Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
জলবায়ু তহবিলে ‘নাটকীয়’ গতি চায় জাতিসংঘ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 November, 2021, 10:20 pm
Last modified: 05 November, 2021, 07:57 am

Related News

  • ‘শত্রুভাবাপন্ন নয়’ এমন জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে: জাতিসংঘকে ইরান
  • ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয়: তুরস্কে অতিরিক্ত সেচ ও খরায় বাড়ছে বিশাল গর্ত, উদ্বিগ্ন কৃষকেরা
  • হরমুজ প্রণালী পুনরায় চালু করতে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ: গুতেরেস
  • মার্কিন হামলায় ‘সহযোগিতা’, জাতিসংঘকে লেখা চিঠিতে আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
  • ইরান যুদ্ধ শুরুর পর প্রথম খসড়া প্রস্তাবের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট আজ

জলবায়ু তহবিলে ‘নাটকীয়’ গতি চায় জাতিসংঘ

চলতি শতকেই জোর গতি পাবে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা বা ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ। এই মুহূর্তে কার্বন নিঃসরণ কমালেও এই পরিণতি এড়ানোর উপায় নেই। 
টিবিএস ডেস্ক
04 November, 2021, 10:20 pm
Last modified: 05 November, 2021, 07:57 am
প্রবল বর্ষণে কেনিয়ার এনজোইয়া নদীর পানি ছাপিয়ে প্লাবিত করেছে উপকূল ভূমি, তবে পানির স্রোতকে বাঁধা দিচ্ছে একটি উপকূলীয় বেরিবাঁধ। ছবি: থমাস মুকোয়া/ রয়টার্স

উন্নত দেশগুলি বর্তমানে যেভাবে তহবিল ছাড় করছে, জলবায়ু পরিবর্তনের মারাত্মক পরিণতি মোকাবিলায় অভিযোজন সক্ষমতা তৈরিতে স্বল্প আয়ের দেশগুলিকে তার চেয়েও ৫-১০ গুণ বেশি অর্থ খরচ করতে হবে। দিনে দিনে চাহিদার সাথে তহবিল ঘাটতির এই পরিমাণ বেড়েই চলেছে।

আজ বৃহস্পতিবার জাতিসংঘের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়। প্রকৃত সহায়তার জন্য সেখানে নাটকীয় হারে আর্থিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়েছে বিশ্ব সংস্থাটি।  

জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) প্রকাশিত 'গ্যাদারিং স্ট্রোম' নামক প্রতিবেদনটি স্কটল্যান্ডের গ্লাসগোতে কপ-২৬ জলবায়ু সম্মেলন চলাকালেই প্রকাশিত হলো। বিরূপ জলবায়ুর সাংঘাতিক পরিণতি; সেগুলোর সঙ্গে মানিয়ে চলার প্রচেষ্টাকে ছাড়িয়ে যাচ্ছে বলে সতর্ক করেছেন প্রতিবেদনটির গবেষকরা। 

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের চরম প্রতিকূল পরিস্থিতি মোকাবিলাকে সামনে রেখে প্রস্তুতি নেওয়ার দিকেও মনোনিবেশের পরামর্শ দিয়েছে জাতিসংঘ। চলতি শতকেই জোর গতি পাবে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা বা ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ। এই মুহূর্তে কার্বন নিঃসরণ কমালেও এই পরিণতি এড়ানোর উপায় নেই। 

ফলে নিঃসরণ কমানোর সাথে সাথে জলবায়ু অভিযোজন বা সহনশীলতা তৈরির দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। 

প্রতিবেদনের মুখবন্ধে ইউএনইপি'র নির্বাহী পরিচালক ইঙ্গার অ্যান্ডারসন বলেন, "গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে আমরা জোর প্রচেষ্টার আশা করেছি। কিন্তু, এসব উদ্যোগ গতিশীল হচ্ছে না। তাই আমাদের অভিযোজন তৈরির দিকেই নাটকীয় মাত্রায় জোর দিতে হবে।" 

অভিযোজনমূলক প্রকল্পের মধ্যে রয়েছে- ভয়াবহ বন্যার হাত থেকে রক্ষায় নদীতীরে বাঁধ নির্মাণ, প্রবাল প্রাচীর রক্ষা, শ্বাসমূলীয় বাদাবন সৃষ্টির মতো উদ্যোগগুলি। যা ঘূর্ণিঝড়ের প্রচণ্ড স্রোতে বাধা দিয়ে এর ক্ষয়ক্ষতি কমানোর সহায়ক হবে। 

বাংলাদেশের মতো উপকুলীয় বদ্বীপ অঞ্চলে এ ধরনের প্রকল্পে অর্থায়ন জলবায়ু অভিযোজন তৈরিতে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। 
 
Related Topics

টপ নিউজ

জাতিসংঘ / জলবায়ু পরিবর্তন / অর্থায়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • ‘শত্রুভাবাপন্ন নয়’ এমন জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে: জাতিসংঘকে ইরান
  • ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয়: তুরস্কে অতিরিক্ত সেচ ও খরায় বাড়ছে বিশাল গর্ত, উদ্বিগ্ন কৃষকেরা
  • হরমুজ প্রণালী পুনরায় চালু করতে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ: গুতেরেস
  • মার্কিন হামলায় ‘সহযোগিতা’, জাতিসংঘকে লেখা চিঠিতে আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
  • ইরান যুদ্ধ শুরুর পর প্রথম খসড়া প্রস্তাবের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট আজ

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net