Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
বৃষ্টিস্নাত দিনে সাকিবের জলকেলি

খেলা

টিবিএস রিপোর্ট
05 December, 2021, 04:40 pm
Last modified: 05 December, 2021, 05:21 pm

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

বৃষ্টিস্নাত দিনে সাকিবের জলকেলি

মিরপুর স্টেডিয়াম পাড়ি দেওয়ার সময় জলরাশি দেখতেই যেন দুরন্ত কৈশরে ফিরে গেলেন সাকিব আল হাসান।
টিবিএস রিপোর্ট
05 December, 2021, 04:40 pm
Last modified: 05 December, 2021, 05:21 pm

দুই দলই প্রস্তুত, অপেক্ষা মাঠে নামার। কিন্তু রোবাবার সকাল থেকেই বৃষ্টি উৎপাত। এই বৃষ্টি আছে তো, পরক্ষণেই নেই। মাঠ প্রস্তুত করতে করতে আবারও ফিরে আসে বৃষ্টির দাপট। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ড্রেসিং রুম, মাঠের কোনো পাশে দাঁড়িয়ে গল্পে, আড্ডায় সময় কাটছিল ক্রিকেটারদের। কিন্তু ব্যতিক্রম কেবল সাকিব আল হাসান। বাঁহাতি এই অলরাউন্ডার যা করলেন, মুহূর্তেই তা ভাইরাল হয়ে গেল সামাজিক যোগাযোগমাধ্যমে। 

মাঠের পারফরম্যান্সে সাকিন অনন্য, এ কারণে তাকে সহজেই আলাদা করা যায়। আর মাঠের বাইরে? সেখানেও বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের উপস্থিতি অনদের চেয়ে আলাদা। বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার মিরপুর টেস্টের বৃষ্টিস্নাত দ্বিতীয় দিনে সাকিব হয়ে উঠলেন দুরন্ত কিশোর! মাঠ পাড়ি দেওয়ার সময় উইকেট ঢেকে রাখা কভারে জমে থাকা পানি দেখতেই সেখানে গড়িয়ে পড়লেন বাংলাদেশ অলরাউন্ডার। তার লম্বা স্লাইডের দৃশ্য ধরা পড়ল আলোকচিত্রীদের ক্যামেরায়। 

কয়েক দফায় অপেক্ষার পর বেলা ১২টা ৫০ মিনিটে খেলা শুরু হয়। কিন্তু ৬.২ ওভারের খেলার সময় আবার হানা দেয় বৃষ্টি। কভারে ঢেকে দেওয়া হয় উইকেট। বৃষ্টি থামছিল না বলে আরও কয়েকজন ক্রিকেটারের মতো পৌনে দুইটার দিকে ইনডোরের দিকে রওনা দেন সাকিব। সেখানে অনেকটা সময় কাটান অভিজ্ঞ এই ক্রিকেটার। বেলা ৩টায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করার পর ইনডোর থেকে ফিরে আসেন সাকিব। 

ফেরার পথে জমে থাকা জলরাশি দেখতেই যেন দুরন্ত কৈশরে ফিরে যান বাঁহাতি এই অলরাউন্ডার। ইনডোর থেকে ফেরার পথে পূর্ব পাশ দিয়ে মাঠে প্রবেশ করে ধীরে ধীরে এগোচ্ছিলেন তিনি। উইকেটে কাছে যেতেই ভোঁ দৌড় সাকিবে। দৌড়ে গিয়ে উইকেট ঢেকে রাখা কভারের উপর ফেলে দিলেন শরীর। লম্বা স্লাইডে অন্তত ১৫-২০ গজ পিছলে এগিয়ে যান সাকিব। গ্যালারিতে তখনও অপেক্ষায় থাকা কয়েকজন দর্শক সাকিবের এমন স্লাইডে চিৎকার করে ওঠেন। যেন দিনের সেরা বিনোদনটা সাকিবের স্লাইড থেকেই পেলেন তারা!  

মিরপুর টেস্টের প্রতিচ্ছবিই বলা যায় সাকিবের এই স্লাইড। তার স্লাইডের মতো মিরপুর টেস্টও প্রথম দিন থেকে একেবারে তৃতীয় দিনে যাওয়ার অপেক্ষায়। দ্বিতীয় দিনটা যেন 'স্লাইডের' মাঝের অংশ, নিমেষেই হাওয়া। প্রথম ইনিংসে ৫৭ ওভারে ২ উইকেটে ১৬১ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে পাকিস্তান। দ্বিতীয় ৬.২ ওভারে আরও ২৭ রান যোগ করেছে সফরকারীরা। ৬৩.২ ওভারে ২ উইকেটে তাদের সংগ্রহ ১৮৮ রান। বাবর আজম ৭১ ও আজহার আলী ৫২ রানে অপরাজিত আছেন।   

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বৃষ্টি বিলাস / বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২১

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net