Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 30, 2026
সুতার বাজার আরো অস্থির হওয়ার আশঙ্কা আমদানিকারকদের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
26 October, 2021, 09:55 am
Last modified: 26 October, 2021, 10:12 am

Related News

  • পোশাক কারখানাগুলোর জন্য পরিবেশগত প্রতিবেদন বাধ্যতামূলক করছে বিজিএমইএ
  • তৈরি পোশাক শিল্পে সংকট: বৈশ্বিক প্রতিযোগিতায় দরকার প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব শিল্পকারখানা
  • সাপ্লাই চেইন ট্রেসেবিলিটি নিয়ে স্পষ্ট নির্দেশনা চান রপ্তানিকারকেরা
  • দ্রুততম সময়ে মিলবে মার্কিন তুলা, নভেম্বরে খুলছে প্রথম বেসরকারি ওয়্যারহাউজ
  • আগস্টে রপ্তানি আয়ে ১৩.১৪% প্রবৃদ্ধি, প্রচলিত খাতের বাইরেও বেড়েছে

সুতার বাজার আরো অস্থির হওয়ার আশঙ্কা আমদানিকারকদের

সুতা ও বস্ত্রের মূল্য বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে রপ্তানিকৃত পোশাকের দরদাম করার পরামর্শ দিয়েছেন তুলা আমদানিকারক ও টেক্সটাইল মিল মালিকরা।
টিবিএস রিপোর্ট
26 October, 2021, 09:55 am
Last modified: 26 October, 2021, 10:12 am
সংগৃহীত ছবি

বৈশ্বিক তুলার বাজারে গত কয়েক মাস ধরে চলে আসা অস্থিরতা সহসাই কমার কোনো লক্ষণ দেখছেন না তুলা আমদানিকারকরা। দাম বাড়তে পারে বলেও জানিয়েছেন তারা। এ পরিস্থিতিতে দেশের প্রধান রপ্তানিপণ্য তৈরি পোশাকের মূল কাঁচামাল সুতা ও বস্ত্রের মূল্য বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে রপ্তানিকৃত পোশাকের দরদাম করার পরামর্শ দিয়েছেন তুলা আমদানিকারক ও টেক্সটাইল মিল মালিকরা।

সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের (বিসিএ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা পোশাক রপ্তানিকারকদের প্রতি এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনে কটন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ছাড়াও টেক্সটাইল ও পোশাক খাতের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয় বাজারে সুতার অস্বাভাবিক দর বৃদ্ধি ঠেকাতে বিদ্যমান শুল্ক প্রত্যাহার করার আলোচনা নিয়ে টেক্সটাইল মিল মালিক ও টেরিটাওয়েল রপ্তানিকারকদের মধ্যে নিজেদের অবস্থান ব্যাখ্যা নিয়ে কিছুটা বাহাসও হয়।

বিসিএ'র সভাপতি মোহাম্মদ আইয়ুব গত দুই মাসে তুলার দাম বৃদ্ধির চিত্র ও তুলার ব্যবহার বেড়ে যাওয়ার সম্ভাবনার তথ্য তুলে ধরেন। তিনি বলেন, আগামীতে তুলার দাম কমবে কি না, তা নিয়ে আমরা সন্দিহান।

কটনের এ অবস্থা কেবল বাংলাদেশের জন্য নয়, যেসব দেশ তুলা উৎপাদন ও ব্যবহার করে, তাদেরও তুলা প্রাপ্তিতে সমস্যা হচ্ছে। এর সঙ্গে কন্টেইনার, জাহাজ ভাড়া, বন্দরের যানজটের কারণে ব্যয় বেড়ে যাওয়া তথা লজিস্টিকের অব্যবস্থাপনাও দায়ী।

সংবাদ সম্মেলন শেষে মোহাম্মদ আইয়ুব দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "তুলার বাজার এখন অস্থির। কখন কী হয়, বলা যাচ্ছে না। এই সময়ে প্রতি পাউন্ড তুলার দাম বেড়েছে ২০ থেকে ২৫ সেন্ট। দুই মাস আগে যে তুলার দাম ছিলো প্রতি পাউন্ড ৯০ থেকে ৯৫ সেন্ট, এখন তার সিএন্ডএফ মূল্য ১.১৭ ডলার। সিএন্ডএফ মূল্য হলো বন্দরে আসা পর্যন্ত দর।

