Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
আফগান টিভি নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করল তালেবান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 November, 2021, 10:05 am
Last modified: 22 November, 2021, 03:48 pm

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • ধর্ষণের শিকার গলাকাটা শিশুটি হাঁটছে: এরপরেও কি রাষ্ট্র চুপ থাকবে?
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আফগান টিভি নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করল তালেবান

এছাড়া, নারী সাংবাদিক ও উপস্থাপিকাদেরও হিজাব পরে টেলিভিশন পর্দায় আসার নির্দেশ দেওয়া হয়েছে।
টিবিএস ডেস্ক
22 November, 2021, 10:05 am
Last modified: 22 November, 2021, 03:48 pm
ছবি: বিবিসি

আফগানিস্তানে তালেবান সরকারের নতুন জারি করা নিয়ম অনুযায়ী, দেশটির টেলিভিশন নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া, নারী সাংবাদিক ও উপস্থাপিকাদেরও হিজাব পরে টেলিভিশন পর্দায় আসার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কী ধরনের আব্রু বা হিজাব ব্যবহার করতে হবে, সে ব্যাপারে নির্দেশিকায় সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। 

সাংবাদিকরা বলছেন, নতুন নিয়মের অনেক কিছুই স্পষ্ট নয়; এখানে ব্যাখ্যার প্রয়োজন রয়েছে।

চলতি বছরের আগস্টের মাঝামাঝি সময়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয় তালেবান। এমন পরিস্থিতিতে অনেকেই আশঙ্কা করছেন, দেশটির নারীদের ওপর ধীরে ধীরে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করছে দলটি।

যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনীর সৈন্যরা আফগানিস্তান ছেড়ে যাওয়ার পরপরই আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে তালেবান; প্রায় সঙ্গে সঙ্গেই তারা মেয়েশিশু ও তরুণীদের স্কুল থেকে ফেরার পর বাড়িতেই থাকার নির্দেশ দেয়।

১৯৯০-এর দশকে তালেবান সরকার তাদের আগের শাসনামলে, নারীদের শিক্ষা গ্রহণ ও বাইরে কাজ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। আর এখন সর্বশেষ তারা আফগান টেলিভিশন চ্যানেলগুলোতে নতুন যে নির্দেশনা জারি করেছে, সেখানে মোট আটটি ব্যাপারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এর মধ্যে শরিয়া বা ইসলামিক আইন ও আফগান মূল্যবোধের বিরুদ্ধে যায় এমন চলচ্চিত্র নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। এছাড়া ভিডিও ফুটেজে পুরুষদের শরীরের অন্তরঙ্গ অংশগুলো প্রকাশ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ধর্মের অবমাননা করে বা আফগানদের জন্য আপত্তিকর বলে বিবেচিত হতে পারে, এমন কমেডি ও বিনোদনমূলক অনুষ্ঠানও নিষিদ্ধ করা হয়েছে নতুন নির্দেশনায়।

তালেবানের মতে, ভিনদেশী সাংস্কৃতিক মূল্যবোধ প্রচার করে এমন চলচ্চিত্র সম্প্রচার করা উচিৎ নয় দেশে। আফগানিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোয় বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশি নাটক দেখানো হয়, যেগুলোর প্রধান চরিত্রে থাকেন নারী। 

এদিকে, আফগানিস্তানে সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন 'হুজ্জাতুল্লাহ মুজাদ্দেদির' এক সদস্য বলেছেন, নতুন এই নিষেধাজ্ঞার ঘোষণা অপ্রত্যাশিত।

তিনি বিবিসিকে বলেন, কিছু নিয়ম বাস্তবসম্মত নয় এবং তা কার্যকর হলে সম্প্রচারকারীরা টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করতে বাধ্য হবেন।

এর আগে মেয়েশিশু ও তরুণীদের স্কুল থেকে সরাসরি বাড়িতে থাকার নির্দেশ দেয় তালেবান সরকার। এর মাধ্যমে আফগানিস্তান তার জনসংখ্যার অর্ধেককেই শিক্ষা অর্জনে বাধা দেওয়ার ক্ষেত্রে বিশ্বের একমাত্র দেশ হিসেবে আবির্ভূত হয়।

রাজধানী কাবুলের মেয়র ও নারী পৌরকর্মীদেরও তালেবান সরকার বাড়িতে থাকতে বলেছেন, যতক্ষণ না পর্যন্ত তাদের চাকরির স্থলে একজন পুরুষকে বসানো হচ্ছে। 

তবে এসব ক্ষেত্রে তালেবানের দাবি, নারী কর্মী ও মেয়ে শিক্ষার্থীদের ওপর তাদের এসব নিষেধাজ্ঞা 'অস্থায়ী'। তাদের জন্য কর্মক্ষেত্র ও শিক্ষার পরিবেশন পুরোপুরি 'নিরাপদ' করার জন্যই এ ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে। 

 

  • সূত্র: বিবিসি 
     

Related Topics

টপ নিউজ

তালেবান শাসন / আফগানিস্তান / নারী অধিকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • ধর্ষণের শিকার গলাকাটা শিশুটি হাঁটছে: এরপরেও কি রাষ্ট্র চুপ থাকবে?
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net