Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
গরুর জন্য অ্যাম্বুলেন্স সেবা আনছে উত্তরপ্রদেশ

অফবিট

টিবিএস ডেস্ক
15 November, 2021, 10:40 am
Last modified: 15 November, 2021, 11:34 am

Related News

  • ব্যতিক্রমী গবেষণার স্বীকৃতি দিতে ফিরল ইগ নোবেল পুরস্কার
  • কাঁচা চামড়ার সংগ্রহ এবছর ১০-১৫ শতাংশ কম হবে, বলছেন ট্যানারি মালিকরা
  • উপহারের গরু গ্রহণ করেননি খালেদা জিয়া, কৃতজ্ঞতা জানিয়ে সোহাগকে বাড়ি ফেরার অনুরোধ
  • টাকার অভাবে দুর্নীতিবাজরা বড় গরু কিনতে পারছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • লক্ষ্মীপুর: জোয়ারে ভেসে গেছে শতাধিক গবাদি পশু, মেঘনায় ভাসছে পশুর মৃতদেহ

গরুর জন্য অ্যাম্বুলেন্স সেবা আনছে উত্তরপ্রদেশ

গবাদিপশুর জন্য এটাই ভারতের প্রথম অ্যাম্বুলেন্স সেবা। অ্যাম্বুলেন্সের অনুরোধ আসা মাত্র একজন পশুচিকিৎসক তার দুই সহকারীকে নিয়ে ১৫-২০ মিনিটের মধ্যে সংশ্লিষ্ট স্থানে পৌঁছে যাবেন।
টিবিএস ডেস্ক
15 November, 2021, 10:40 am
Last modified: 15 November, 2021, 11:34 am
প্রতীকি ছবি

গুরুতর রোগে আক্রান্ত গরুর জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করতে যাচ্ছে ভারতের উত্তরপ্রদেশ। রোববার রাজ্যের দুগ্ধজাত পণ্য উন্নয়ন, পশুপালন ও মৎস্যমন্ত্রী লক্ষ্মী নারায়ণ চৌধুরী এ কথা জানিয়েছেন।

মন্ত্রী জানিয়েছেন, এই অভিনব প্রকল্পের জন্য ৫১৫টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে; গরুর জন্য এটাই ভারতের প্রথম অ্যাম্বুলেন্স সেবা।  

গণমাধ্যমকে মন্ত্রী বলেন, "যেভাবে জরুরী সেবা নাম্বার ১১২-তে ফোন দিলে দ্রুততম সময়ে পরিষেবা পাওয়া যায়, তেমনিভাবে নতুন এই সার্ভিসও অসুস্থ গবাদিপশুর জন্য দ্রুত চিকিৎসাপ্রাপ্তি নিশ্চিত করবে।"

অ্যাম্বুলেন্স সার্ভিসের অনুরোধ আসা মাত্র একজন পশুচিকিৎসক তার দুই সহকারীকে নিয়ে ১৫-২০ মিনিটের মধ্যে সংশ্লিষ্ট স্থানে পৌঁছে যাবেন।

ডিসেম্বরের মধ্যেই প্রকল্পটি শুরুর পরিকল্পনা রয়েছে তাদের। শুরুতে লক্ষ্ণৌতে একটি কল সেন্টার স্থাপন করা হবে যেন গ্রাহকেরা পরিষেবাটি সম্পর্কে তাদের যে কোন অভিযোগ জানাতে পারেন।

এর পাশাপাশি বিনামূল্যে উচ্চ মানের বীর্য সরবরাহ এবং ভ্রূণ প্রতিস্থাপন প্রযুক্তি রাজ্যের গবাদিপশুর প্রজনন বৃদ্ধি কর্মসূচিকে ত্বরান্বিত করবে। 

ভ্রূণ প্রতিস্থাপন প্রযুক্তির মাধ্যমে বন্ধ্যা গবাদিপশুকেও উচ্চ দুধ উৎপাদনকারী প্রাণিতে রূপান্তরিত করা যাবে, যা রাজ্যে নতুন বিপ্লবের সূচনা করবে বলে জানান মন্ত্রী। 

মথুরা সহ রাজ্যের আটটি জেলায় পাইলট প্রকল্প হিসাবে আপাতত প্রকল্পটির কার্যক্রম শুরু  হবে। 

এর আগে উত্তরপ্রদেশের ইতিহাসে প্রথমবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার বেওয়ারিশ গবাদিপশুর তদারকির জন্য গোশালাগুলোকে তহবিল দেন। রাজ্যের পূর্ববর্তী কোনো সরকার প্রশাসন এমন পদক্ষেপ নেয়নি বলে জানান মন্ত্রী লক্ষ্মী নারায়ণ।  

  • সূত্র- এনডিটিভি 

Related Topics

টপ নিউজ

গরু / গবাদি পশু / গরুর জন্য অ্যাম্বুলেন্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
    জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Related News

  • ব্যতিক্রমী গবেষণার স্বীকৃতি দিতে ফিরল ইগ নোবেল পুরস্কার
  • কাঁচা চামড়ার সংগ্রহ এবছর ১০-১৫ শতাংশ কম হবে, বলছেন ট্যানারি মালিকরা
  • উপহারের গরু গ্রহণ করেননি খালেদা জিয়া, কৃতজ্ঞতা জানিয়ে সোহাগকে বাড়ি ফেরার অনুরোধ
  • টাকার অভাবে দুর্নীতিবাজরা বড় গরু কিনতে পারছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • লক্ষ্মীপুর: জোয়ারে ভেসে গেছে শতাধিক গবাদি পশু, মেঘনায় ভাসছে পশুর মৃতদেহ

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ

4
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

5
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

6
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net