Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
এবার নেটে ভাইরাল ‘দ্য ওমিক্রন ভ্যারিয়েন্ট’   

বিনোদন

টিবিএস ডেস্ক
04 December, 2021, 11:50 am
Last modified: 04 December, 2021, 01:25 pm

Related News

  • 'প্রশাসন আমাদের কথায় উঠবে, বসবে, গ্রেপ্তার করবে, মামলা করবে': ভাইরাল জামায়াত নেতার বক্তব্য
  • কমলাপুর স্টেশনে ধূমপান করায় যুবককে জেলে পাঠানোর নির্দেশ পুলিশ সুপারের, ভিডিও ভাইরাল
  • নারী উদ্যোক্তাদের কেকের উৎসব, আগারগাঁওয়ে ‘কেকপট্টি’ যেমন দেখা গেল
  • কোল্ডপ্লে-র কনসার্টে সহকর্মীকে আলিঙ্গনের ভিডিও ভাইরাল: এবার চাকরি ছাড়লেন সেই নারী কর্মকর্তাও
  • সৌদি ক্রাউন প্রিন্সের কৃতজ্ঞতার ভঙ্গি কেন ভাইরাল সিরিয়ার সোশ্যাল মিডিয়ায়

এবার নেটে ভাইরাল ‘দ্য ওমিক্রন ভ্যারিয়েন্ট’   

১৯৬৩ সালে মুক্তি পায় ইতালীয় সিনেমা 'ওমিক্রন'; এই গল্পে ভিনগ্রহের প্রাণী পৃথিবীতে এসে এক ব্যক্তির মৃতদেহ কব্জা করে নেয়।
টিবিএস ডেস্ক
04 December, 2021, 11:50 am
Last modified: 04 December, 2021, 01:25 pm
নেটে ছড়িয়ে পড়া বেকি চিটলের ফটোশপ করা পোস্টার

গত এক সপ্তাহ যাবত বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছে একটি গ্রিক নাম- 'ওমিক্রন'। করোনার নতুন ভ্যারিয়েন্টটির এই নাম রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এক সপ্তাহ আগেও এর কথা কেউ জানত না।

অথচ ওমিক্রন ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠেছে ১৯৬৩ সালে নির্মিত এক সিনেমার পোস্টার, তারও নাম সেই 'ওমিক্রন'। 

ব্যস, সত্য-মিথ্যা নানা খবর নিমেষেই ভাইরাল। তৈরি হয়ে গিয়েছে ইন্টারনেট মিম। শেয়ার হয়েছে ছবির পোস্টার। তাতে লেখা 'দ্য ওমিক্রন ভ্যারিয়েন্ট'।  

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে যখন প্রথম ধরা পড়েছিল করোনা-সংক্রমণ, তখন শোরগোল ফেলে দিয়েছিল হলিউডের ২০১১ সালের ছবি 'কন্টাজিয়ন'। ম্যাট ডেমন, জুড ল, কেট উইন্সলেট অভিনীত সেই ছবির গল্প ছিল, এক রহস্যজনক ভাইরাসের সংক্রমণ নিয়ে। 

তাতে হংকং থেকে আমেরিকা ফিরে আচমকাই অসুস্থ হয়ে পড়েন এক তরুণী। হাসপাতালে মারা যান তিনি। জানা যায়, রহস্যময় ভাইরাসে সংক্রমিত হয়েছেন তরুণী। ছবিতে দেখানো হয়, সেই অতিমারিতে শুধু আমেরিকাতেই মৃত্যু হয় ২৫ লাখ লোকের। বিশ্বজুড়ে ২ কোটি ৬০ লাখেরও বেশি ঘটে প্রাণহানি।   

সিনেমাতেও দেখানো হয়, চীনা বাদুড় থেকে ভাইরাসটির সংক্রমণ ঘটে শূকরের শরীরে। শূকরের মাংস খেয়ে ভাইরাস ছড়ায় মানুষের মধ্যে।

