Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাকিব-নবী সমানে সমান

খেলা

টিবিএস রিপোর্ট
03 November, 2021, 03:25 pm
Last modified: 03 November, 2021, 04:21 pm

Related News

  • আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাকিব-নবী সমানে সমান

সুপার টুয়েলভে ব্যাটে-বলে আলো ছড়ানো হয়নি সাকিবের। ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া বাঁহাতি এই অলরাউন্ডার বাংলাদেশের সর্বশেষ ম্যাচেও খেলতে পারেননি। এর প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে। 
টিবিএস রিপোর্ট
03 November, 2021, 03:25 pm
Last modified: 03 November, 2021, 04:21 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের দারুণ পারফরম্যান্স দিয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়েছিলেন সাকিব আল হাসান। ফিরে পেয়েছিলেন টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। কিন্তু সুপার টুয়েলভে ব্যাটে-বলে আলো ছড়ানো হয়নি তার। ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া সাকিব বাংলাদেশের সর্বশেষ ম্যাচেও খেলতে পারেননি। এর প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে। 

রেটিং পয়েন্ট হারানোয় অলরাউন্ডারের শীর্ষস্থানে সাকিবকে ধরে ফেলেছেন আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ নবী। দুইজনের রেটিং পয়েন্টই এখন সমান। তবে সবার ওপের আছেন নবী, এরপরই সাকিব। গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে বুধবার র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। 

নবীকে পেছনে ফেলেই গত সপ্তাহে শীর্ষে ফিরেছিলেন সাকিব। প্রথম রাউন্ডের দারুণ পারফরম্যান্সে আফগানিস্তান অলরাউন্ডারের থেকে ২০ রেটিং পয়েন্টে এগিয়ে যান তিনি। সে সময় সাকিবের পয়েন্ট ছিল ২৯৫, নবীর ২৭৫।

এরপর অবস্থা পাল্টে যেতে শুরু করে। শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেট ও ১০ রান করেন সাকিব। কিন্তু ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে দুই অঙ্কেই পৌঁছাতে পারেননি তিনি, উইকেটও নিতে পারেননি কোনো। এরপর হ্যামস্ট্রিংয়ের চোটে বিশ্বকাপ থেকেই ছিটকে যান সাকিব। 

এমন পারফরম্যান্সে সাকিব ২৪ রেটিং পয়েন্ট হারিয়েছেন। নবী হারান ৪ পয়েন্ট। দুইজনের রেটিং পয়েন্টই এখন ২৭১। ১৭৫ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছেন নামিবিয়ার জনাথন স্মিট। 

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ভানিন্দু হাসারাঙ্গার। অলরাউন্ড পারফরম্যান্সে শ্রীলঙ্কার এই ক্রিকেটার উঠে এসেছেন চতুর্থ স্থানে। ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন বড় লাফ দিয়েছেন। ৫৭ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন তিনি। 

বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের পেসার শরিফুল ইসলামের। ৭৭ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে একটি ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি উইকেট নেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উইকেট না পেলেও শরিফুল দারুণ বোলিং করেন। ৪ ওভারে তার খরচা ছিল মাত্র ১৫ রান।

টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দারুণ ছন্দে থাকা ডানহাতি এই ওপেনারের রেটিং পয়েন্ট ৮৩৪। ইংল্যান্ডের দাভিদ মালান ৭৯৮ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন। অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ তিন নম্বরে ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান চার নম্বরে আছেন। 

Related Topics

টপ নিউজ

মোহাম্মদ নবী / সাকিব আল হাসান / টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং / আইসিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
    সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
    মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 
  • ‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
    কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল

Most Read

1
‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
আন্তর্জাতিক

সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ

2
মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
অর্থনীতি

মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

5
‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
অর্থনীতি

কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net