Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
এক গিগাওয়াটের সৌর প্রকল্প নিয়ে সৌদির সঙ্গে আলোচনায় বাংলাদেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 November, 2021, 02:20 pm
Last modified: 05 November, 2021, 02:36 pm

Related News

  • এশীয় বাজারের জন্য জুন মাসের তেলের দাম কমাতে পারে সৌদি আরব
  • ইরান যুদ্ধের মধ্যেই গোপন আরেক যুদ্ধে জড়িয়ে পড়ছে সৌদি আরব-ইরাক
  • সৌদি থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে চীনা জাহাজ ‘এমটি নিনেমিয়া’
  • ৩১ লাখ আসন ও ১২ হাজার ফ্লাইট: হাজিদের জন্য সৌদি আরবের বিশাল পরিবহন পরিকল্পনা
  • সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ ‘প্রকৃতি ধ্বংসের চেষ্টা’, বলছে পরিবেশবাদী সংগঠন

এক গিগাওয়াটের সৌর প্রকল্প নিয়ে সৌদির সঙ্গে আলোচনায় বাংলাদেশ

সালমান এফ রহমান জানান, এই মুহূর্তে বাংলাদেশের ২ দশমিক ৪ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে। কিন্তু দেশের অর্থনীতিকে বিস্তৃত করতে এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চাইলে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়াতে হবে।
টিবিএস রিপোর্ট
05 November, 2021, 02:20 pm
Last modified: 05 November, 2021, 02:36 pm
প্রতীকী ছবি/পিক্সাবে

দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোকে এক গিগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার জন্য সৌদি আরবের এনার্জি কোম্পানি এসিডব্লিউএ পাওয়ারের সাথে আলোচনায় বসেছে বাংলাদেশ।  নবায়নযোগ্য শক্তির ওপর নির্ভরশীলতা বাড়াতে একটি বৃহৎ সৌর প্রকল্প নির্মাণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।           
আরব নিউজকে সালমান এফ রহমান বলেন, সম্ভাব্য গ্রিন হাইড্রোজেন প্রকল্পের ব্যাপারে এসিডব্লিউএ পাওয়ারের সাথে আলোচনা করছে বাংলাদেশ, যেখানে সৌদি সার্বভৌম ওয়েলথ ফান্ড পিআইএফের  ৪৪ শতাংশ শেয়ার থাকবে।  
"আমরা এসিডব্লিউএ পাওয়ারের সাথে আলোচনা করছি। প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশে এসেছিলেন এবং তারা আমাদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের সাথে কথা বলেছেন। তারা এক গিগাওয়াটের বৃহৎ সৌর প্রকল্পের জন্য আলাপ-আলোচনা করছেন। আমরা আশা করছি, খুব শিগগির এই আলোচনা সম্পন্ন করতে পারবো এবং তারা দ্রুত একটি চুক্তিতে আসতে পারবেন", বলেন সালমান এফ রহমান।
   
তিনি জানান, এই মুহূর্তে বাংলাদেশের ২ দশমিক ৪ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে। কিন্তু দেশের অর্থনীতিকে বিস্তৃত করতে এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চাইলে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়াতে হবে। 
তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করার জন্য একটি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করছে বাংলাদেশ। সেই সূত্র ধরেই হাইড্রোজেন প্রকল্পের বিষয়টি আসে। একই টার্মিনাল দিয়ে গ্রিন অ্যামোনিয়াও আমদানি করা যাবে, যা পরে গ্রিন হাইড্রোজেনে রূপান্তর করা সম্ভব হবে। 
সালমান এফ রফমান বলেন, "আমরা জাপান সরকারের সাথে গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা করছি। সেখানে একটি এলএনজি ও এলপিজি টার্মিনাল করা হবে। যেহেতু এই আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে আছে, তাই আমরা মনে করি সেখানে একটি অ্যামোনিয়া টার্মিনালও রাখা উচিত।"   
"আমরা এসিডব্লিউএ পাওয়ারের সাথে গ্রিন হাইড্রোজেনের ব্যাপারেও কথা বলছি, কিন্তু এটি একটি দীর্ঘমেয়াদি প্রকল্প। কারণ সেই প্রযুক্তি এখনো ততটা নিখুঁত নয় এবং খরচও অনেক বেশি", যোগ করেন তিনি।      
সৌদি আরবের প্রথম তিনটি গ্রিন হাইড্রোজেন প্রকল্পের অংশীদারদের মধ্যে এসিডব্লিউএ পাওয়ার একটি। ২০২৬ সালের মধ্যে প্রথমবারের মতো গ্রিন অ্যামোনিয়া রপ্তানি করার লক্ষ্যে দীর্ঘমেয়াদি ক্রেতার সন্ধান করছে তারা। 

Related Topics

টপ নিউজ

সৌর বিদ্যুৎ / সৌদি আরব / প্রকল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • এশীয় বাজারের জন্য জুন মাসের তেলের দাম কমাতে পারে সৌদি আরব
  • ইরান যুদ্ধের মধ্যেই গোপন আরেক যুদ্ধে জড়িয়ে পড়ছে সৌদি আরব-ইরাক
  • সৌদি থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে চীনা জাহাজ ‘এমটি নিনেমিয়া’
  • ৩১ লাখ আসন ও ১২ হাজার ফ্লাইট: হাজিদের জন্য সৌদি আরবের বিশাল পরিবহন পরিকল্পনা
  • সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ ‘প্রকৃতি ধ্বংসের চেষ্টা’, বলছে পরিবেশবাদী সংগঠন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net