বাস্তবভিত্তিক ঘটনা থেকে চলচ্চিত্র তৈরির নজির নতুন নয়।

কিন্তু সিনেমার কাহিনি যদি ভবিষ্যতে মিলে যায় বাস্তবের সঙ্গে! 'কন্টাজিয়ন' ছবির ক্ষেত্রে তাই ঘটে গিয়েছে। ২০১১ সালে সিনেমা হলের পর্দায় যা দেখা গিয়েছিল, বাস্তবে তা ঘটে চলেছে গত দু'বছর ধরে।

১৯৬৩ সালে মুক্তিপ্রাপ্ত ইতালির সিনেমা ‘ওমিক্রন’-এর পোস্টার

কিন্তু আবার 'ওমিক্রন'-এও একই ঘটনার পুনরাবৃত্তি! না, ১৯৬৩ সালের ইতালির এই সিনেমায় কোনও ভাইরাস নেই। এই গল্পে ভিনগ্রহের এক প্রাণী পৃথিবীতে এসে এক ব্যক্তির মৃতদেহ কব্জা করে। মানবদেহে ঢুকে সে পৃথিবীবাসীর আদব-কায়দা শিখতে থাকে। ভবিষ্যতে পৃথিবী আক্রমণ করলে তারা যাতে যুদ্ধে জিততে পারে, এ ছিল তারই প্রস্তুতি। পৃথিবীর রাজনৈতিক পরিস্থিতিও ক্রমে বুঝতে পারে ভিনগ্রহী।

করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের নাম জানাজানি হতেই ইউটিউবে ভেসে উঠেছে সাদাকালো যুগের এই ছবিটি। তৈরি হয়েছে মিম।

আবার মজা করে আরেকটি সিনেমার পোস্টারে নাম বদলে দেওয়া হয়েছে 'দ্য ওমিক্রন ভ্যারিয়েন্ট'।  সেই পোস্টারটি ১৯৭৬ সালের একটি স্প্যানিশ ছবির। 

নেটিজেনরা অবশ্য এই 'রসিকতা' প্রথমে ধরতে পারেননি। পরিচালক রামগোপাল ভার্মার মতো অনেকেই শেয়ার করতে থাকেন সেই পোস্টার। পরে জানাজানি হয় পোস্টারটি ভুয়া। যিনি এটি তৈরি করেছিলেন, সেই বেকি চিটল জানতে পেরে টুইট করেন, ''আমার তৈরি পোস্টারগুলো ভাইরাল হয়ে গিয়েছে। মজা করে তৈরি করেছিলাম। কেউ সত্যি ভেবে নেবেন না। ৭০-এর দশকের বেশ কিছু সায়েন্স ফিকশন চলচ্চিত্রের পোস্টার ফটোশপ করে ওগুলো তৈরি করেছিলাম।''  

  • সূত্র- আনন্দবাজার পত্রিকা 
     
Related Topics

টপ নিউজ

ইন্টারনেট মিম / ভাইরাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • 'প্রশাসন আমাদের কথায় উঠবে, বসবে, গ্রেপ্তার করবে, মামলা করবে': ভাইরাল জামায়াত নেতার বক্তব্য
  • কমলাপুর স্টেশনে ধূমপান করায় যুবককে জেলে পাঠানোর নির্দেশ পুলিশ সুপারের, ভিডিও ভাইরাল
  • নারী উদ্যোক্তাদের কেকের উৎসব, আগারগাঁওয়ে ‘কেকপট্টি’ যেমন দেখা গেল
  • কোল্ডপ্লে-র কনসার্টে সহকর্মীকে আলিঙ্গনের ভিডিও ভাইরাল: এবার চাকরি ছাড়লেন সেই নারী কর্মকর্তাও
  • সৌদি ক্রাউন প্রিন্সের কৃতজ্ঞতার ভঙ্গি কেন ভাইরাল সিরিয়ার সোশ্যাল মিডিয়ায়

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net