Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
নির্ধারিত সময়ে রিটার্ন দিয়েছেন ২৭ শতাংশ করদাতা

অর্থনীতি

আব্বাস উদ্দিন নয়ন
02 December, 2021, 11:30 am
Last modified: 02 December, 2021, 01:42 pm

Related News

  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • এনবিআরের কাছে বাড়তি রাজস্ব আদায়ের পরিকল্পনা জানতে চেয়েছে সরকার

নির্ধারিত সময়ে রিটার্ন দিয়েছেন ২৭ শতাংশ করদাতা

চলতি করবর্ষের রিটার্ন দাখিল করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
আব্বাস উদ্দিন নয়ন
02 December, 2021, 11:30 am
Last modified: 02 December, 2021, 01:42 pm
জাতীয় বাজস্ব বোর্ড। ছবি: সংগৃহীত

২০২১-২০২২ ট্যাক্স অ্যাসেসমেন্ট বছরের নির্ধারিত সময়, ৩০ নভেম্বর পর্যন্ত মোট ই-টিআইএনধারীর মাত্র ২৭ শতাংশ আয়কর রিটার্ন জমা দিয়েছেন।

যদিও রিটার্ন দাখিলের শেষ মুহূর্তে (৩০ নভেম্বর রাতে) আরও একমাস সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর); ৩১ ডিসেম্বর পর্যন্ত চলমান করবর্ষের রিটার্ন দাখিল করা যাবে।

এনবিআরের হিসাব মতে, সারাদেশে ১৮.৫৫ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন। এর মাধ্যমে ২ হাজার ৪৫৬ কোটি টাকা আয়কর পেয়েছে এনবিআর। তবে, ৩০ নভেম্বর পর্যন্ত মোট ই-টিআইএনধারীর সংখ্যা ৬৮ লাখ ছাড়িয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দিতে না পারায় অতিরিক্ত সময়ের আবেদন করেছেন ১. ৫৫ লাখ করদাতা।

এনবিআর বলছে, গত করবর্ষের একই সময়ে রিটার্ন দাখিলের সংখ্যা ছিল ১৭ লাখ ৪৮ হাজার। গতবছরের তুলনায় একই সময়ে রিটার্ন দাখিলের সংখ্যা বেড়েছে ৬ শতাংশেরও বেশি।

এনবিআরের আয়কর বিভাগের একজন সদস্য বলেন, "সময় বৃদ্ধির কারণে চূড়ান্ত হিসাব এখনই বলা যাবে না আশা করছি করদাতাদের রিটার্ন দাখিলের সংখ্যা প্রত্যাশা অনুযায়ী বাড়বে।"

তিনি বলেন, "সব টিআইনএনধারীর জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক করায়, গত কয়েক বছর ধরেই রিটার্ন দাখিলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এছাড়া রিটার্ন দাখিলের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে, এর সুফলও পাওয়া যাচ্ছে।"

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ৩০ লাখের বেশি করদাতা রিটার্ন দাখিল করবেন বলে আশা প্রকাশ করেন ওই কর্মকর্তা।

এনবিআর থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৩১টি কর অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি রিটার্ন জমা পড়েছে খুলনার কর অঞ্চলে। এখানে ১ লাখ ৩১ হাজার ৪৮৭ জন করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন, যেখানে কর আহরণ হয়েছে ৬৪ কোটি ২৭ লাখ টাকা। অন্যদিকে, সবচেয়ে কম ২৩৩টি রিটার্ন দাখিল হয়েছে ঢাকার বৃহৎ করদাতা ইউনিটে। যার বিপরীতে কর এসেছে ১০৫ কোটি ৫ লাখ টাকা।

এনবিআরের নতুন ডিজিটাল প্লাটফর্ম ই-রিটার্নে বেশ ভালো সাড়া মিলেছে। অক্টোবর মাসে পরীক্ষামূলকভাবে চালু হওয়া অনলাইন মাধ্যমে এখন পর্যন্ত ৫০ হাজার করদাতা রিটার্ন দাখিল করেছেন। নিবন্ধন নিয়েছেন ৯০ হাজার করদাতা।

এর আগে ২০২০-২১ করবর্ষে ২৫ লাখ ৪০ হাজার করদাতা আয়কর রিটার্ন জমা দেয়। রিটার্ন জমা না দেয়া করদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলা হলেও শেষ পর্যন্ত কোনো একশন নেয়নি সংস্থাটি।

আয়কর আইন অনুযায়ী দু-একটি ব্যতিক্রম ছাড়া সব টিআইএনধারীর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। প্রতিবছরের ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হয়।

এর আগে করোনার কারণে ২০২০-২১ করবর্ষে প্রথম বারের মতো রিটার্ন দাখিলে এক মাস সময় বাড়িয়েছিল এনবিআর। আয়কর আইনে নির্ধারিত সময়ের পর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির নিয়ম নেই। তবে, গত বছরই করোনার কারণে রাষ্ট্রপতির বিশেষ অধ্যাদেশে এনবিআরকে এ ক্ষমতা দেয়া হয়। 

যারা রিটার্ন জমা দেন না, এমন ব্যক্তিদের আয়করের ভাষায় 'নন-ফাইলার' বলা । টিআইএন ও করযোগ্য আয় রয়েছে, অথচ রিটার্ন জমা দেন না, এমন ব্যক্তিদের খুঁজে বের করে অডিট করার ক্ষমতা রয়েছে এনবিআরের।

আয়কর অধ্যাদেশ অনুযায়ী, মোটা দাগে সব টিআইএনধারীর রিটার্ন জমা দেয়া বাধ্যতামূলক এবং নিয়মমাফিক রিটার্ন জমা না দিলে আর্থিক জরিমানার বিধান রয়েছে। করযোগ্য আয় থাকা সত্ত্বেও রিটার্ন জমা না দিলে আয়কর আইন অনুযায়ী জরিমানা, সরল সুদ ও বিলম্ব সুদ আরোপেরও বিধান রয়েছে।

Related Topics

টপ নিউজ

আয়কর / করদাতা / এনবিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • এনবিআরের কাছে বাড়তি রাজস্ব আদায়ের পরিকল্পনা জানতে চেয়েছে সরকার

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net