Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
ব্রিটনির ‘সেরা দিন’ 

বিনোদন

টিবিএস ডেস্ক
13 November, 2021, 11:05 am
Last modified: 13 November, 2021, 11:47 am

Related News

  • ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
  • বর্ষসেরা ব্রিটিশ বইয়ের পুরস্কারের জন্য মনোনয়ন পেল প্রিন্স হ্যারি ও ব্রিটনি স্পিয়ার্সের স্মৃতিকথা
  • ব্রিটনি স্পিয়ার্স: আমি আর কখনোই মিউজিক ইন্ডাস্ট্রিতে ফিরব না
  • বিচ্ছেদের পর প্রিয় কুকুরদের হাতছাড়া করতে চান না ব্রিটনি; বাগদানের আংটি ফেরতের প্রস্তাব!
  • বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ব্রিটনি স্পিয়ার্স: 'এটা কারও মাথা ঘামানোর বিষয় না'

ব্রিটনির ‘সেরা দিন’ 

অবসান ঘটেছে ১৩ বছরের দীর্ঘ কনজারভেটরশিপের; ফলে আবারও আইনিভাবে ব্যক্তিগত জীবন এবং নিজের অর্থের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছেন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স।
টিবিএস ডেস্ক
13 November, 2021, 11:05 am
Last modified: 13 November, 2021, 11:47 am

অবসান ঘটেছে ১৩ বছরের দীর্ঘ কনজারভেটরশিপের। হ্যাঁ, আবারও আইনিভাবে ব্যক্তিগত জীবন এবং নিজের অর্থের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছেন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স।

শুক্রবার লস অ্যাঞ্জেলসের সুপিরিয়র কোর্টের বিচারক ব্রেন্ডা পেনি আধা ঘণ্টার এক শুনানি শেষে ব্রিটনির ব্যক্তিগত স্বাধীনতা এবং সম্পদের ওপর থেকে কনজারভেটরশিপ পুরোপুরি তুলে নেওয়ার পক্ষে রায় দেন।   

২০০৮ সালে এই পপ সংগীতশিল্পীর মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনায় বাবা জেমি স্পিয়ার্স মেয়ের অভিভাবক হিসেবে নিযুক্ত হন। গত ১৩টি বছর জেমিই মেয়ে ব্রিটনির জীবন এবং ৬০ মিলিয়ন ডলার সম্পদের নিয়ন্ত্রণ করে আসছিলেন।

কিন্তু ক্রমশ তার বিরুদ্ধে সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠতে থাকে। ফলে, বাবার বিরুদ্ধে আইনি লড়াইয়ের পথ বেছে নেন গায়িকা ব্রিটনি স্পিয়ার্স।

তবে ২০১৯ সালে স্বাস্থ্যগত কারণে মেয়ের ব্যক্তিগত কনজারভেটরের পদ থেকে সরে দাঁড়ান জেমি। সেই পদে সাময়িকভাবে নিয়োগ পান কেয়ার প্রফেশনাল জোডি মন্টগোমেরি।

পরবর্তীতে গায়িকার কনজারভেটরশিপ পুরোপুরি বন্ধ করতে হবে কিনা তা নির্ধারণের জন্য আরেকটি শুনানির আবেদন করেন তার আইনজীবীরা। 

মানসিক স্বাস্থ্যের সঙ্গে ব্রিটনি স্পিয়ার্সের সংগ্রাম এবং বাবার সঙ্গে আইনি লড়াই, সাধারণ মানুষকে ব্যাপকভাবে আকৃষ্ট করে। গত ফেব্রুয়ারি মাসে নিউইয়র্ক টাইমস কর্তৃক প্রকাশিত "ফ্রের্মিং ব্রিটনি স্পিয়ার্স" নামে একটি ডকুমেন্টারি প্রকাশের পর আন্দোলন এবং আইনি মামলা, দুটিই আলোচনার শীর্ষে পৌঁছায়।

ব্রিটনির ভক্তদের নিকট হতে কয়েক মাসের চাপের পর, গত ১২ই আগস্ট জেমি স্পিয়ার্স মেয়ের বিষয়সম্পত্তির রক্ষকের (কনজারভেটর) পদ থেকে অব্যাহতি গ্রহণের সিদ্ধান্ত নেন।

শুক্রবারের শুনানিতে ব্রিটনি নিজে উপস্থিত হতে পারেননি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে উচ্ছ্বসিত ব্রিটনি লেখেন, "আমি আমার ভক্তদের পাগলের মতো ভালবাসি। আমার মনে হয় বাকি দিনটা আমি আনন্দে কাঁদতে কাঁদতে কাটাবো। এটি আমার জীবনের সেরা দিন"।  

শুনানি শেষে আদালতের বাইরে কয়েক ডজন ভক্ত কনফেত্তি উড়িয়ে উল্লাসে ফেটে পড়েন; তারা ব্রিটনির 'স্ট্রংগার' গানের সাথে আদালত প্রাঙ্গণেই আনন্দ উদযাপন করতে থাকেন।  

Related Topics

টপ নিউজ

ব্রিটনি স্পিয়ার্স / ব্রিটনি স্পিয়ার্সের বাবা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
  • বর্ষসেরা ব্রিটিশ বইয়ের পুরস্কারের জন্য মনোনয়ন পেল প্রিন্স হ্যারি ও ব্রিটনি স্পিয়ার্সের স্মৃতিকথা
  • ব্রিটনি স্পিয়ার্স: আমি আর কখনোই মিউজিক ইন্ডাস্ট্রিতে ফিরব না
  • বিচ্ছেদের পর প্রিয় কুকুরদের হাতছাড়া করতে চান না ব্রিটনি; বাগদানের আংটি ফেরতের প্রস্তাব!
  • বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ব্রিটনি স্পিয়ার্স: 'এটা কারও মাথা ঘামানোর বিষয় না'

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net