Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 27, 2026
একজন ডেঙ্গু রোগীর চিকিৎসার খরচ প্রায় ৩৪ হাজার টাকা: বিআইডিএস

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
18 November, 2021, 12:55 pm
Last modified: 18 November, 2021, 01:16 pm

Related News

  • বৈদেশিক সহায়তা কমায় ২,২০০ এনজিওর অর্থায়ন ঝুঁকিতে: বিআইডিএস
  • ঢাকার বাইরে ডেঙ্গুর প্রকোপ, রোগী সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল
  • ডেঙ্গু নিয়ন্ত্রণে ১২ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ শুরু করল ডিএসসিসি
  • মশা মারতে ঢাকায় বরাদ্দ বেড়েছে সর্বোচ্চ ৭০৭%, তবুও কমছে না ডেঙ্গু
  • ঢাকার বাইরে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, হাসপাতালে ভর্তি রোগীর ৭৮% বিভিন্ন জেলার

একজন ডেঙ্গু রোগীর চিকিৎসার খরচ প্রায় ৩৪ হাজার টাকা: বিআইডিএস

গত দুই বছরে ডেঙ্গু রোগীদের চিকিৎসার ব্যয় কমেনি, বরং ৫ থেকে ১০ শতাংশ বেড়েছে। একজন ডেঙ্গু রোগীর পেছনে সরকারী হাসপাতালে খরচ হয়েছে গড়ে ২২ হাজার ৩৭৯ টাকা এবং বেসরকারী হাসপাতালে খরচ হয়েছে গড়ে ৪৭ হাজার ২৩০ টাকা।
টিবিএস ডেস্ক
18 November, 2021, 12:55 pm
Last modified: 18 November, 2021, 01:16 pm
ছবি- সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত একজন রোগীর চিকিৎসায় প্রায় ৩৪ হাজার টাকা ব্যয় হয় বলে উঠে এসেছে নতুন এক গবেষণায়।

বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)-এর গবেষণা মতে, দেশের দরিদ্রতম পরিবারগুলোর তাদের মোট আয়ের ৩৯ শতাংশ পর্যন্ত ডেঙ্গু চিকিৎসায় খরচ করে।

বৃহস্পতিবার বিআইডিএস সম্মেলন কক্ষে আয়োজিত "ঢাকায় ডেঙ্গু মহামারি ও অর্থনৈতিক বোঝা" শীর্ষক এক সেমিনারে এ গবেষনাপত্রটি উপস্থাপন করা হয়।

এই সেমিনারের সভাপতিত্ব ও সঞ্চালনায় ছিলেন বিআইডিএস মহাপরিচালক ড. বিনায়ক সেন। অনুষ্ঠানে গবেষণার মূল বিষয়গুলো উপস্থাপন করেন বিআইডিএস এর রিসার্চ ফেলো ড. আবদুর রাজ্জাক সরকার।

তিনি বলেন, "গত দুই বছরে ডেঙ্গু রোগীদের চিকিৎসার ব্যয় কমেনি, বরং ৫ থেকে ১০ শতাংশ বেড়েছে। বর্তমানে যেসব ডেঙ্গু রোগী চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালে যাচ্ছেন, তাদের খরচও বেড়েছে।"

"আমাদের গবেষণায় দেখা গেছে, সরকারি হাসপাতালে একজন ডেঙ্গু রোগীর গড় খরচ ছিল ২২ হাজার ৩৭৯ টাকা। এছাড়া, একটি বেসরকারি হাসপাতালে ৪৭ হাজার ২৩০ টাকা," যোগ করেন তিনি।

এই গবেষণার মূল লক্ষ্য হলো, ২০১৯ সালে ঢাকায় ডেঙ্গু মহামারি ও অর্থনৈতিক বোঝা একটি সামাজিক দৃষ্টিকোণ থেকে অনুমান করা। এই গবেষণার জন্য একটি ক্রস-বিভাগীয় স্টাডির নকশা গৃহীত হয়। এক্ষেত্রে তিনটি ভিন্ন জরিপের ফলাফল পর্যবেক্ষণ করা হয়। জরিপগুলো হলো, ঢাকা শহরে ডেঙ্গু মহামারি সংক্রান্ত বোঝা পর্যালোচনার জন্য একটি সম্প্রদায়-ভিত্তিক পারিবারিক জরিপ, পারিবারিক পর্যায়ে ডেঙ্গুর অর্থনৈতিক বোঝা অনুমান করার জন্য হাসপাতাল-ভিত্তিক ডেঙ্গু রোগীদের জরিপ, এবং একটি হাসপাতাল ডেঙ্গু রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় মোট খরচ।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এর মোট এক হাজার ১৭৬ টি পরিবারের উপর জরিপ চালানো হয়। ২০১৯ সালে এই এলাকার মানুষের মধ্যে ডেঙ্গুর বিস্তার ছিল প্রায় ১ দশমিক ৮৭ শতাংশ। তবে, উত্তর সিটি কর্পোরেশন (১ দশমিক ৩৭ শতাংশ) থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনের (২ দশমিক ২৭ শতাংশ) হার ছিল বেশি।

