাই ঋণ বিতরণও বেড়েছে। চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) এই খাতে ঋণ বিতরণ বেড়েছে প্রায় ৯ শতাংশ। 

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরে সিএমএসএমই খাতে ২ লাখ ৩৩ হাজার ২৭৬ জন গ্রহকের অনুকূলে ঋণ বিতরণ হয়েছে ৪২ হাজার ৭৫ কোটি টাকা। যা গত বছরের একই সময়ের তুলনায় ৮.৭৫ শতাংশ বেশি। এর আগে, গত ২০২০ সালের একই সময়ে এ খাতের ঋণ বিতরণ করা হয়েছিল ৩৮ হাজার ৬৮৯ কোটি টাকা। 

খাত সংশ্লিষ্টরা বলেন, কেভিডকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এ ব্যবসায়ীরা যেনো ক্ষতি সামলিয়ে টিকে থাকতে পারেন, সেজন্য সরকার তাদেরকে কয়েক দফায় স্বল্প সুদে প্রণোদনা প্যাকেজের ঋণ দিয়েছে। তারপরও অনেক ছোট ব্যবসায়ী কম বিনিয়োগ করেছেন। কেভিড-১৯ পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক, তাই নতুন বিনিয়োগের কারণে ঋণের পরিমাণও বেড়েছে। একইসঙ্গে বেড়েছে আমদানি-রপ্তানিও। 

ব্যাংকের হালনাগাদ করা পরিসংখ্যান থেকে জানা যায়, চলতি বছরের মার্চ থেকে জুন পর্যন্ত ১ লাখ ৮২ হাজার ১২৩ জন গ্রাহকের অনুকূলে ব্যাংকগুলো ঋণ বিতরণ করেছে ৪১ হাজার ৭৮৮ কোটি টাকা। সে হিসেবে চলতি বছরের সেপ্টেম্বরের শেষে ঋণ বিতরণ বেড়েছে ২৮৬ কোটি টাকা।

তবে গত বছরের এপ্রিল থেকে জুন, এ সময়ে কোভিড-১৯ এর প্রথম ঢেউয়ের প্রকোপে সিএমএসএমই ঋণ বিতরণ আরও কমেছিল। ওই তিন মাসের বেশির ভাগ সময়ই চলাচলে বিধিনিষেধ ছিল। যে কারণে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ হয়েছিল ২৮ হাজার ৬৩ কোটি টাকা। সেই হিসেবে চলতি বছরের এপ্রিল-জুন সময়ে এ খাতে ঋণ বিতরণ বেড়েছে প্রায় ৪৯ শতাংশ।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি ২০২১ সালের জুলাই-সেপ্টেম্বর সময়ে এসএমই খাতের ৪১ হাজার ৭১২টি নতুন প্রতিষ্ঠানকে ৫ হাজার ৮৪৬ কোটি টাকা ঋণ দিয়েছে ব্যাংকগুলো। পল্লী এলাকার এসএমই প্রতিষ্ঠানগুলোতে দেওয়া হয়েছে ৯ হাজার ১২৩ কোটি টাকার ঋণ। এরমধ্যে জামানতবিহীন ঋণ ছিল ৬ হাজার ২৯৬ কোটি টাকা। 

নিয়মিত এসএমই ঋণের পাশাপাশি কোভিড-১৯ এর প্রকোপে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্রশিল্প উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ দিতে গত বছরের এপ্রিল থেকে ২০ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজের নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। ওই প্যাকেজ থেকে গত জুন পর্যন্ত প্রায় ১৫ হাজার কোটি টাকার ঋণ বিতরণ হয় সিএমএসএমই খাতে।

এরপর গত জুলাই থেকে নতুন করে দ্বিতীয় মেয়াদের প্রণোদনা ঋণ বিতরণ শুরু হয়। এ ঋণের সুদহার ৯ শতাংশ। তবে এর মধ্যে ৫ শতাংশ ভর্তুকি দেবে সরকার; বাকিটা গ্রাহক পরিশোধ করবে। বাংলাদেশ ব্যাংক আবারও চলতি অর্থবছরের জন্য ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে, যা থেকে ঋণদাতারা এ বছরের অক্টোবরের শেষ পর্যন্ত ১ হাজার ৫৫৫ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। এটি চলতি বছরের নির্ধারিত লক্ষ্যমাত্রার ৭.৭৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, শিল্প খাতে ব্যাংক ঋণ বিতরণের পরিমাণ ১ লাখ ৬ হাজার ৫৯৬ কোটি টাকা, যেখানে গত বছর একই সময়ে এর পরিমাণ ছিল ৯৪ হাজার ৮৪৯ কোটি টাকা।

এদিকে, চলতি বছরের আমদানি-রপ্তানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যাংকিং খাতে ঋণের পরিমাণও বাড়ছে। এ বছরের অক্টোবরে আগের মাসের তুলনায় ঋণ বেড়েছে ১২ হাজার ৭৬৭ কোটি টাকা। একইসঙ্গে এক বছরের ব্যবধানে, অর্থাৎ গত বছরের অক্টোবরের তুলনায় এ বছর একই সময়ে ঋণ বেড়েছে ১১ শতাংশেরও বেশি।

চলতি অর্থবছরের প্রথম চার মাসে আমদানি অর্থপ্রদান বেড়েছে ৫০ শতাংশেরও বেশি। যার অর্থ হলো, দেশের অভ্যন্তরে ও মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপসহ প্রধান রপ্তানি অঞ্চল্গুলোতে ভোক্তাদের চাহিদা মেটাতে শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতির ক্রমবর্ধমান আমদানি হচ্ছে দেশে। 

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই থেকে অক্টোবর মাসে রপ্তানির পেমেন্ট ছিল ২৩.৩৯ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫১.৩৩ শতাংশ বেশি।
 

Related Topics

টপ নিউজ

সিএমএসএমই ঋণ / শিল্পখাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • জ্বালানি সংকটে বিপর্যস্ত চট্টগ্রামের শিল্পখাত
  • কৃষি ও এসএমই ঋণ বাড়াতে প্রভিশনিং কমিয়ে ০.৫ শতাংশ নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক 
  • সিএমএসএমই খাতের ঋণ বিতরণ লক্ষ্যমাত্রার চেয়ে অনেক পিছিয়ে কৃষি ব্যাংক
  • শিল্পে গ্যাস সংকট কাটাতে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ কমাবে সরকার
  • গ্যাস সংকট আরও তীব্র—উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে কারখানা, ঝুঁকছে ব্যয়বহুল বিকল্পে

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net