Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 December, 2021, 01:15 pm
Last modified: 15 December, 2021, 01:19 pm

Related News

  • হামের প্রকোপ মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
  • চিকিৎসায় অবহেলার ঘটনায় ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত
  • শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের নিবন্ধন স্থগিত করলো বিএমডিসি
  • চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছেন কি না হাসপাতালে গিয়ে দেখব: স্বাস্থ্যমন্ত্রী
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: কাদের আরাফাতসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২২ জানুয়ারি

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি

শারীরিক অসুস্থতা বোধ করায় ও কিছু নিয়মিত চেকআপের জন্য মঙ্গলবার সকালে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।
টিবিএস রিপোর্ট
15 December, 2021, 01:15 pm
Last modified: 15 December, 2021, 01:19 pm

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তার চিকিৎসক।

বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো শরফুদ্দীন আহমেদ মন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানান।

তিনি বলেন, "গতকালের চেয়ে তার (ওবায়দুল কাদের) অবস্থা অনেকটা ভালো। তার রক্তচাপ ও অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা সবকিছু স্বাভাবিক আছে। তবে পর্যবেক্ষণের জন্য তাকে আরও ২/৩ দিন হাসপাতালে রাখা হবে। এই মুহূর্তে তার নিঃশ্বাস নিতে কোনো অসুবিধা হচ্ছে না।"

ডা. শরফুদ্দীন আরও জানান, দ্রুত রোগমুক্তির জন্য দেশের সবার দোয়া চেয়েছেন মন্ত্রী।

তাছাড়া এই মুহূর্তে ওবায়দুল কাদেরের বিদেশে চিকিৎসার প্রয়োজন নেই বলেও জানান তিনি। তিনি বলেন, বাংলাদেশেই বর্তমানে সব ধরনের আধুনিক চিকিৎসা সম্ভব; তাই চিকিৎসার জন্য কারো বিদেশে যাওয়ার প্রয়োজন নেই।

শারীরিক অসুস্থতা বোধ করায় ও কিছু নিয়মিত চেকআপের জন্য মঙ্গলবার সকালে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।

এর আগে ২০১৯ সালের ২ মার্চ গুরুতর অসুস্থ অবস্থায় ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে এনজিওগ্রাম করানোর পর তার হৃদপিন্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে।

এরপর ৪ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।

২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি করা হয়। দুই মাস ধরে সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার পর ১৫ মে দেশে ফিরে আসেন তিনি।

এরপর ২০২০ সালের ৩১ জানুয়ারি শ্বাসপ্রশ্বাসের সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে আবারও বিএসএমএমইউতে ভর্তি করা হয়।

Related Topics

টপ নিউজ

ওবায়দুল কাদের / শারীরিক অবস্থা / বিএসএমএমইউ / চিকিৎসক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ইন্ডিয়া টুডে
    সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'
  • ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
    যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের
  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

Related News

  • হামের প্রকোপ মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
  • চিকিৎসায় অবহেলার ঘটনায় ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত
  • শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের নিবন্ধন স্থগিত করলো বিএমডিসি
  • চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছেন কি না হাসপাতালে গিয়ে দেখব: স্বাস্থ্যমন্ত্রী
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: কাদের আরাফাতসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২২ জানুয়ারি

Most Read

1
ছবি: ইন্ডিয়া টুডে
আন্তর্জাতিক

সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'

2
ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান

3
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

6
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net