Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের মার্কিন ভিসা বাতিল 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 December, 2021, 11:05 am
Last modified: 13 December, 2021, 11:15 am

Related News

  • ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় গ্রিন কার্ড ছিঁড়েছিলেন সাহিত্যে নোবেলজয়ী সোয়েনকা; ট্রাম্প করলেন তার ভিসা বাতিল
  • ‘আমি পরোয়া করি না’: যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের জবাবে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো
  • ৬ হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
  • সাবেক সেনাপ্রধান আজিজের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করলেন আইনজীবী

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের মার্কিন ভিসা বাতিল 

দেশটি জেনারেল আজিজকে 'অবাঞ্ছিত' ঘোষণা করেছে।
টিবিএস রিপোর্ট
13 December, 2021, 11:05 am
Last modified: 13 December, 2021, 11:15 am
সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ; ছবি- সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদকে 'অবাঞ্ছিত' ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে তার মার্কিন ভিসাও বাতিল করা হয়েছে।

সম্প্রতি ইউএস স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠিও তাকে পাঠানো হয়েছে।

এদিকে, ঢাকায় মার্কিন দূতাবাস এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। 

রোববার দূতাবাসের একজন মুখপাত্র সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ভিসার তথ্য 'গোপনীয়' এবং কারো ব্যক্তিগত ভিসার বিষয়ে তারা আলোচনা করেন না।   

এদিকে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, কাতারভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরার একটি প্রতিবেদন প্রকাশের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে; সেখানে জেনারেল আজিজকে দুর্নীতি ও অনিয়মের সাথে সংশ্লিষ্ট দেখানো হয়।

২০১৮ সালের ১৮ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান জেনারেল আজিজ আহমেদ। তিন বছর দায়িত্ব পালন শেষে এ বছরের ২৪ জুন তিনি অবসরে যান।

সেনাপ্রধান হওয়ার আগে সেনাবাহিনীর সদর দপ্তরে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) ছিলেন আজিজ আহমেদ। তার আগে তিনি ময়মনসিংহে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ছিলেন। তিনি ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক ছিলেন। তার আমলে বাংলাদেশ সেনাবাহিনী ৪০টি দেশে জাতিসংঘের ৫৪টি শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছে।  

Related Topics

টপ নিউজ

মার্কিন ভিসা বাতিল / সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ / যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
    যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ
  • ছবি: খোরশেদ আলম/টিবিএস
    প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো
  • ছবি: রয়টার্স
    ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

Related News

  • ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় গ্রিন কার্ড ছিঁড়েছিলেন সাহিত্যে নোবেলজয়ী সোয়েনকা; ট্রাম্প করলেন তার ভিসা বাতিল
  • ‘আমি পরোয়া করি না’: যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের জবাবে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো
  • ৬ হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
  • সাবেক সেনাপ্রধান আজিজের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করলেন আইনজীবী

Most Read

1
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

2
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

3
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

4
তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ

5
ছবি: খোরশেদ আলম/টিবিএস
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net