Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ১২ শতাংশের বেশি বেড়েছে শিল্প ঋণ

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
06 December, 2021, 11:10 pm
Last modified: 07 December, 2021, 03:43 pm

Related News

  • এস আলমের এসএস পাওয়ারকে এলসি খুলতে ৩২ লাখ ডলার ছাড়ের অনুমতি
  • দেশে কর্মরত বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়: কেন্দ্রীয় ব্যাংক
  • ‘আমার টাকা ফেরত চাই’: চট্টগ্রামে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
  • ব্যাংকখাতের সংস্কার, স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির প্রতিনিধিদের বৈঠক

জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ১২ শতাংশের বেশি বেড়েছে শিল্প ঋণ

মহামারি পরিস্থিতির উন্নতিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরার ফলেই এই বৃদ্ধি
শাখাওয়াত প্রিন্স
06 December, 2021, 11:10 pm
Last modified: 07 December, 2021, 03:43 pm

মহামারির কারণে গেল বছর শিল্প খাতে বিনিয়োগ স্লথ গতিতে ছিল। এখন কোভিডের প্রভাব কমে আসায় পুরোদমে শুরু হয়েছেব্যবসা-বাণিজ্য। তাই চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শিল্প ঋণ বেড়েছে ১২ শতাংশের বেশি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান সূত্রে জানা যায়, সেপ্টেম্বর প্রান্তিকে এ খাতে মোট এক লাখ ৬ হাজার ৫৯৬ কোটি টাকা ঋণ বিতরণ হয়েছে। ২০২০ সালে একই সময় বিতরণের পরিমাণ ছিল ৯৪ হাজার ৮৪৯ কোটি টাকা।

এছাড়া চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে এ খাতে মোট এক লাখ ৭ হাজার ২৪১ কোটি টাকা ঋণ বিতরণ হয়েছে। সে হিসেবে সেপ্টেম্বর প্রান্তিকে তথা তিন মাসের ব্যবধানে ঋণ বিতরণ কমেছে ৬৪৪ কোটি টাকা।

পরিসংখ্যান পর্যালোচনা করলে আরো দেখা যায়, গত বছরের জুনে কোভিডের প্রভাব বেশি থাকায় শিল্প খাতে ঋণ বিতরণ কম ছিল। তবে সরকা‌রের দেওয়া বিভিন্ন বি‌শেষ প্রণোদনার ঋণ প্রবাহ বাড়ায়, সা‌র্বিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সামগ্রিকভাবে বেসরকারি খাতের ঋণ বিতরণও কিছুটা বেড়েছে।

মহামারিকালে বেসরকারি ঋণ প্রবাহ ছিল পড়তির মুখে, যা এখাতে তারল্য সংকটের আশঙ্কা সৃষ্টি করে। সুদহার সীমারও চাপ তো ছিলই। এই অবস্থায় অক্টোবরে তা বেড়ে ৯ দশমিক ৪৪ শতাংশ হয়, যা ছিল গত এক বছরের মধ্যে সর্বোচ্চ।

অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রাণচাঞ্চল্য ফেরায়, বাড়তি চাহিদা ছিল যার প্রধান কারণ। এর আগে গত বছরের অক্টোবরে বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ৯ শতাংশের নিচে নেমে আসে। এরপর চলতি বছরের মে মাসে হয় সবচেয়ে কম বা ৭ দশমিক ৫৫ শতাংশ। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) শিল্প খাতে ঋণ বিতরণ হয়েছে মোট তিন লাখ ৪ হাজার ৮০৩ কোটি টাকা।  আগের বছরের একই সময়ে ঋণ বিতরণের পরিমাণ ছিল দুই লাখ ৬০ হাজার ৭৬৮ কোটি টাকা। এ হিসাবে ঋণ বিতরণ বেড়েছে ৪৪ হাজার ৩৫ কোটি টাকা বা ১৬ দশমিক ৮৮ শতাংশ।

তৃতীয় প্রান্তিকে শিল্পঋণ আদায় হয়েছে ৮২ হাজার ৬৩৭ কোটি টাকা। ২০২০ সালে জুন-সেপ্টেম্বর সময়ে আদায় হয়েছিল ৮৪ হাজার ২৩২ কোটি টাকা। এ হিসাবে গত বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় এবছর আদায় কমেছে ১.৮৯ শতাংশের বেশি।

এদিকে চলতি বছরের তৃতীয় প্রান্তিক তথা জুন-সেপ্টেম্বরে মেয়াদি শিল্প ঋণ তথা বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র খাতে বিতরণ করা হয়েছে ১৪ হাজার ৮৩৪ কোটি টাকা। যা গত মার্চ-জুন প্রান্তিকের তুলনায় ৪ হাজার ৫৯৬ কোটি টাকা বা ২৩.৬৬ শতাংশ কম।

এছাড়া চলতি মুলধন ঋণ বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র খাতে বিতরণ করা হয়েছে ৯১,৭৬২ কোটি টাকা। যা আগের প্রান্তিকে ছিল ৮৭ হাজার ৮১০ কোটি টাকা। 

এ বিষয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (সিইও) সৈয়দ মাহবুবুর রহমান টিবিএসকে বলেন, মাহামারি পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় বেসরকারি খাতের ঋণের প্রবাহ বাড়ছে। তাই শিল্প ঋণ বাড়াটা স্বাভাবিক।

তিনি আরও বলেন, কোভিড স্বাভাবিক হওয়ায় শিল্প কারখানাগুলো উল্লেখযোগ্য পরিমাণে উৎপাদন বাড়িয়েছে। ফলে দেশ-বিদেশের চাহিদা মেটাতে ব্যবসায়ীরা মূলধনী যন্ত্রপাতি আমদানি বাড়িয়েছেন। তারা ব্যাংক থেকে অধিক পরিমাণে ঋণ নিচ্ছেন। ফলে দেশের মোট আমদানি বৃদ্ধি পেয়েছে তথা এলসির পরিমাণ বাড়ছে।

চলতি অর্থবছরের প্রথম চার মাসে আমদানি মূল্য পরিশোধ বেড়েছে ৫০ শতাংশের বেশি। এই ঘটনা দেশে এবং ইউরোপ ও আমেরিকার রপ্তানি বাজারে জমে থাকা ভোক্তা চাহিদা পূরণের লক্ষ্যে শিল্পখাতের কাঁচামাল, যন্ত্রপাতি এবং আনুষাঙ্গিক পণ্য আমদানি বৃদ্ধির নির্দেশক। 

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের মোট ঋণ দাঁড়িয়েছে ১১ লাখ ৬৫ হাজার ২১০ কোটি টাকা। যা গত বছরের সেপ্টেম্বর শেষে ছিল ১০ লাখ ৬৩ হাজার ৬২৬ কোটি টাকা। এছাড়া বর্তমানে ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণ এক লাখ কোটি টাকা ছাড়িয়েছে।
 
 

 

Related Topics

টপ নিউজ

শিল্প ঋণ / বেসরকারি ঋণ-প্রবৃদ্ধি / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
    পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০
  • ছবি: সংগৃহীত
    গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
    অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • এস আলমের এসএস পাওয়ারকে এলসি খুলতে ৩২ লাখ ডলার ছাড়ের অনুমতি
  • দেশে কর্মরত বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়: কেন্দ্রীয় ব্যাংক
  • ‘আমার টাকা ফেরত চাই’: চট্টগ্রামে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
  • ব্যাংকখাতের সংস্কার, স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির প্রতিনিধিদের বৈঠক

Most Read

1
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

2
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল

4
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

5
২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net