এছাড়া, ডেঙ্গুর বিস্তার সবচেয়ে বেশি ছিল ১৯ থেকে ৫০ বছর বয়সীদের মধ্যে (২ দশমিক ১ শতাংশ)। নারীদের মধ্যে এই হার ২ দশমিক ১৯ শতাংশ এবং ছোট পরিবারে এই হার ছিল ৪ দশমিক ৭ শতাংশ। তবে, সন্ধ্যায় এবং সকালে নিয়মিত পার্ক পরিদর্শন বা হাঁটতে যাওয়া ব্যক্তিদের মধ্যে ডেঙ্গুর প্রকোপ ছিল বেশি (৩ দশমিক ৩৮ শতাংশ)।

এ গবেষণার জন্য হাসপাতালে ভর্তি ৩০২ ডেঙ্গু রোগীকে তালিকাভুক্ত করা হয়। তিনি বলেন, "২০১৯ সালে দেশে ডেঙ্গুর এক ভয়াবহ অধ্যায় পার করে। ডেঙ্গুতে মানুষ কেমন আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে এরই একটা রুপরেখা তুলে ধরতে আমরা ২০২০ সালের ১৫ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত তথ্য সংগ্রহ করি যেখানে ২০১৯ সালে আক্রান্ত ডেঙ্গু রোগীদের পরিবারগুলোকে সিলেক্ট করা হয়। আমাদের গবেষণায় উঠে আসে একজন ডেঙ্গু রোগীর পেছনে সরকারী হাসপাতালে খরচ হয়েছে গড়ে ২২ হাজার ৩৭৯ টাকা এবং বেসরকারী হাসপাতালে খরচ হয়েছে গড়ে ৪৭ হাজার ২৩০ টাকা।"

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ডেঙ্গু সংক্রমণের বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলা করার জন্য ঢাকার দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের জন্য 'স্বাস্থ্য সুরক্ষা কর্মসুচি'সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করা যেতে পারে।

বিনায়ক সেন বলেন, "বাংলাদেশে হাসপাতালগুলোতে সেবার মান নিশ্চিতের ক্ষেত্রে সকল হাসপাতালে সরকার নির্ধারিত একটি মূল্য বেধে দিলে মানুষ বাড়তি হয়রানি থেকে বাঁচবে। সবথেকে জরুরি হচ্ছে বেড ফি কমানো।"

তিনি আরও বলেন, আরবান হেলথের বড় সমস্যা হচ্ছে এর নিয়ন্ত্রণ মিনিস্টারের কাছে নেই। সিটির মধ্যের বিষয়গুলো সিটি করের্পারেশন নিয়ন্ত্রণ করে ফলে এক্ষেত্রে সমন্বয়হীনতা দেখা যায়।

চলতি বছরে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ২৬ হাজার:

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৯৮ জনের। এছাড়া, গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০৩ জন। এদের মধ্যে ঢাকায় ৮৪ জন এবং ঢাকার বাহিরে ১৯ জন।

চলতি মাসের ১৭ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৪৫ জন রোগী। পাশাপাশি, এ মাসে মৃত্যু হয়েছে ৭ জন ডেঙ্গু রোগীর।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া তথ্য অনুসারে, এ বছর আক্রান্ত মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার জনে। চিকিৎসা শেষে এবছর হাসপাতালের ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন ২৫ হাজার ৩৫৩ জন।

বর্তমানে ঢাকার ৪৬ টি হাসপাতালের তথ্য অনুযায়ী এ হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন ৪৩৫ জন এবং রাজধানীর বাহিরের জেলাগুলোতে চিকিৎসা নিচ্ছেন ১১৪ জন ডেঙ্গু রোগী।

২০১৯ সালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এর আগের সব বছরের রেকর্ড ছাড়িয়ে যায়। সরকারি হিসাবে এবছর ১৫৬ জনের মৃত্যু হয়। আক্রান্তের সংখ্যা ছিল লক্ষাধিক।

Related Topics

টপ নিউজ

ডেঙ্গু সংক্রমণ / ডেঙ্গু নিয়ন্ত্রণ / বিআইডিএস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
    পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি
  • খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
    খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
  • ফাইল ছবি: সংগৃহীত
    জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি
  • ছবি:  টিবিএস
    অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ
  • আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

Related News

  • বৈদেশিক সহায়তা কমায় ২,২০০ এনজিওর অর্থায়ন ঝুঁকিতে: বিআইডিএস
  • ঢাকার বাইরে ডেঙ্গুর প্রকোপ, রোগী সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল
  • ডেঙ্গু নিয়ন্ত্রণে ১২ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ শুরু করল ডিএসসিসি
  • মশা মারতে ঢাকায় বরাদ্দ বেড়েছে সর্বোচ্চ ৭০৭%, তবুও কমছে না ডেঙ্গু
  • ঢাকার বাইরে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, হাসপাতালে ভর্তি রোগীর ৭৮% বিভিন্ন জেলার

Most Read

1
আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি

2
খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
অর্থনীতি

খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি

4
ছবি:  টিবিএস
অর্থনীতি

অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ

5
আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net