Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
কাতার বিশ্বকাপে ফ্রান্স-বেলজিয়াম, এমবাপ্পের রেকর্ড

খেলা

টিবিএস রিপোর্ট
14 November, 2021, 01:30 pm
Last modified: 14 November, 2021, 04:44 pm

Related News

  • ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • ফ্রান্স দলে ‘কোনো ফরাসি খেলোয়াড় নেই’ মন্তব্যে তোপের মুখে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী, ‘বর্ণবাদের’ অভিযোগ
  • বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের অনুমতি পেল বেলজিয়াম
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • বিশ্বের প্রথম দেশ হিসেবে যৌনকর্মীদের মাতৃত্বকালীন ছুটি ও পেনশন দেওয়ার আইন করল বেলজিয়াম

কাতার বিশ্বকাপে ফ্রান্স-বেলজিয়াম, এমবাপ্পের রেকর্ড

কাজাখস্তানের জালে গুনে গুনে ৮ গোল দিয়েছে ফ্রান্স, যার মধ্যে স্বয়ং এমবাপ্পের গোলই ছিল ৪টি।
টিবিএস রিপোর্ট
14 November, 2021, 01:30 pm
Last modified: 14 November, 2021, 04:44 pm
ছবি: এএফপি

গোল উৎসব করে কাতার বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। এদিকে এস্তোনিয়ার বিপক্ষে জয় পেয়ে ইউরোপ অঞ্চল থেকে তাদের সহযাত্রী হয়েছে আরেক ফেভারিট বেলজিয়াম। 

ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে কাজাখস্তানকে নিয়ে যেন ছেলেখেলাই করেছে ফ্রান্স। এমবাপ্পে-গ্রিজমানদের কাছে অসহায় পরাজয় বরণ করতে হয়েছে দলটিকে। কাজাখস্তানের জালে গুনে গুনে ৮ গোল দিয়েছে ফ্রান্স, যার মধ্যে স্বয়ং এমবাপ্পের গোলই ছিল ৪টি। এর ফলে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ডি গ্রুপের শীর্ষে উঠে এসেছে ফ্রান্স। মঙ্গলবার গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা ফিনল্যান্ডের মুখোমুখি হবে তারা।

এমবাপ্পের ঝলক দেখানোর রাতে ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমাও করেছেন দুটি গোল; আন্তোনি গ্রিজমান এবং আদ্রিয়েন র্যা৫বিয়টও একটি করে গোল দিয়েছেন কাজাখস্তানের জালে।  

এদিকে কাজাখস্তানের বিপক্ষে গোল করার মাধ্যমে ৬৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন এমবাপ্পে। ১৯৫৮ সালের পর প্রথম ফরাসি খেলোয়াড় হিসেবে এক ম্যাচে চার গোল করার অভাবনীয় রেকর্ড গড়েছেন ২২ বছর বয়সী এই সুপারস্টার। এর আগে পশ্চিম জার্মানির বিপক্ষে এই রেকর্ডটি ছিল জাস্ত ফঁতেইনের দখলে।     

ম্যাচের ষষ্ঠ মিনিটেই থিও হার্নান্দেজের অ্যাসিস্টে দুর্দান্ত এক শটে নিজের প্রথম গোলটি করেন পিএসজি তারকা। এরপর ১২ মিনিটে কাজাখস্তানের ডিফেন্ডারকে কাটিয়ে সহজেই দ্বিতীয় গোলটি করে ফেলেন। ৩২ মিনিটে তৃতীয় গোলটি করার মাধ্যমে প্রথমার্ধের মধ্যেই হ্যাটট্রিক সম্পন্ন করেন এমবাপ্পে। তার চতুর্থ গোলটি আসে ম্যাচের ৮৭ মিনিটে। যদিও এর আগেই রিয়াল মাদ্রিদ তারকা বেনজেমার দুটি গোল দেওয়া হয়ে যায়। এছাড়া ম্যাচের ৭৫ মিনিটে রাবিয়ট এবং ৮৪ মিনিটে গোল করেন গ্রিজমান।      

এদিকে এক ম্যাচ বাকি থাকতেই কাতার বিশ্বকাপে পা রেখেছে বেলজিয়াম। ঘরের মাঠে এস্তোনিয়াকে ৩-১ গোলে হারিয়ে অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে তারা। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ই গ্রুপের শীর্ষে অবস্থান করছে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা।   

খেলার ১১ মিনিটে ক্রিস্টিয়ান বেনটেকের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়ানিক কারাসকো। যদিও ৭০ মিনিটে এরিক সরগা এক গোল করে এস্তোনিয়াকে আশা জাগায়, কিন্তু মিনিট চারেক পর থরগান হ্যাজার্ডের গোলে ব্যবধান বাড়িয়ে নেয় বেলজিয়াম। 

Related Topics

টপ নিউজ

কাতার বিশ্বকাপ / বিশ্বকাপ বাছাই / ফ্রান্স ফুটবল দল / বেলজিয়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • ফ্রান্স দলে ‘কোনো ফরাসি খেলোয়াড় নেই’ মন্তব্যে তোপের মুখে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী, ‘বর্ণবাদের’ অভিযোগ
  • বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের অনুমতি পেল বেলজিয়াম
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • বিশ্বের প্রথম দেশ হিসেবে যৌনকর্মীদের মাতৃত্বকালীন ছুটি ও পেনশন দেওয়ার আইন করল বেলজিয়াম

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net