Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
দল ঘোষণার ঘণ্টাখানেক আগে জানতে পারি, আমি শুধু টেস্ট দলের অধিনায়ক: কোহলি

খেলা

টিবিএস ডেস্ক
15 December, 2021, 04:05 pm
Last modified: 15 December, 2021, 05:15 pm

Related News

  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • কোহলিকে আউট করার উপায় জানেন বাস চালকও
  • সাকিবকে বিশেষ ব্যাট উপহার দিলেন কোহলি
  • ২০২৭ বিশ্বকাপও খেলতে পারেন রোহিত-কোহলি, বিশ্বাস গম্ভীরের
  • ‘১৫ বছর ধরে কোহলি নিজের সেরা খেলাটা খেলেছে’

দল ঘোষণার ঘণ্টাখানেক আগে জানতে পারি, আমি শুধু টেস্ট দলের অধিনায়ক: কোহলি

কোহলির বক্তব্য থেকে পরিষ্কার তার সঙ্গে কোনও আলোচনা না করেই একদিনের দলের অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে তাকে।
টিবিএস ডেস্ক
15 December, 2021, 04:05 pm
Last modified: 15 December, 2021, 05:15 pm

ভারতের ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরানোর পর এই প্রথম মুখ খুললেন বিরাট কোহলি। তিনি জানিয়েছেন, কেন তাকে অধিনায়কের পদ থেকে সরানো হয়েছে তা তিনি বুঝতে পারছেন। তবে যেভাবে তাকে সেই খবর দেওয়া হয়েছে তাতে খুশি নন তিনি।  

বুধবার গণমাধ্যমকে কোহলি বলেন, ''আমি বুঝতে পারছি কেন আমাকে সরানো হয়েছে। বিসিসিআই সম্পূর্ণ যুক্তিযুক্ত সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমার কোনও সিদ্ধান্ত বা কার্যকলাপ কোনদিন দলের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়নি।''

তবে যে উপায়ে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে সে কথা জানিয়েছে তাতে তিনি খুশি নন।

বিরাট কোহলি বলেন, ''বিসিসিআইয়ের সঙ্গে আমার কোনও কথা হয়নি। টেস্ট দল নির্বাচনের ঘণ্টাখানেক আগে আমাকে ফোন করেন নির্বাচকরা। ফোন ছাড়ার আগে পাঁচ নির্বাচক আমাকে জানান আমি আর ওয়ানডে দলের অধিনায়ক থাকছি না। উত্তরে আমি বলি, ঠিক আছে।''

কোহলির এই বক্তব্য থেকে পরিষ্কার তার সঙ্গে কোনও আলোচনা না করেই একদিনের দলের অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে তাকে।

কোহলি আরও বলেন, ''বোর্ডের সঙ্গে কথা হয়েছিল। বিসিসিআইকে আমি জানিয়েছিলাম টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়তে চাই। ওরা সেটা মেনে নেয়। সেখানে কোনও না ছিল না। আমাকে বলা হয়েছিল এটা খুবই ইতিবাচক পদক্ষেপ। সেই সময় জানিয়েছিলাম টেস্ট এবং একদিনের ক্রিকেটে আমি অধিনায়কত্ব করব। আমার দিক থেকে আমি পরিষ্কার ছিলাম। কিন্তু বোর্ডের কর্মকর্তা এবং নির্বাচকরা বোধ হয় তেমনটা ভাবেননি। তারা মনে করেছেন একদিনের ক্রিকেটে আমার অধিনায়কত্ব করার প্রয়োজন নেই, আমি মেনে নিয়েছি।''

তবে টি-টোয়েন্টি ক্রিকেটে কোহলির নেতৃত্ব ছাড়া নিয়ে ভারতীয় বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী দাবি করে বলেছিলেন, ''আমি ব্যক্তিগতভাবে কোহলিকে অনুরোধ করেছিলাম টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব না ছাড়তে। কিন্তু ওর মনে হয়েছে যে ওর উপর চাপ পড়ছে। ঠিক আছে, ও একজন দারুণ ক্রিকেটার। নিজের খেলা নিয়ে ও খুবই আগ্রহী। দীর্ঘ সময় ধরে ও দলকে নেতৃত্ব দিয়েছে। আমি নিজেও ভারতকে নেতৃত্ব দিয়েছি, এই চাপটা আমি জানি।''

বিরাট কোহলির টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই ভারতীয় ক্রিকেটে নেতৃত্ব নিয়ে বারবার বিতর্ক সামনে আসছে। কোহলিকে একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়। সাদা বলের ক্রিকেটে অধিনায়ক করা হয় রোহিত শর্মাকে। টেস্ট ক্রিকেটে এখনও অধিনায়ক কোহলি।

২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত। ১৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা উড়ে যাবেন কোহলিরা। 

  • সূত্র- আনন্দবাজার পত্রিকা 

 
 
 

Related Topics

টপ নিউজ

বিরাট কোহলি / ভারতীয় ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • কোহলিকে আউট করার উপায় জানেন বাস চালকও
  • সাকিবকে বিশেষ ব্যাট উপহার দিলেন কোহলি
  • ২০২৭ বিশ্বকাপও খেলতে পারেন রোহিত-কোহলি, বিশ্বাস গম্ভীরের
  • ‘১৫ বছর ধরে কোহলি নিজের সেরা খেলাটা খেলেছে’

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net