Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 14, 2026
ভাষার টানে সীমানা ভুলে গেলেন দুই বাংলার মানুষ

বাংলাদেশ

ইউএনবি
21 February, 2020, 06:50 pm
Last modified: 21 February, 2020, 06:55 pm

Related News

  • কলকাতায় হোটেলে আগুন: বেনাপোলে স্বজনদের কাছে ৫ বাংলাদেশির মরদেহ হস্তান্তর
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • বেনাপোল সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি
  • জ্বালানির মূল্যবৃদ্ধি: বেনাপোল থেকে পণ্যবাহী ট্রাকের ভাড়া বেড়েছে ৮,০০০ টাকা
  • ফিরেছে চিরচেনা ব্যস্ততা, বেনাপোল দিয়ে প্রবেশের অপেক্ষায় পণ্যবাহী ৯০০ ট্রাক

ভাষার টানে সীমানা ভুলে গেলেন দুই বাংলার মানুষ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার বেনাপোলের শূন্য রেখায় মিলিত হয়েছিলেন বাংলাদেশ ও ভারতের হাজারো মানুষ। অস্থায়ীভাবে তৈরি শহীদ মিনারে ভাষা শহীদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
ইউএনবি
21 February, 2020, 06:50 pm
Last modified: 21 February, 2020, 06:55 pm

অমর একুশে’ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার বেনাপোলের শূন্য রেখায় মিলিত হয়েছিলেন বাংলাদেশ ও ভারতের হাজারো মানুষ।

দুই প্রতিবেশী দেশের বাংলাভাষী জনগণ শূন্য রেখায় অস্থায়ীভাবে তৈরি শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন জাতির ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা, যার লক্ষ্য ছিল মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি আত্ম-সত্ত্বা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করা।

এর আগে, দুই দেশের রাজনৈতিক নেতাকর্মীদের অংশগ্রহণের পর পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী (এলজিআরডি) স্বপন ভট্টাচার্য, পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক প্রমুখ এতে অংশ ।

এছাড়াও বাংলাদেশ থেকে অংশ নেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, যশোর জেলা প্রশাসক শফিউল আরিফ, জেলা পুলিশ সুপার আশরাফ হোসেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৯ কমান্ডার লে. কর্নেল সেলিম রেজা প্রমুখ।

অপরদিকে ভারতের পক্ষ থেকে অংশ নেন এমএলএ বিশ্বজিৎ দাস, উত্তর-২৪ পরগনা জেলা পরিষদের সভাপতি রহিমা মন্ডল, বনগাঁ পৌরসভার মেয়র শঙ্কর অধ্যায়সহ আরও অনেকে।

সেই সঙ্গে মাতৃভাষার প্রতি ভালোবাসার এ আয়োজনে উভয় দেশের সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলোও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে স্বপন ভট্টাচার্য বলেন, ভাষা আন্দোলন ১৯৪৮ সালে শুরু হয়েছিল এবং ১৯৫২ সালের এ আন্দোলন বাংলাদেশের স্বাধীনতার দিকে পরিচালিত করে।

জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন, ‘আপনারা ভাষা ও স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন। পৃথিবীতে আপনাদের মতো ত্যাগের আর কোনো উদাহরণ নেই। ভাষার প্রতি আমাদের ভালবাসার জন্য আমরা অমর একুশে পালন করতে এখানে এসেছি।’

Related Topics

টপ নিউজ

আন্তর্জাতিক মাতৃভাষা / একুশে ফেব্রুয়ারি / বেনাপোল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: রয়টার্স
    মোদির দেয়া নৈশভোজে অংশ নিলেন না শি জিনপিং, কারণ কী?
  • ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
    ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত
  • ছবি: বেপজা
    লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড
  • জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
    ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের
  • কোলাজ: টিবিএস
    ১৩,০০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
  • ছবি: রয়টার্স
    কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন

Related News

  • কলকাতায় হোটেলে আগুন: বেনাপোলে স্বজনদের কাছে ৫ বাংলাদেশির মরদেহ হস্তান্তর
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • বেনাপোল সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি
  • জ্বালানির মূল্যবৃদ্ধি: বেনাপোল থেকে পণ্যবাহী ট্রাকের ভাড়া বেড়েছে ৮,০০০ টাকা
  • ফিরেছে চিরচেনা ব্যস্ততা, বেনাপোল দিয়ে প্রবেশের অপেক্ষায় পণ্যবাহী ৯০০ ট্রাক

Most Read

1
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মোদির দেয়া নৈশভোজে অংশ নিলেন না শি জিনপিং, কারণ কী?

2
ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত

3
ছবি: বেপজা
অর্থনীতি

লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড

4
জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের

5
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

১৩,০০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net