Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
তাইজুল যখন ‘ডাবল’ সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
28 November, 2021, 08:55 pm
Last modified: 28 November, 2021, 09:02 pm

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

তাইজুল যখন ‘ডাবল’ সাকিব

তৃতীয় দিনের খেলা শেষে তাইজুল জানালেন, তাকে সাকিবের ভূমিকা পালন করতে হয়েছে। এ ছাড়া বাংলাদেশের বাজে ব্যাটিং, নিজের বোলিং অ্যাকশন, বিরতিতে মনোযোগ ধরে রাখাসহ আরও কিছু বিষয় নিয়ে কথা বলেন বাঁহাতি এই স্পিনার। 
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
28 November, 2021, 08:55 pm
Last modified: 28 November, 2021, 09:02 pm

ঘরের মাঠে স্পিন আক্রমণে সব সময়ই শক্তিশালী বাংলাদেশ। সব ফরম্যাটেই বাংলাদেশের একাদশে থাকে স্পিনের আধিক্য। যেখানে নেতার ভূমিকায় থাকেন সাকিব আল হাসান। চোটের কারণে এবার পাকিস্তানের বিপক্ষে নেই সাকিব। টি-টোয়েন্টির পর চট্টগ্রাম টেস্টেও খেলছেন না বিশ্বের অন্যতম এই অলরাউন্ডার। অনেকেই সাকিবের অভাবের কথা বলেছিলেন, কিন্তু তাইজুল ইসলাম তার স্পিন ঘূর্ণিতে সব ভুলিয়ে দিয়েছেন। 

বিনা উইকেটে ১৪৫ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামা পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয় ২৮৬ রানে। এদিন ১৪১ রানে ১০ উইকেট হারায় সফরকারীরা। এর মধ্যে তাইজুলের উইকেটই ৭টি। তৃতীয় দিনের খেলা শেষে তাইজুল জানালেন, তাকে সাকিবের ভূমিকা পালন করতে হয়েছে। এ ছাড়া বাংলাদেশের বাজে ব্যাটিং, নিজের বোলিং অ্যাকশন, বিরতিতে মনোযোগ ধরে রাখাসহ আরও কিছু বিষয় নিয়ে কথা বলেন বাঁহাতি এই স্পিনার। 

প্রশ্ন: বোলিং দারুণ হয়েছে। এমন দিনে ব্যাটাসম্যানদের ব্যর্থতা কতটা হতাশার?

তাইজুল ইসলাম: ব্যাপারটা হতাশার মতো করে নিলে হবে না। হতাশ হচ্ছি না। ক্রিকেট খেলাটাই এমন। কেউ তো আর ইচ্ছে করে আউট হতে চায় না। প্রথম ইনিংসেও আমাদের ৪টা উইকেট দ্রুত পড়ে গিয়েছিল। তারপরও আমরা আল্লাহর রহমতে ঘুরে দাঁড়াই। দ্বিতীয় ইনিংসেও আমরা এমনটাই আশা করছি।

প্রশ্ন: আপনি বোলিং অ্যাকশন পরিবর্তন করেছিলেন। কিন্তু আবারও পুরনো অ্যাকশনে ফিরে এসেছেন। প্রক্রিয়াটা কেমন ছিল? 

তাইজুল: এটা সত্যি যে আমি আমার পুরনো অ্যাকশনেই সফল। আমি আসলে চেষ্টা করছিলাম ওটা করা যায় কিনা। কিন্তু অ্যাকশন যে চেঞ্জ করা যাবে না, করলে যে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হবে, এমনটা হয়নি। আমি অনেক বড় সাহায্য পেয়েছি সোহেল ভাইয়ের (স্পিন বোলিং কোচ) কাছ থেকে। আমি যখন পুরনো অ্যাকশনে ফিরতে চেয়েছি, সোহেল ভাইয়ের কারণে সেটা তাড়াতাড়ি হয়েছে। উনি আমার অ্যাকশন সম্পর্কে ভালো জানেন। তাই খুব একটা সমস্যা হয়নি।

প্রশ্ন: উপরের ব্যাটসম্যানদের দ্রুত আউট করলেও শেষের ব্যাটসম্যানরা ভোগায়। এখানে বাংলাদেশ সফল হচ্ছে না কেন? এটা কি মানসিক কোনো বাধা?

তাইজুল: এটা তেমন কিছু নয়। অনেক ম্যাচেই এমন হয়েছে। শেষের দিকে যেসব টেল এন্ডার থাকে, তারা রান করে ফেলে। এটা আসলে হতে পারে, অনেক সময় হয়। ওই সময় আসলে অন্যরকম হয়। ব্যাটসম্যানদের মতো টেল এন্ডাররা খেলে না। টেস্ট ক্রিকেটের ফিল্ডিং সেটআপ অন্যরকম থাকে। এই কারণেই আসলে এই জিনিসটা হয়। অনেক বড় দলেরও এমন হয়ে থাকে।

প্রশ্ন: আপনি শুধু টেস্ট খেলেন, মাঝে বড় বিরতি থাকে। মনোযোগ ধরে রাখেন কীভাবে?

তাইজুল: আমরা যখন খেলি, আমাদের প্রক্রিয়া একই থাকতে হয়। আমাদের যত ভালো প্রক্রিয়া থাকবে, ম্যাচে ঘুরে দাঁড়ানো ততোটা সহজ হবে। যখন জাতীয় লিগ খেলি, যেভাবে, যেখানেই খেলি না কেন, আমরা ওই প্রক্রিয়া ঠিক রাখার চেষ্টা করি। আমরা অনেক দিন পর পর টেস্ট খেলি, এটা সত্যি কথা। বিরতি থাকার কারণে হয়তো একটু সমস্যা হয়। বেশি টেস্ট খেলতে পারলে আমরা ভালো করতে পারতাম। 

প্রশ্ন: সাকিব আল হাসান না থাকলে দলে আপনার ভূমিকা কেমন থাকে?

তাইজুল: শুধু আজ না, অনেকগুলো ম্যাচেই সাকিব ভাই ছাড়া আমি খেলছি। সাকিব ভাই থাকলে আমার ভূমিকা এক রকম হয়, সাকিব ভাই না থাকলে আরেক রকম হয়। এটা হওয়াটা স্বাভাবিক। যেহেতু সাকিব ভাই নেই, তাই সাকিব ভাইয়ের ভূমিকা পালন করতে হয়েছে। আগে যেটা বললাম। রান চেকেরও একটা চাপ থাকে, উইকেট নেওয়ারও চাপ থাকে। উইকেটও নিতে হবে, রানও চেক দিতে হবে, এই ভূমিকাটা আমাকে পালন করতে হয়। 

Related Topics

টপ নিউজ

তাইজুল ইসলাম / সাকিব আল হাসান / বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২১

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net