Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
ভাষা শহীদদের প্রতি সাকিব-তামিমদের বিনম্র শ্রদ্ধা

খেলা

টিবিএস রিপোর্ট
21 February, 2020, 03:30 pm
Last modified: 21 February, 2020, 03:43 pm

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

ভাষা শহীদদের প্রতি সাকিব-তামিমদের বিনম্র শ্রদ্ধা

দেশের সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অফিসিয়াল ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট দিয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার।
টিবিএস রিপোর্ট
21 February, 2020, 03:30 pm
Last modified: 21 February, 2020, 03:43 pm

আজ একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটিতে গভীর শ্রদ্ধাভরে ভাষা সৈনিকদের স্মরণ করছে বাঙালি জাতি। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। দেশের সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট দিয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার।

সাকিব আল হাসান: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রত্যেক জীবিত ও শহীদ ভাষা সৈনিকদের। তাদের জন্যই আজ মনের ভাব প্রকাশ করতে পারছি মায়ের ভাষায়। মায়ের ভাষা আর ভালোবাসায় জড়িয়ে থাকুক বাংলাদেশের প্রত্যেকটি মানুষ।

মুশফিকুর রহিম: আমি বাংলায় কথা বলি, আমি একজন গর্বিত বাঙালি। মৃত্যুঞ্জয়ী ভাষা শহীদদের প্রতি অতল, অবনত, বিনম্র শ্রদ্ধা জানাই।

তামিম ইকবাল: সবাইকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ।

মাহমুদউল্লাহ রিয়াদ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা।

সৌম্য সরকার: সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

তাসকিন আহমেদ: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

সাব্বির রহমান: ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সারা পৃথিবীতে ২১শে ফেব্রুয়ারি পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ আমাদের জন্য আনন্দের, গৌরবের। বাংলা ভাষাকে ধারণ করে সকল মাতৃভাষার প্রতি শ্রদ্ধা সদা জাগ্রত থাকুক আমাদের অনুপ্রেরণায়, চর্চায়। মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আমি বাংলায় কথা বলি, আমি একজন গর্বিত বাঙালি।

রুবেল হোসেন: বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল শ্রেষ্ঠ সন্তানদের, যাদের কারণে আজ মায়ের ভাষায় কথা বলতে পারছি। সকল ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি।

মেহেদী হাসান মিরাজ: দীর্ঘ সংগ্রামে অর্জিত তুমি ২১ শে ফেব্রুয়ারি, মিলেছে মায়ের ভাষায় কথা বলার স্বাধীনতা। প্রত্যাশা প্রাণে তাই খালি পায়ে হেঁটে চলা, ঘুম নেই এই দিনে শ্রদ্ধা জানানোর আকুলতা।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পরদিনই মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ২২ ফেব্রুয়ারি মাঠে নামবেন মুমিনুলরা।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / তামিম ইকবাল / বাংলাদেশ ক্রিকেট দল / আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
    জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

6
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net