Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
নোয়াখালীতে মন্দিরে হামলার তিন মামলা সিআইডিতে হস্তান্তর

বাংলাদেশ

নোয়াখালী প্রতিনিধি
27 October, 2021, 12:25 pm
Last modified: 27 October, 2021, 01:29 pm

Related News

  • সরকার মসজিদ, মন্দির, মাজার রক্ষায় ব্যর্থ; নিরাপত্তা নিশ্চিতের দাবি ‘সম্প্রীতি যাত্রা’র
  • বিহার শরীফ: ভারতে দাঙ্গায় পুড়ে যাওয়া ১১৩ বছরের প্রাচীন লাইব্রেরি
  • নড়াইলে সাম্প্রদায়িক হামলার ঘটনায় পুলিশের মামলা, সব আসামী অজ্ঞাতনামা
  • নবীকে নিয়ে ফেসবুকে কটূক্তির দায়ে অভিযুক্ত আকাশের ৩ দিনের রিমান্ড
  • হামলার শিকার পরিবারের পাশে মাশরাফি, দিলেন নিরাপত্তার আশ্বাস

নোয়াখালীতে মন্দিরে হামলার তিন মামলা সিআইডিতে হস্তান্তর

জেলার বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় এ পর্যন্ত ২৬টি মামলা হয়েছে। যাতে ৪১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও সাড়ে ৭ হাজার আসামি করা হয়েছে। এ পর্যন্ত মোট গ্রেপ্তার করা হয়েছে ২০৪ জন।     
নোয়াখালী প্রতিনিধি
27 October, 2021, 12:25 pm
Last modified: 27 October, 2021, 01:29 pm
ফাইল ছবি/টিবিএস

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় দায়ের করা ৩টি মামলা সুষ্ঠু ও নিবিড় তদন্তের স্বার্থে সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। এরমধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) কর্তৃপক্ষের একটি ও পুলিশের বাদি হয়ে করা দু'টি মামলা রয়েছে। এদিকে জেলায় নতুন করে আরও ৩ জনসহ মোট গ্রেপ্তার হয়েছে ২০৪ জন।   

বুধবার সকালে মামলা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

তিনি জানান, হামলার দিন ব্যাংক রোডে দু'টি মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় এসআই জামাল হোসেন বাদি হয়ে একটি মামলা দায়ের করেন যার নং ২৯, কলেজ রোডে তিনটি মন্দির ভাঙচুরের ঘটনায় এসআই জাহিদুল ইসলাম বাদি হয়ে একটি মামলা দায়ের করেন যার নং ৩১ এবং যতন সাহা ও প্রান্ত দাস নিহতের ঘটনায় ইসকনের পক্ষ থেকে রত্নেশ্বর দেবনাথ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন যার নং ২৭। এ তিনটি মামলা সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। ৬ জন আসামি নিজেদের অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রিমান্ডে নেওয়া হয়েছে তিনজনকে। 

প্রসঙ্গত, কুমিল্লায় মূর্তির কোলে পবিত্র কোরআন রাখার ঘটনাকে কেন্দ্র করে গত ১৫ অক্টোবর শুক্রবার জুমার নামাজের পর নোয়াখালীর চৌমুহনীর শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিত্যানন্দ বিগ্রহ (ইসকন) মন্দির, শ্রী শ্রী রাম ঠাকুর চন্দ্র আশ্রম মন্দির ও শ্রী শ্রী রাধামাধব জিউর মন্দিরসহ বিভিন্ন মন্দিরে হামলা, ভাঙচুর, অগ্নিকাণ্ড ও লুটপাটের ঘটনা ঘটে। জেলার বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় এ পর্যন্ত ২৬টি মামলা হয়েছে। যাতে ৪১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও সাড়ে ৭ হাজার আসামি করা হয়েছে। এ পর্যন্ত মোট গ্রেপ্তার করা হয়েছে ২০৪ জন।   
 
Related Topics

টপ নিউজ

সাম্প্রদায়িক হামলা / নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান
  • বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
    বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

Related News

  • সরকার মসজিদ, মন্দির, মাজার রক্ষায় ব্যর্থ; নিরাপত্তা নিশ্চিতের দাবি ‘সম্প্রীতি যাত্রা’র
  • বিহার শরীফ: ভারতে দাঙ্গায় পুড়ে যাওয়া ১১৩ বছরের প্রাচীন লাইব্রেরি
  • নড়াইলে সাম্প্রদায়িক হামলার ঘটনায় পুলিশের মামলা, সব আসামী অজ্ঞাতনামা
  • নবীকে নিয়ে ফেসবুকে কটূক্তির দায়ে অভিযুক্ত আকাশের ৩ দিনের রিমান্ড
  • হামলার শিকার পরিবারের পাশে মাশরাফি, দিলেন নিরাপত্তার আশ্বাস

Most Read

1
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

2
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান

4
বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
বাংলাদেশ

বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা

5
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

6
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net