সংবাদ সম্মেলনে টেক্সটাইল মিল মালিক ও পোশাক এবং টেরিটাওয়েল রপ্তানিকারকদের মধ্যে আস্থার সংকটের বিষয়টি উঠে আসে।

বাংলাদেশ টেরিটাওয়েল ম্যানুফেকচারার অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিটিটিএলএমইএ)-এর চেয়ারম্যান শাহাদাত হোসেন সোহেল সুতার মূল্য বৃদ্ধি ঠেকাতে আমদানি সহজ করার লক্ষ্যে আমদানি মূল্যের উপর বিদ্যমান ৩৭ শতাংশ কর প্রত্যাহারের ওপর জোর দেন।

এর বিরোধিতা করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর প্রতিনিধি মনসুর আহমেদ বলেন, শুল্ক প্রত্যাহার করা হলে স্থানীয় শিল্প সমস্যায় পড়বে। স্থানীয় বিপুল বিনিয়োগের মিলগুলোর দায়িত্ব কে নেবে?

বিটিএমএ-র ভাইস প্রেসিডেন্ট ফজলুল হক প্রেস ব্রিফিং শেষে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "বিশ্ববাজারে তুলার দাম বাড়ছে। পোশাক রপ্তানিকারকরা ক্রেতাদের সঙ্গে দরদাম করে দাম বাড়াতে না পারলে বিপদে পড়বেন।

সভায় বিজিএমইএ'র সহ সভাপতি শহীদুল্লাহ আজিম, বিকেএমইএ'র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

তুলা / বিসিএ / তৈরি পোশাক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জুনিয়র দীপের সঙ্গে হাত মিলাচ্ছেন তাহসিফ। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
    জুনিয়রের ডাকে রাতে বের হন, ‘আম্মু আমি আসছি’ মেসেজ দিয়ে আর ফেরেননি তাহসিফ—জানালেন বাবা
  • ছবি: সংগৃহীত
    বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: কে এই তাহসিফ সাউরি, তাকে নিয়ে কেন এত আলোচনা?
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ট্রাম্পের চাপে কিউবার ওপর নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘের ভোটে ৩৪ বছরে প্রথমবার বিরত যে দেশগুলো
  • চ্যাটজিপিটির পরামর্শে খিঁচুনির ওষুধের মাত্রা কমিয়ে যুক্তরাষ্ট্রে প্রকৌশলীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
    চ্যাটজিপিটির পরামর্শে খিঁচুনির ওষুধের মাত্রা কমিয়ে যুক্তরাষ্ট্রে প্রকৌশলীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

Related News

  • পোশাক কারখানাগুলোর জন্য পরিবেশগত প্রতিবেদন বাধ্যতামূলক করছে বিজিএমইএ
  • তৈরি পোশাক শিল্পে সংকট: বৈশ্বিক প্রতিযোগিতায় দরকার প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব শিল্পকারখানা
  • সাপ্লাই চেইন ট্রেসেবিলিটি নিয়ে স্পষ্ট নির্দেশনা চান রপ্তানিকারকেরা
  • দ্রুততম সময়ে মিলবে মার্কিন তুলা, নভেম্বরে খুলছে প্রথম বেসরকারি ওয়্যারহাউজ
  • আগস্টে রপ্তানি আয়ে ১৩.১৪% প্রবৃদ্ধি, প্রচলিত খাতের বাইরেও বেড়েছে

Most Read

1
জুনিয়র দীপের সঙ্গে হাত মিলাচ্ছেন তাহসিফ। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
বাংলাদেশ

জুনিয়রের ডাকে রাতে বের হন, ‘আম্মু আমি আসছি’ মেসেজ দিয়ে আর ফেরেননি তাহসিফ—জানালেন বাবা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: কে এই তাহসিফ সাউরি, তাকে নিয়ে কেন এত আলোচনা?

3
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের চাপে কিউবার ওপর নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘের ভোটে ৩৪ বছরে প্রথমবার বিরত যে দেশগুলো

4
চ্যাটজিপিটির পরামর্শে খিঁচুনির ওষুধের মাত্রা কমিয়ে যুক্তরাষ্ট্রে প্রকৌশলীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
আন্তর্জাতিক

চ্যাটজিপিটির পরামর্শে খিঁচুনির ওষুধের মাত্রা কমিয়ে যুক্তরাষ্ট্রে প্রকৌশলীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net